Surpass : BCS and Government Job Care

Surpass : BCS and Government Job Care Promised to provide 'BCS & Government Job' preparation books assuring the best quality.

18/08/2026

পিএসসি চেয়ারম্যান পদত্যাগ করছেন ।

25/07/2026

India’s education minister resigns after weeks of ‘Cockroach’ protests

28/06/2026

৪৭বিসিএস চূড়ান্ত ফলাফল প্রকাশিত ।

নতুন একটা টপিক , যেখান থেকে অন্তত ঘণ্টা দুয়েক পড়া লাগবে ।
02/06/2026

নতুন একটা টপিক , যেখান থেকে অন্তত ঘণ্টা দুয়েক পড়া লাগবে ।

আপনি কোন হাতে কাজ করতে দক্ষ বেশি ? প্রায় সবার উত্তর হবে , ‘ডান হাত’ । আগে রোমানরা ডান হাতকে দক্ষতার প্রতীক মনে করতো । ‘d...
30/05/2026

আপনি কোন হাতে কাজ করতে দক্ষ বেশি ? প্রায় সবার উত্তর হবে , ‘ডান হাত’ । আগে রোমানরা ডান হাতকে দক্ষতার প্রতীক মনে করতো । ‘dexter’ মানে ডানদিকের বুঝায় । সেখান থেকে ‘dexterity’ এসেছে যার দ্বারা ডান হাতের মতো দক্ষতা বা চাতুর্য বুঝায় । সেখান থেকে ‘dexterous’ দ্বারা ‘দক্ষ’ বুঝায় । ধরেন আপনি ফিজিক্সে দক্ষ , তাহলে dexterous in solving complex physics problems… এভাবে বলতে পারেন ।
কোনো শব্দের আগে ‘ambi’ থাকলে দুই / উভয়ই বুঝায় । সব শব্দেই একথা প্রযোজ্য !
তাহলে Ambidextrous দ্বারা কি বুঝাবে ? দুই হাতে সমান দক্ষ , সব্যসাচী ।
Dexterous দ্বারা বুঝায় নৈপুণ্যপূর্ণ । …… incredible dexterous skill in manipulating tiny … কোনো সেন্টেন্সে এভাবে ইউজ করতে পারেন ।
Ambi- word root টা একটু আগে শিখলাম আমরা । সেখানে বলেছি ‘Ambi-’ থাকা মানে দুই বা উভয় বুঝায় ।
যেমন – ambivalent মানে দুই দিকেই ব্যালেন্স করতে ইচ্ছা করছে এমন কিছু , দ্বিধাগ্রস্ত বুঝায় ।
Ambiguous মানে দুই দিকের অর্থই বুঝাচ্ছে এমন , অস্পষ্ট / দ্ব্যার্থবোধক বুঝায় ।
Ambience মানে চারপাশের পরিবেশ বুঝায় ।
যখন আপনাকে ডান হাতের ব্যাটিং দ্বারা দক্ষতার উদাহরণ দিলাম , তখন থেকে মাথায় সাকিব আল হাসান , তামিম ইকবালের নাম ঘুরছে ? মনে হচ্ছে , তারা Left হ্যান্ড ব্যাটিং করেই তো এতো দক্ষ ? Left এর সাথে মিল রেখে শিখেন , Deft . Deft দ্বারা চতুর , নিপুণ ও দ্রুত বুঝায় । এই Deft শব্দের সাথে মিল রেখে শিখেন , adept . অত্যন্ত দক্ষ বুঝায়।
আমরা বাংলায় বলি না , ‘ব্যাটায় পণ্ডিত মনে করে নিজেরে ?’ ইংরেজিতে Pundit মানে বিশেষজ্ঞ , দক্ষ । যেমন টিভি চ্যানেলগুলো Pundit financial analyst আনে ।
এরকম ৩৫০০++ শব্দ মনে রাখার টেকনিকসহ , ভার্সিটি থেকে বিসিএস সব প্রশ্ন সলভ বিভিন্ন টেকনিকে , সমৃদ্ধ একটা বই সারপাস ভোকাবুলারি । সংগ্রহ করে শিখতে পারেন ! পেইজ ফলো করেন , পেইজেও ফ্রিতেই অনেক কিছু শিখতে পারবেন । শুভকামনা ❤

31/03/2026

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই প্রকাশ করতে যাচ্ছে পিএসসি।

