Bangladesh Road Transport Authority (BRTA)

Bangladesh Road Transport Authority (BRTA) BRTA is a regulatory body to control manage and ensure discipline in the road transport sector and road safety related areas in Bangladesh.

জরিমানা মওকুফ সংক্রান্ত
01/09/2026

জরিমানা মওকুফ সংক্রান্ত

https://www.ittefaq.com.bd/805093/%E0%A6%95%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A...
19/08/2026

https://www.ittefaq.com.bd/805093/%E0%A6%95%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%A8%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87

সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অনুমোদনহীন স্লিপার বাস এবং ফিটনেসবিহ...

অবৈধ গ্যারেজ/ওয়ার্কশপ পরিচালনা,  অনুমোদনহীন বাসের কাঠামো পরিবর্তন, অননুমোদিত স্লিপার কোচের কাঠামো তৈরি এবং এ ধরনের মোটরয...
19/08/2026

অবৈধ গ্যারেজ/ওয়ার্কশপ পরিচালনা, অনুমোদনহীন বাসের কাঠামো পরিবর্তন, অননুমোদিত স্লিপার কোচের কাঠামো তৈরি এবং এ ধরনের মোটরযান সড়কে চলাচলের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে বিআরটিএ।
অনুমোদনহীন স্লিপার বাস তৈরি ও মেরামত এবং বিআরটিএ-এর নিবন্ধন না থাকার অপরাধে রাজধানীর যাত্রাবাড়ীর সামির মৃধা জামে মসজিদ সংলগ্ন এলাকার বিভিন্ন বডি বিল্ডিং গ্যারেজে যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অদ্য বুধবার বিআরটিএ-এর আদালত-৫ এর পরিচালিত এ অভিযানে হাফিজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ,জিসান/নুসরাত অটোমোবাইল,আবদুল্লাহ বডি বিল্ডার্স,এ আর মটরস এবং তাব্বাসুম মটরস প্রত্যেককে ৫০,০০০ টাকা করে মোট ২,৫০,০০০ টাকা জরিমানা এবং ভবিষ্যতে এ ধরনের ভুল করবে না বলে অঙ্গীকারনামা দিয়েছেন।

অবৈধভাবে  স্লিপার বাস তৈরির কারখানায় বিআরটিএ-এর অভিযান পরিচালনা  ://youtu.be/u5Udj3GFv5s?si=Ozg2cduedBGd6JPU
17/08/2026

অবৈধভাবে স্লিপার বাস তৈরির কারখানায় বিআরটিএ-এর অভিযান পরিচালনা ://youtu.be/u5Udj3GFv5s?si=Ozg2cduedBGd6JPU

...

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা। সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টায় গোপালগঞ্জ জেলা প্রশাস...
10/08/2026

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অনুদানপ্রাপ্তদের হাতে এই চেক তুলে দেওয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গোপালগঞ্জ জেলা সার্কেল এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তার চেক বিতরণ করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। এতে বিআরটিএ গোপালগঞ্জের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. হাবিবুর রহমানসহ জেলা প্রশাসন ও বিআরটিএর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারের হাতে ক্যাটাগরি অনুযায়ী ৫ লাখ টাকা এবং আহতদের মাঝে ধরনভেদে ৩ লাখ ও ১ লাখ টাকা করে সরকারি সহায়তার চেক হস্তান্তর করা হয়।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ অ....

০১ আগস্ট ২০২৬
02/08/2026

০১ আগস্ট ২০২৬

নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে আজ শনিবার থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) স...

২৯ জুলাই ২০২৬, বুধবার জেলা পরিষদ মিলনায়তনে বিআরটিএ, সিলেট সার্কেল, সিলেট এর আয়োজনে "পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতন...
30/07/2026

২৯ জুলাই ২০২৬, বুধবার
জেলা পরিষদ মিলনায়তনে বিআরটিএ, সিলেট সার্কেল, সিলেট এর আয়োজনে "পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।"

উক্ত প্রশিক্ষণে কী নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন জনাব রুবাইয়াৎ-ই-আশিক (যুগ্মসচিব),পরিচালক (অডিট ও আইন)
বিআরটিএ, সদর কার্যালয়। তিনি তার বক্তব্যে পেশাজীবী গাড়িচালকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন সম্পর্কে আলোচনা করেন এবং সড়ক পরিবহন আইন ২০১৮ আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা সম্পর্কে ধারণা প্রদান করেন। এছাড়াও তিনি গাড়িচালকদের শিষ্টাচার ও নৈতিকতা বিষয়ে আলোচনা করেন।

প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন জনাব প্রকৌশলী মোঃ ডালিম উদ্দীন, উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) ,বিআরটিএ, সিলেট বিভাগ। তিনি তার বক্তব্যে প্রশিক্ষণে ট্রাফিক সাইন সিগন্যাল ও রোড মার্কিন সম্পর্কে আলোচনা করেন।

১২০ জন প্রশিক্ষণার্থীর উপস্থিতিতে আরো বক্তব্য রাখেন জনাব আবদুর রশিদ, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), জনাব মো: রফিকুল ইসলাম,সহকারী পরিচালক(ইঞ্জিনিয়ারিং) বিআরটিএ, সিলেট সার্কেল, সিলেট, জনাব ডা. স্বপ্নীল সৌরভ রায় মেডিকেল অফিসার,
সিভিল সার্জন এর কার্যালয়, সিলেট, জনাব সফীকুল ইসলাম রাসেল, মোটরযান পরিদর্শক ,
বিআরটিএ, সিলেট সার্কেল, সিলেট৷
বক্তারা যানবহনে ধূমপান ও মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করেন।

Address

বিআরটিএ ভবন, বনানী (চেয়ারম্যানবাড়ি)
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8809610990998

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Road Transport Authority (BRTA) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Road Transport Authority (BRTA):

Shortcuts

Share