ছাত্রশিবির, তেজগাঁও কলেজ

ছাত্রশিবির, তেজগাঁও কলেজ আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা.) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন।

17/08/2026

ইসলামী শিক্ষা আন্দোলনের অগ্রদূত শহীদ আব্দুল মালেকের শাহাদাতবার্ষিকীতে দোয়া মাহফিল ও কুইজ প্রতিযোগিতার‌ আয়োজ.....

শহীদ আব্দুল মালেক ভাইয়ের স্মরণে দোয়া মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তেজগাঁও কলেজ শ...
16/08/2026

শহীদ আব্দুল মালেক ভাইয়ের স্মরণে দোয়া মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তেজগাঁও কলেজ শাখা কর্তৃক শহীদ আব্দুল মালেক ভাইয়ের স্মরণে দোয়া মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পশ্চিমের সেক্রেটারি জনাব কবিরুল ইসলাম রাজু এবং অফিস সম্পাদক জনাব মোর্শেদ আহমেদ তাহফিম। অনুষ্ঠানটি সাথী ও কর্মী ভাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি শহীদ আব্দুল মালেক ভাইয়ের শাহাদাতের মর্যাদা ও তাঁর আদর্শ থেকে শিক্ষা গ্রহণের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মহান আল্লাহ তাআলা শহীদ আব্দুল মালেক ভাইয়ের শাহাদাত কবুল করুন এবং আমাদেরকে তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে দ্বীন ও দেশের কল্যাণে কাজ করার তাওফিক দান করুন। আমিন।

কোয়ার্টার ফাইনালে তেজগাঁও কলেজের জয়জুলাই শহীদ আসিফ-মাহফুজ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর কোয়ার্টার ফাইনাল খেলায় তে...
22/07/2026

কোয়ার্টার ফাইনালে তেজগাঁও কলেজের জয়

জুলাই শহীদ আসিফ-মাহফুজ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর কোয়ার্টার ফাইনাল খেলায় তেজগাঁও কলেজ ছাত্রশিবির ৩–০ গোলের ব্যবধানে মিরপুর পূর্বকে পরাজিত করে গৌরবের সাথে সেমিফাইনালে উন্নীত হয়েছে।

এই বিজয়ে দলের সকল খেলোয়াড়, সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন।

সামনের সেমিফাইনাল ম্যাচের জন্য সকলের দোয়া ও শুভকামনা কামনা করছি।

তেজগাঁও কলেজ ছাত্রশিবির

21/07/2026

জুলাই শহীদদের স্মরণে তেজগাঁও কলেজ ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

#তেকসাস #তেজগাঁও_কলেজ_সাংবাদিক_সমিতি

জুলাই শহীদদের স্মরণে তেজগাঁও কলেজ ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
21/07/2026

জুলাই শহীদদের স্মরণে তেজগাঁও কলেজ ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তেজগাঁও কলেজ শাখা কর্তৃক আয়োজিত "জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে" প...

21/07/2026
জুলাই শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলজুলাই-পরবর্তী আন্দোলনে শাহাদাতবরণকারী শহীদ এবং আহতদের স্মরণে বাংলাদেশ...
20/07/2026

জুলাই শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জুলাই-পরবর্তী আন্দোলনে শাহাদাতবরণকারী শহীদ এবং আহতদের স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, তেজগাঁও কলেজ শাখার উদ্যোগে কলেজ মসজিদে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি, তেজগাঁও কলেজ গভর্নিং বডির নির্বাচিত শিক্ষক প্রতিনিধি ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী অধ্যাপক আ জ ম কামাল উদ্দিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের খতিব মাওলানা বিল্লাল হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শাখা সেক্রেটারি জনাব নুরুল আলম ইব্রাহিম। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জুলাই শহীদদের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা ও কল্যাণের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন। মহান আল্লাহ তাআলা সকল শহীদকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আহতদের পূর্ণ সুস্থতা দান করুন এবং আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার তাওফীক দান করুন। আমীন।

#তেজগাঁও #ছাত্রশিবির #জুলাই

20/07/2026

জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তেজগাঁও কলেজ শাখার পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়।

15/07/2026

এইচএসসি ২০২৬ ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রসায়ন ১ম ও ২য় পত্রের উপর সাজেশনধর্মী ক্লাশ।

#তেজগাঁও #তেজগাঁও_কলেজ #ছাত্রশিবির

রেজিস্ট্রেশনের সময় শেষ হতে চলেছে!অনার্স ২০২৫–২৬ শিক্ষাবর্ষের অনেক নবীন শিক্ষার্থী ইতোমধ্যেই নবীনবরণ ২০২৬-এর জন্য রেজিস্...
10/07/2026

রেজিস্ট্রেশনের সময় শেষ হতে চলেছে!

অনার্স ২০২৫–২৬ শিক্ষাবর্ষের অনেক নবীন শিক্ষার্থী ইতোমধ্যেই নবীনবরণ ২০২৬-এর জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

আপনি কি এখনও রেজিস্ট্রেশন করেননি?

তাহলে আর দেরি নয়। আর মাত্র কয়েকদিন বাকি রেজিস্ট্রেশনের। সময় শেষ হওয়ার আগেই আপনার আসন নিশ্চিত করুন।

🎓 অনুষ্ঠানে থাকছে—
✅ ক্যারিয়ার গাইডলাইন সেশন
🎁 নিবন্ধিত শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন
🤝 নতুন বন্ধুদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ

📲 এখনই রেজিস্ট্রেশন করুন:
https://bics-tejgaon-college.vercel.app/

শুধুমাত্র অনার্স ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১ম বর্ষ) শিক্ষার্থীদের জন্য।

নবীনবরণ ২০২৬-এ দেখা হবে, ইনশাআল্লাহ। 🌿

Address

16, Indira Road
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির, তেজগাঁও কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share