29/03/2026

১০৮টি পদে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

09/03/2026

Surpass Cause And Effect – 01
Job Job Clear
তেলের দামের হিসাব বুঝার আগে বুঝা লাগবে , ব্যারেল ও লিটারে পার্থক্য । আপনি যে অকটেন – ডিজেল কিনেন বাজার থেকে , এটা লিটারে কিনেন । বাজারে বিক্রি হয় , ব্যারেল হিসেবে । ১ব্যারেলে প্রায় ১৫৯লিটার হয় ! ধরেন , আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১০ডলার বাড়লো , মানে ১৫৯লিটার তেলের দাম ধরেন ১০ডলার বাড়লো । মানে প্রতি লিটারে ০.০৬ডলার বাড়ে । হিসাবটা কিন্তু এতো সরলীকরণ করে পাওয়া যায় না আসলে । প্রভাবটা আরো বেশি , কারণ , আমরা ব্যারেল হিসেবে যে তেল কিনি সেটা অপরিশোধিত তেল বা Crude Oil. এখানে সালফার , নাইট্রোজেন , লোহা , লবণ , পানি সবই থাকে । এভাবে তো আর ব্যবহার করা যায় না । সেখান থেকে আসলে কতটুকু অকটেন পাওয়া যাচ্ছে , এটার উপর নির্ভর করে আসলে প্রতি ব্যারেল থেকে আপনি কত লিটার তেল পাচ্ছেন । সেটার উপর নির্ভর করেই দাম ।
হিসাব এখানেও শেষ না । শিপে করে তো তেল আসে , এখন শিপ খরচটা কিন্তু অর্ধেক তার জ্বালানির উপর । এই পরিস্থিতিতে Freight Rate বেড়ে যায় জাহাজের । জাহাজের জ্বালানি খরচ বাড়ে , ফলে খরচ বাড়ে । এরপর শিপগুলো রিস্ক এড়াতে বেশি দূরত্ব ঘুরে যাচ্ছে , ফলে সময় বেশি লাগছে জ্বালানি খরচ বাড়ছে । আগে যেখানে ৫দিন লাগতো সময় , এখন সময় লাগছে ৮দিন । ফলে শিপের শিডিউল পাওয়া যাচ্ছে না । ডিমান্ড বাড়ছে সাপ্লাই নাই, মানে খরচ বাড়ছে । জাহাজগুলোর বীমা খরচ বাড়ছে , যা আপনার পণ্যের উপরই প্রভাব পড়ছে । ওভারঅল অনেকগুলো ফ্যাক্টর কাজ করে খরচ বেড়ে যাচ্ছে ।
এই সবগুলো ফ্যাক্টর মাথায় রেখে ভাবেন , যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিলো ৬৭ডলারে , এখন সেটা ১২০ডলার । যুদ্ধ আরেকটু দীর্ঘস্থায়ী হলে এ দাম ২০০ডলারে ঠেকতে পারে । তখন জাহাজের ওভারঅল খরচসহ ভাবেন , তেলের দাম কি পরিমাণ বাড়বে ! তেলের দাম বাড়া মানে জাহাজের খরচ বাড়া , যেসব পণ্য আমদানি করা হয় সেগুলোতে বেশি ভাড়া দিতে হবে । ফলে আমদানিকৃত সকল পণ্যের দাম বাড়বে !
সেই পণ্য কিনতে আপনার খরচ বাড়বে । সেই খরচ উঠাতে আপনি ব্যাংকে টাকা জমা দিবেন কম , উঠাবেন বেশি । গভমেন্ট তারল্য সংকট মোকাবিলায় টাকা ছাপাবে ! ইউএসএ ডলার ছাপাবে । ইনফ্ল্যাশেন বাড়বে । বিশ্ব অর্থনৈতিক মন্দা দেখা দিবে ।
তার মানে এই যুদ্ধের খরচ , প্রতিটি বোমার খরচ , আসলেই আপনি আমি বহন করছি । আগে ১লাখ টাকায় আপনি যে পরিমাণ দ্রব্য পেতেন , এখন সেটা পাবেন না । এই বাড়তি খরচটাই সে বোমার খরচ , যা অন্য দুই দেশ একে অপরের উপর মারছে । কিন্তু খরচটা আপনি আমি বিশ্ব বহন করছে ।
এর বাইরে আমাদের রেমিট্যান্স কমবে । সেগুলোর আলাপ আলাদা , আলাদাভাবে বলতে চাই। ওভারঅল একটা ডিজাস্টার সামনে আসতে যাচ্ছে !
একটা পরামর্শঃ একটা জিনিস কোনো গভমেন্ট ছাপাতে পারে না । সেটা হচ্ছে , গোল্ড ! ল্যান্ড , স্থায়ী সম্পদ এগুলো ! টাকার মানে কমছে কিন্তু স্থায়ী সম্পদের মান বাড়ছে । আপনি আগে জমি থেকে ১০মণ ধান পেতেন , এখনও ১০মণ পান । কিন্তু এখন সেই ১০মণের দাম বেড়েছে । যারা কিনে তারা বেশি দামে আপনার থেকে নিবে , আপনি বর্ধিত মূল্য দিয়ে যেসব জিনিসের দাম এক্সট্রা বেড়েছে সেগুলো কিনবেন ।
অর্থাৎ , জমে থাকা টাকা সম্পদ না , সম্পদ হচ্ছে আপনার স্থায়ী সম্পদ । আপনার জমি , গোল্ড এগুলো । উৎপাদনে মনোযোগী হতে হবে ।

05/03/2026

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্য খাতে ধাপে ধাপে প্রায় এক লাখ জনবল নিয়োগ দেওয়া হবে। জনসংখ্যার তুলনায় দেশে এখনো চিকিৎসকের সংখ্যা কম। তবে প্রতিবছর নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে। মাত্র সাত দিন আগে নতুন অনেক চিকিৎসক যোগদান করেছেন। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও চিকিৎসক নিয়োগ অব্যাহত থাকবে।'

28/02/2026

Pakistan UN ambassador condemns killing of citizen in UAE
Asim Iftikhar Ahmad has been speaking at the Security Council meeting, decrying Iran’s strikes as “blatant violations of the sovereignty of the brotherly Gulf States”.

Address

Farmgate
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Surpass : BCS and Government Job Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share