Taxes Zone-6, Dhaka

Taxes Zone-6, Dhaka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Taxes Zone-6, Dhaka, Government Organization, 209/A-B, Shahid Syed Nazrul Islam Sarani, Purana Paltan, Dhaka.

অদ্য ১৮/০৬/২০২৬  খ্রিস্টাব্দে জাতীয় রাজস্ব বোর্ড-এর মান্যবর সদস্য জনাব রাসেল চাকমা, কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা - স্যার এ...
22/06/2026

অদ্য ১৮/০৬/২০২৬ খ্রিস্টাব্দে জাতীয় রাজস্ব বোর্ড-এর মান্যবর সদস্য জনাব রাসেল চাকমা, কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা - স্যার এর সফল কর্মজীবনের সমাপ্তি ও সুস্বাস্থ্য কামনায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান কর অঞ্চল-৬, ঢাকা এর মান্যবর কর কমিশনার জনাব শ্রাবণী চাকমা মহোদয়, পরিদর্শী রেঞ্জ কর্মকর্তাগণ এবং সদর দপ্তর প্রশাসন মহোদয়।

04/06/2026
অদ্য ২১শে মে, ২০২৬ ট্যাক্সেস বার ঢাকার নবনির্বাচিত কমিটির সাথে কর অঞ্চল ৬, ঢাকার কর কমিশনার জনাব শ্রাবণী চাকমা মহোদয়ের স...
21/05/2026

অদ্য ২১শে মে, ২০২৬ ট্যাক্সেস বার ঢাকার নবনির্বাচিত কমিটির সাথে কর অঞ্চল ৬, ঢাকার কর কমিশনার জনাব শ্রাবণী চাকমা মহোদয়ের সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উক্ত কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ কর্মকর্তাগণ এবং সদর দপ্তর(প্রশাসন) মহোদয়।

অদ্য ১৭ই মে, ২০২৬ খ্রি. তারিখ রোজ রবিবার বেলা ৩:০০ ঘটিকায় কর অঞ্চল-৬, ঢাকা এর সম্মেলন কক্ষে কর কমিশনার মহোদয়ের সভাপতিত্ব...
17/05/2026

অদ্য ১৭ই মে, ২০২৬ খ্রি. তারিখ রোজ রবিবার বেলা ৩:০০ ঘটিকায় কর অঞ্চল-৬, ঢাকা এর সম্মেলন কক্ষে কর কমিশনার মহোদয়ের সভাপতিত্বে মাসিক রাজস্ব সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সকল পরিদর্শী রেঞ্জ ও সার্কেল কর্মকর্তাগণের উপস্থিতিতে নিম্নোক্ত বিষয়ে আলোচনা হয়-
১) মে ও জুন মাসের লক্ষ্যমাত্রা ও আদায় কার্যক্রম সংক্রান্ত তথ্য।
২) IIC বিষয়ক কার্যক্রম সংক্রান্ত।
৩) রিটার্ন প্রসেস এবং ২০২৩-২০২৪ করবর্ষের অডিট মামলা নিষ্পত্তি সংক্রান্ত তথ্যাদি।
8) ডাবল এন্ট্রি এর তথ্যাদি।
৫) 147 ধারায় আদায়।
৬) CIC, কর পরিদর্শন পরিদপ্তর, নিবিড় পরিদর্শন এর নির্দেশনা পরিপালন সংক্রান্ত।
৭) বকেয়া কর এর হালনাগাদ তথ্য।
উক্ত সভায় এসকল বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন কর কমিশনার জনাব শ্রাবণী চাকমা মহোদয় এবং পরিদর্শী রেঞ্জ কর্মকর্তাগণ।

অদ্য ১৯শে এপ্রিল,২০২৬ খ্রিস্টাব্দ উপকর কমিশনারের কার্যালয়, সার্কেল ১১৫, কর অঞ্চল-৬ ঢাকা এবং আনাম র‍্যাংগস প্লাজা কর্তৃপক...
19/04/2026

অদ্য ১৯শে এপ্রিল,২০২৬ খ্রিস্টাব্দ উপকর কমিশনারের কার্যালয়, সার্কেল ১১৫, কর অঞ্চল-৬ ঢাকা এবং আনাম র‍্যাংগস প্লাজা কর্তৃপক্ষের উদ্যোগে ধানমণ্ডি ৬/এ তে অবস্থিত আনাম র‍্যাংগস প্লাজা মার্কেটে স্পট অ্যাসেসমেন্ট এবং পিএসআর যাচাই কার্যক্রম পরিচালিত হয়। উক্ত কার্যক্রমে বেশকিছু নতুন করদাতা শনাক্ত করা হয় যাদের হাতে টিন সার্টিফিকেট তুলে দেন সম্মানিত অতিরিক্ত কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ ১, কর অঞ্চল ৬, ঢাকা জনাব ড. নাশিদ রিজওয়ানা মহোদয়। এছাড়া বেশকিছু করদাতা রিটার্ন সাবমিট করেন। এসময় তিনি উপস্থিত সকলকে স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রম এবং পিএসআর দৃশ্যমান স্থানে রাখার প্রয়োজনীয়তা বিষয়ে জানান। উক্ত কার্যক্রম দেশের করজাল সম্প্রসারণে এবং আয়কর বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উক্ত সার্কেলের সহকারী কর কমিশনার জনাব রিহুন সাওরাত চৌধুরী এবং আনাম র‍্যাংগস প্লাজা মার্কেটের দোকান মালিক সমিতির পরিচালক জনাব নাজনীন আখতার।

