সততা হজ্জ উমরাহ সার্ভিস

সততা হজ্জ উমরাহ সার্ভিস হজ্জ ও উমরাহ সংক্রান্ত তথ্য সরবরাহ করা এই পেইজের মূল উদ্দেশ্য

*প্রাক নিবন্ধন সেরা অফার*২১ জুন থেকে ৩০শে জুন এর মধ্যে যারা প্রাক নিবন্ধন এর জন্য আইডি কার্ড ও প্রাক নিবন্ধন ফুল পেমেন্ট...
22/06/2026

*প্রাক নিবন্ধন সেরা অফার*
২১ জুন থেকে ৩০শে জুন এর মধ্যে যারা প্রাক নিবন্ধন এর জন্য আইডি কার্ড ও প্রাক নিবন্ধন ফুল পেমেন্ট পরিশোধ করবেন, তাদের জন্য রয়েছে *৫ হাজার টাকা ক্যাশ ব্যাক অফার*। তাই দেরি না করে দ্রুত আপনার আইডি কার্ড/পাসপোর্ট ছবি, একটি স্বচল মোবাইল নম্বর ও ৩০ হাজার টাকা পাঠিয়ে অফার নিশ্চিত করুন।
বি. দ্র. অফারে প্রাক নিবন্ধনকৃত হাজী সাহেব কেনসেল কিংবা অন্যত্রে ট্রান্সফার করতে হলে সার্ভিস চার্জসহ ৩৫ হাজার টাকা করে হিসাবে কাউন্ট হবে।

যোগাযোগ:
আরাফাহ হজ গ্রুপ বাংলাদেশ
রহমানিয়া ইন্টারন্যাশনাল কমপ্লেক্স, ফকিরাপুল পানির ট্যাঙ্ক সংলগ্ন (আনোয়ার খান মর্ডান হসপিটালের অপজিট ভবন, লিফট ৩), রুম নং- ৯-১০, মতিঝিল, ঢাকা।
মোবাইল : 01738-625360

11/06/2026

গ্রামের টিউবওয়েলের পাশে কয়েকজন নারী কাপড় ধুচ্ছিলেন। হঠাৎ একজন আরেকজনকে জিজ্ঞেস করলেন,“আজ কী খেয়েছ?”

নারীটি উত্তর দিলেন, “প্রায় এক মাস আগে ক্ষীর রান্না করেছিলাম। সেই থেকে প্রতিদিন ক্ষীরই খাচ্ছি!”

পাশে দাঁড়িয়ে থাকা আরেক নারী কথাটা শুনে অবাক! মনে মনে ভাবলেন, “এক হাঁড়ি ক্ষীর রান্না করে যদি এক মাস খাওয়া যায়, তাহলে আমিও আজই ক্ষীর বানাবো!”

যেহেতু ক্ষীর ছিল তার খুব প্রিয় খাবার, বাড়ি ফিরেই বড় করে ক্ষীর রান্না করলেন। কিন্তু একটা গোপন পরিকল্পনাও ছিল যে, পুরো মাস একাই খাবেন। কাউকে দেবেন না!

তাই সবার চোখের আড়ালে একটা ঘরে হাঁড়ি লুকিয়ে রাখলেন।

প্রথম দিন খেলেন…
দ্বিতীয় দিনও খেলেন…
কিন্তু তৃতীয় দিন!

ক্ষীর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করল! শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুরো হাঁড়ি ফেলে দিতে হলো। পরদিন আবার টিউবওয়েলে গিয়ে সেই নারীকে জিজ্ঞেস করলেন, “বোন, আমি তো দুই দিন পরেই ক্ষীর ফেলে দিলাম! তুমি এক মাস কীভাবে খাচ্ছ?”

নারীটি এমন উত্তর দিলেন, যা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। তিনি বললেন,

“আমি এক হাঁড়ি ক্ষীর রান্না করে পুরো মহল্লায় বিলিয়ে দিয়েছিলাম। তারপর থেকে যখনই কারো বাসায় ক্ষীর রান্না হয়, আমার বাসাতেও পাঠিয়ে দেয়!”

যে শুধু নিজের জন্য জমিয়ে রাখে, তার জিনিস একসময় নষ্ট হয়। আর যে মানুষের সাথে ভাগ করে নেয়, তার ঘরে বরকত হয়ে বহু গুণে ফিরে আসে।

মানুষের সুখ-দুঃখে পাশে থাকুন, আত্মীয়তার সম্পর্ক জিইয়ে রাখুন, ভালোবাসা বিলিয়ে দিন। কারণ,আপনি মানুষের জন্য যা করেন, একদিন ঠিক সেটাই অন্য রূপে আপনার কাছেই ফিরে আসে।

যে বিলাতে জানে, আল্লাহ তা’আলা তাকে কখনো একা রাখেন না।
©

11/06/2026

আলহামদুলিল্লাহ আরাফাহ হজ্জ গ্রুপ বাংলাদেশের হাজীরা দেশে ফিরতে শুরু করেছেন।
ছুম্মা আলহামদুলিল্লাহ

