LDP MEDIA CELL

Call Directions

LDP MEDIA CELL LDP MEDIA CELL

"আমরা শক্তি, আমরা বল,
আমরা কর্নেল অলি আহমদ বীর বিক্রমের হাতে গড়া দল,
আমরা এল ডি পি, একসাথে চল,
দেশের জন্য আমাদের আত্মত্যাগ, একমাত্র লক্ষ্য জয়।
আমরা অঙ্গীকার বদ্ধ, দল আমাদের শক্তি,
হাল না ছাড়া, আমরা সব বাধা কাটবো।
ভালোবাসা, সম্মান, বিশ্বাসে ঐক্য,

07/10/2026
*বিস্ফোরক মামলায় বিএনপি, এলডিপি, ও জামায়াতে ইসলামীর ৩০ নেতা-কর্মী খালাস*আনোয়ারা থানার একটি বিস্ফোরক মামলায় বিএনপি, এ...
05/10/2026

*বিস্ফোরক মামলায় বিএনপি, এলডিপি, ও জামায়াতে ইসলামীর ৩০ নেতা-কর্মী খালাস*

আনোয়ারা থানার একটি বিস্ফোরক মামলায় বিএনপি, এলডিপি, ও জামায়াতে ইসলামীর ৩০ নেতা-কর্মীকে বেকসুর খালাস দিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৭ম আদালতের বিজ্ঞ বিচারক জনাব মো: আল আমিন। অদ্য ০৫/১০/২০২৬ ইংরেজী জনাকীর্ণ আদালতে এই রায় প্রচার করেন।

উল্লেখ্য যে, বিগত ১৬/০৫/২০১২ ইং তারিখে ঢাকায় বিএনপি, এলডিপি, ও জামায়াতে ইসলামীর নেতাদের ঢাকার বিজ্ঞ আদালতে জামিন বাতিলের প্রতিবাদে আনোয়ারা থানায় বিএনপি, এলডিপি, ও জামায়াতে ইসলামীর ২৭ নেতা-কর্মীর বিরুদ্ধে আনোয়ারা থানার মামলা নং - ১৮(০৫)২০১২ দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ৩ জনকে সংযুক্ত করে মোট ৩০ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। বিজ্ঞ বিচারিক আদালত বিগত ০৬/০৮/২০১৪ ইং তারিখে চার্জ গঠন করেন। রাষ্ট্রপক্ষে মোট ৭ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।

মামলায় বিএনপি, এলডিপি, ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা দীর্ঘ ১৫ বছর আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ০৫/১০/২০২৬ ইং তারিখ প্রচারিত রায়ে রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণে ব্যর্থ হওয়ায় বিজ্ঞ বিচারক সকল আসামীদের বেকসুর খালাস প্রদান করেন।

খালাস প্রাপ্ত বিএনপি, এলডিপি, ও জামায়াতে ইসলামীর নেত্রীবৃন্দরা হলেন:
১। মো: সেলিম
২। সাইফুল ইসলাম খান
৩। জয়নাল আবেদীন
৪। জিয়াউল হক
৫। শাহ আলম
৬। নুরুল আলম
৭। মো: হেলাল
৮। এস এম মোজাম্মেল হক
৯। মো: এরশাদ
১০। সাদ্দাম হোসেন
১১। মো: জলিল
১২। মো: আবদুল মান্নান
১৩। মো: মুবিন
১৪। মো: মাসুদ
১৫। মো: মজিবুর রহমান
সহ ৩০ জন।

আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন-
এল.ডি.পি. জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, লিবারেল ডেমোক্রেটিক ল’ইয়ার্স ফ্রন্ট এর সাধারণ সম্পাদক, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পি.পি.)
অ্যাডভোকেট শাহাদৎ হোসেন।
ও, অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপিসুত্র: এলডিপি-২০৬/২০২৬০২ অক্টোবর ২০২৬বিমানবন্দরের অব্যবস্থাপনা ও প্রবাসী হয়রানির দায় আড়...
03/10/2026

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি

সুত্র: এলডিপি-২০৬/২০২৬

০২ অক্টোবর ২০২৬

বিমানবন্দরের অব্যবস্থাপনা ও প্রবাসী হয়রানির দায় আড়াল করতেই মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার - ড.কর্নেল(অব.) অলি আহমদ বীর বিক্রম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার মামলায় জামায়াতে ইসলামীর নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট।

আজ (শুক্রবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বিমানবন্দরের দীর্ঘদিনের অব্যবস্থাপনা, লাগেজ পেতে বিলম্ব, ট্রলি সংকট, যাত্রী হয়রানি এবং বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের নানা ধরনের ভোগান্তির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না। এমন একটি জনভোগান্তির ঘটনাকে কেন্দ্র করে একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্যকে গ্রেপ্তার করা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনা, অনিয়ম-দুর্নীতি ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতার বিরুদ্ধে প্রশ্ন উঠেছে বলেই কি প্রশ্ন উত্থাপনকারী একজন নাগরিককে মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করতে হবে? আমরা মনে করি, বিমানবন্দরের প্রকৃত সমস্যা ও কর্তৃপক্ষের দায় আড়াল করার জন্য মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলাকে হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তিসহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বার্তাপ্রেরক

(ওমর ফারুক সুমন)

সহ-দফতর সম্পাদক
লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি

30/09/2026

প্রেস বিজ্ঞপ্তি

সৈয়দ নাজমুল আরেফিন কামালকে বহিষ্কার

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং পরবর্তীতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ নাজমুল আরেফিন কামালকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অদ্য ৩০/০৯/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে দলীয় পদ থেকে বহিষ্কারসহ তাঁর প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এলডিপির নীতিনির্ধারণী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর দলীয় গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের কোনো দায়ভার এলডিপি গ্রহণ করবে না।

অদ্য থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর সঙ্গে তাঁর কোনো সম্পর্ক থাকবে না।

ধন্যবাদান্তে,

দপ্তর সম্পাদক
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

27/09/2026

ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম স্যারের মহাখালী ডিওএইচএসের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন ডা. এস. এম. খালিদুজ্জামান, চেয়ারম্যান, লতিফা রশিদ ফাউন্ডেশন এবং চেয়ারম্যান, বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল লিমিটেড।

Address

২৯/বি, পূর্ব পান্থপথ, তেজগাঁও, ঢাকা-১২০৮
Dhaka

Telephone

+8801636695133

Website

Alerts

Be the first to know and let us send you an email when LDP MEDIA CELL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share