03/09/2026
“ওয়েদার ফ্যাক্ট” | “WEATHER FACT”
আবহাওয়ার পূর্বাভাসে আমরা প্রায়ই এমন কিছু শব্দ ও পরিভাষা শুনি, যেগুলোর অর্থ অনেকের কাছেই কঠিন বা অপরিচিত মনে হতে পারে। অথচ এসব শব্দের অর্থ জানা থাকলে খুব সহজেই বোঝা যায়, পূর্বাভাসে কী বলা হচ্ছে এবং এর সম্ভাব্য প্রভাব কী হতে পারে।
আবহাওয়ার বিভিন্ন বিষয় ও পরিভাষাকে সহজ ভাষায় সবার কাছে তুলে ধরতেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উদ্যোগে মো: রাশেদুজ্জামানের উপস্থাপনায় শুরু হয়েছে “ওয়েদার ফ্যাক্ট”।
এই আয়োজনে আবহাওয়ার পূর্বাভাসে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ শব্দ ও পরিভাষার অর্থ, ব্যবহার এবং প্রয়োজনীয় তথ্য সহজভাবে তুলে ধরা হবে। পাশাপাশি আবহাওয়া সম্পর্কে এমন কিছু বিষয় নিয়েও আলোচনা করা হবে, যেগুলো জানা থাকলে দৈনন্দিন জীবনে আবহাওয়ার পূর্বাভাস বুঝতে আরও সহজ হবে।
আমাদের উদ্দেশ্য
আবহাওয়ার তথ্য ও পূর্বাভাসকে আরও সহজ, পরিষ্কার ও বোধগম্য করে সবার কাছে পৌঁছে দেওয়া। একই সঙ্গে আবহাওয়া বিষয়ে মানুষের সচেতনতা ও জানার আগ্রহ বাড়ানো।
আপনার কী জানতে ইচ্ছে করে?
আবহাওয়া বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে?
কোনো নির্দিষ্ট শব্দ বা বিষয় বুঝতে অসুবিধা হচ্ছে?
অথবা আবহাওয়া নিয়ে এমন কোনো বিষয় আছে, যা আপনি সহজভাবে জানতে চান?
কমেন্ট বক্সে আপনার প্রশ্ন বা আগ্রহের বিষয়টি জানিয়ে দিন।
আপনাদের প্রশ্ন ও আগ্রহের বিষয়গুলো বিবেচনায় নিয়ে “ওয়েদার ফ্যাক্ট”-এর পরবর্তী পর্বে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করা হবে। পাশাপাশি কমেন্টে করা প্রশ্নগুলোর উত্তর দেওয়ারও চেষ্টা করবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
📌 আবহাওয়া সম্পর্কে জানুন।
📌 সচেতন থাকুন।
📌 সঠিক আবহাওয়ার তথ্য পৌঁছে দিন সবার কাছে।
🎬 “ওয়েদার ফ্যাক্ট” দেখুন:
📘 Facebook: https://www.facebook.com/bmd.gov.bd
▶️ YouTube: https://www.youtube.com/-social
🌐 Website: www.bmd.gov.bd
📱 BMD আবহাওয়া App: Google Play Store-এ “BMD আবহাওয়া" সার্চ করে ডাউনলোড করুন।
#আবহাওয়া_ফ্যাক্ট #বাংলাদেশ_আবহাওয়া_অধিদপ্তর #আবহাওয়ার_পূর্বাভাস #আবহাওয়া #আবহাওয়া_সচেতনতা