18/11/2024
জুলাই ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহের অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্ট ও স্থিরচিত্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদী সংরক্ষণের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।
ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানের কোন ভিডিওচিত্র বা ফটো বা যে কোন ডকুমেন্ট যদি কারও সংগ্রহে থাকে, তাহলে তার ঘটনা, স্থান ও সময় উল্লেখসহ সংক্ষিপ্ত বর্ণনা [email protected] ইমেইল ঠিকানায় পাঠানোর আহবান জানানো যাচ্ছে।