27/05/2026

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

21/05/2026
আলহামদুলিল্লাহ আমাদের হাজী সাহেবরা বর্তমানে মক্কায় অবস্থান করছে। হাজী সাহেবদের কিছু খন্ড চিত্র। আল্লাহ তা'য়ালা সকলের হজ...
05/05/2026

আলহামদুলিল্লাহ আমাদের হাজী সাহেবরা বর্তমানে মক্কায় অবস্থান করছে।
হাজী সাহেবদের কিছু খন্ড চিত্র।
আল্লাহ তা'য়ালা সকলের হজ্জকে কবুল করুন।
যারা যেতে পারিনি আল্লাহ তাদেরকে যাওয়ার তৌফিক দান করুন।
গ্রুপ লিডার ছিলেন অত্যান্ত প্রিয় আস্থাভাজন শ্রদ্ধেয় Akramullah Ashraf স্যার।

30/04/2026

আল্লাহ তায়ালা লেখকের এই মহৎ খেদমতকে কবুল করুন আমীন ইয়া রব্বাল আলামীন

25/04/2026

শ্রদ্ধেয় বড়ভাই হাফেজ ও মাওলানা ড. Md Mahbubur Rahman হাফি. এর লেখা প্র্যাকটিক্যাল হজ্জ ও উমরাহর দিক নির্দেশনামূলক এই বইটি আপনিও সংগ্রহ করতে পারেন।

➣‘প্র্যাকটিক্যাল উমরা ও হজ’ বইয়ের ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্যাবলী :
১. রাসূল্লাহ (সা.) বলেছেন : ‘মাবরুর জান্নতের প্রতিদান জান্নত’-এই বইয়ে মাবরুর হজের পরিচয়, ফজিলত ও কর্ম পদ্ধতি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে।
২. উমরা ও হজ কবুলের শর্তসমূহ কি কি?
৩. উমরা ও হজের সফরে নামাজের বিধান, বিমানে নামাজ কিভাবে আদায় করবেন?
৪. মসজিদে হারামে নামাজির সামনে দিয়ে চলাচল করা কি জায়েজ?
৫. মহিলাদের মসজিদে হারামে বা মসজিদে নববীতে জামাতে শরিক হওয়ার বিধান।
৬. মসজিদে হারামে জামাতের নামাজে দুই কাতারের মাঝে দূরত্ব বেশি হলে নামাজ হবে কি?
৭. হজ ও উমরার সফরে ওষুধ সেবনের মাধ্যমে নারীদের মাসিক বন্ধ রাখা যাবে কি?
৮. ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ করলে কী করতে হরে?
৯. মহিলাদের হজ ও উমরা সংক্রান্ত মাসআলা।
১০. তাওয়াফ করার সময় নামাজের একামত শুরু হয়ে গেলে কি করবেন?
১১. তাওয়াফ করার সময় কথাবার্তা বলা কি বৈধ?
১২. তাওয়াফ ও সায়ী করতে করতে একটু বিশ্রাম নেওয়া বা পানি পান করা যাবে কি?
১৩. হাজি অসুস্থতা বা বার্ধক্য জনিত কারণে তাওয়াফ করা কঠিন হয়ে পড়লে কিভাবে তওয়াফ করবেন?
১৪. তাওয়াফ শেষ করার পর যদি কোনো মহিলার হায়েজ শুরু হয় কি করবেন?
১৫. একই সফরে একাধিক উমরা করা যাবে কি?
১৬. ধোঁকাবাজি করে ইহরামের কাপড় পরে নফল তাওয়াফ করলে কী গুনাহ হবে?
১৭. মিনা, আরাফা ও মুজদালিফায় হাজিগণ কি নামাজ কসর করবেন?
১৮. মহিলারা কি রাসূলুল্লাহ (স.)-এর রওজা মোবারক ও জান্নাতুল বাকী জিয়ারত করতে পারবেন?
১৯. হজ ও উমরার সফরে কী কী আমল করবেন-তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে।
২০. উমরা ও হজের সফর হতে ফিরে আসার পর কি কি আমল করতে হবে?
২১. উমরা ও হজের শিক্ষা কি কি এবং পরবর্তী জীবনে কি কি আমল করবেন?
ড. হাফেজ মাওলানা মো. মাহবুবুর রহমান কর্তৃক লিখিত-‘প্র্যাকটিক্যাল উমরা ও হজ’ বইটিতে এসব বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে।
➣উমরা ও হজের এসব নিয়ম-কানুন ভালোভাবে জেনে উমরা বা হজে গেলে নির্ভুলভাবে উমরা ও হজ করতে পারবেন। (ইনশাআল্লাহ)

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when সততা হজ্জ উমরাহ সার্ভিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category