আজ ১৬ই এপ্রিল, ২০২৬ কর পরিদর্শন পরিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয় জনাব সৈয়দ মহিদুল হাসান কর অঞ্চল ৬, ঢাকা পরিদর্শন ক...
16/04/2026

আজ ১৬ই এপ্রিল, ২০২৬ কর পরিদর্শন পরিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয় জনাব সৈয়দ মহিদুল হাসান কর অঞ্চল ৬, ঢাকা পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সম্মানিত যুগ্ম মহাপরিচালক জনাব দীপক কুমার পাল, উপ মহাপরিচালক সদর দপ্তর(প্রশাসন) জনাব নাজমুন নাহার এবং উপ মহাপরিচালক জনাব মোঃ মফিজুর রহমান। কর অঞ্চল ৬, ঢাকার পক্ষ থেকে তাদের ফুল দিয়ে বরণ করেন উক্ত কর অঞ্চলের সম্মানিত কর কমিশনার জনাব শ্রাবণী চাকমা মহোদয়।

অদ্য ৯ই এপ্রিল, ২০২৬ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় কর অঞ্চল-৬, ঢাকা এর সম্মেলন কক্ষে কর কমিশনার জনাব শ্র...
10/04/2026

অদ্য ৯ই এপ্রিল, ২০২৬ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় কর অঞ্চল-৬, ঢাকা এর সম্মেলন কক্ষে কর কমিশনার জনাব শ্রাবণী চাকমা মহোদয়ের সভাপতিত্বে মাসিক রাজস্ব সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সকল পরিদর্শী রেঞ্জ ও সার্কেল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ৩১ মার্চ, ২০২৬ খ্রি. পর্যন্ত লক্ষ্যমাত্রা ও মাসভিত্তিক আদায় এর তথ্য, ডাবল এন্ট্রি এর তথ্যাদি এবং কর-জিডিপি অনুপাত বৃদ্ধিকরণ, রাজস্ব আহরণে গতিশীলতা আনয়ন ও লক্ষ্যমাত্রা অর্জনের নিমিত্ত কর ফাঁকি চিহ্নিত করণসহ অর্থ বছরের অবশিষ্ট ০৩ (তিন) মাসে রাজস্ব আদায় বৃদ্ধির সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক টাস্কফোর্সের প্রতিবেদনের অগ্রগতি সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন কর কমিশনার জনাব শ্রাবণী চাকমা মহোদয় এবং পরিদর্শী রেঞ্জ কর্মকর্তাগণ।

অদ্য ১২.০৩.২০২৬ তারিখে জনাব জি এম আবুল কালাম কায়কোবাদ, সদস্য, গ্রেড-১ (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), জাতীয় রাজস্ব...
12/03/2026

অদ্য ১২.০৩.২০২৬ তারিখে জনাব জি এম আবুল কালাম কায়কোবাদ, সদস্য, গ্রেড-১ (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), জাতীয় রাজস্ব বোর্ড, স্যারের শেষ কর্মদিবসে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন কর অঞ্চল ৬, ঢাকার সম্মানিত কর কমিশনার জনাব শ্রাবণী চাকমা মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন কর অঞ্চল ৬,ঢাকার পরিদর্শী রেঞ্জ ১, পরিদর্শী রেঞ্জ ৪ মহোদয়, সদর দপ্তর(প্রশাসন) মহোদয়সহ অন্যান্য অফিসারবৃন্দ।

আজ ১২ই মার্চ, ২০২৬ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় কর অঞ্চল-৬, ঢাকা এর সম্মেলন কক্ষে কর কমিশনার জনাব শ্রাব...
12/03/2026

আজ ১২ই মার্চ, ২০২৬ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় কর অঞ্চল-৬, ঢাকা এর সম্মেলন কক্ষে কর কমিশনার জনাব শ্রাবণী চাকমা মহোদয়ের সভাপতিত্বে মাসিক রাজস্ব সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সকল পরিদর্শী রেঞ্জ ও সার্কেল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং লক্ষ্যমাত্রা ও মাসভিত্তিক আদায়,ডাবল এন্ট্রি কার্যক্রম,IIC বিষয়ক কার্যক্রম,147 ধারায় আদায়,CIC, কর পরিদর্শন পরিদপ্তর, নিবিড় পরিদর্শন এর নির্দেশনা পরিপালন,বকেয়া কর এর হালনাগাদ তথ্য,নন ফাইলার সংক্রান্ত কার্যক্রমএবং ২০২৩-২০২৪ করবর্ষের অডিট মামলা নিষ্পত্তি সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন কর কমিশনার জনাব শ্রাবণী চাকমা মহোদয়।

Address

209/A-B, Shahid Syed Nazrul Islam Sarani, Purana Paltan
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+880255112405

Alerts

Be the first to know and let us send you an email when Taxes Zone-6, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Taxes Zone-6, Dhaka:

Shortcuts

Share