02/10/2026
মিরপুর-১০ এর ফুটপাত দখলমুক্ত করা এবং নগরবাসীর চলাচলের অধিকার নিশ্চিত করার এই সাহসী ও সময়োপযোগী পদক্ষেপের জন্য ডিএনসিসি প্রশাসক মিল্টন ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার এই সদিচ্ছা ও ধারাবাহিক প্রচেষ্টা ঢাকাকে আরও সুন্দর করে তুলুক।
প্রশ্নটা শুধু হকার উচ্ছেদের নয়; আসল কথা হলো নগরবাসীর চলাচলের অধিকার আর শৃঙ্খলা ফিরিয়ে আনা।
কয়েক মাস আগেই কিন্তু মিরপুর-১০ মুকুল ফৌজ মাঠে স্থানীয় হকারদের সঙ্গে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন স্পষ্ট বৈঠক করেছিলেন। তখন পরিষ্কার বলা হয়েছিল, রাস্তা বা ফুটপাত দখল করে ব্যবসা করা যাবে না এবং তাদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থাও করা হয়েছে। অর্থাৎ, বিষয়টি হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়; দীর্ঘ দিন ধরে আলোচনা ও বোঝানোর চেষ্টা চলেছে।
কিন্তু বাস্তব চিত্রটা কী? মিরপুর-১০ এর ফুটপাত, আইডিয়াল স্কুলের সামনে বা আশপাশের সড়কে যেভাবে দোকান আর ভ্যানের ভিড় বেড়েছে, তাতে সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হচ্ছে সাধারণ পথচারী, ছাত্রছাত্রী, রোগী আর বয়স্ক মানুষদের।
একটা কথা আমাদের মানতেই হবে—একজন হকারের যেমন বাঁচার অধিকার বা জীবিকা জরুরি, তেমনই সাধারণ মানুষের নিরাপদে ফুটপাত দিয়ে হাঁটার অধিকারও কম গুরুত্বপূর্ণ নয়। আবার অনেক সময় দেখা যায়, একই পরিবারের অনেকে আলাদা আলাদা ভ্যান বা দোকান নিয়ে বসেছেন। তাই বিষয়টিকে শুধু এককভাবে না দেখে একটা সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনা জরুরি।
সোশ্যাল মিডিয়ায় এখন নানা রকম বিভ্রান্তিকর তথ্য ও গুজবের ছড়াছড়ি। না জেনে মন্তব্য করে পরিস্থিতি আরও গরম না করে আমাদের একটু দায়িত্বশীল হওয়া দরকার।
আজকের মতো সংঘর্ষ, ভাঙচুর বা আগুন জ্বালানোর মতো ঘটনা কোনো সমস্যার সমাধান করতে পারে না, বরং পরিস্থিতি আরও জটিল করে তোলে।
আমরা কেউ কারও শত্রু নই। সবার অধিকার নিশ্চিত করেই একটা সুন্দর সমাধান বের করা সম্ভব। গুজবে কান না দিয়ে আসুন শান্তি ও শৃঙ্খলার পক্ষে থাকি।
ইনশাআল্লাহ, সবার আন্তরিকতায় এর একটা স্থায়ী ও সুন্দর সমাধান বের হবে।
Safiqul Islam Khan Milton 🤝💖