Bangladesh Space Research and Remote Sensing Organization

Directions Website Contact the organization

Bangladesh Space Research and Remote Sensing Organization Explore the universe and discover our home planet with the Official SPARRSO page on Facebook. Visit us at www.Sparrso.gov.bd

This is SPARRSO's official page. Share our passion for space, aeronautics and science!

Congratulations Argentina 😍Fifa World Cup 2022 Champion 🥰
18/12/2022

Congratulations Argentina 😍
Fifa World Cup 2022 Champion 🥰

13/04/2022

সবাইকে নববর্ষের শুভেচ্ছা ১৪২৯।

25/09/2016

আমরা একটু খেয়াল করলেই দেখতে পাবো,শয়তান আমাদের উপর কতটুকু প্রভাব বিস্তার করে বসে আছে,বলতে গেলে শুদু তার দেখানো পথই মানুষকে জাহান্নাম এর দরজার সামনে দাড় করায়,কেননা আল্লাহ তায়ালা যদি মানুষকে নিজের বিবেক বুদ্ধি দিয়ে এই দুনিয়াতে পাঠাতেন শয়তান তথা ইবলিস ব্যাতিত,তাহলে মানুষ কখনই কোন কবিরাহ গুনাহ করতো না,এ থেকে স্পষ্ট বুঝাই যায় যে,সে আমাদের কতটা ঘনিষ্ট হয়ে আমাদের বন্ধু রুপে গ্রহণ করেছে,আল্লাহ যেনো আমাদের সবাইকে আমাদের চির শত্রু থেকে হেফাজত করেন,আমীন।

 #আপনিও_স্বাক্ষী_হন_সবুজ_চাঁদ_দেখার_মিস_হয়ে_গেলে_আরো_৪২০_বছর..!!!২০১৬ সালের ২০ এপ্রিল পৃথিবীর অধিবাসীরা স্বাক্ষী হবে এক ...
20/04/2016

#আপনিও_স্বাক্ষী_হন_সবুজ_চাঁদ_দেখার_মিস_হয়ে_গেলে_আরো_৪২০_বছর..!!!
২০১৬ সালের ২০ এপ্রিল পৃথিবীর অধিবাসীরা স্বাক্ষী হবে এক বিরল ঘটনার। যে ঘটনা পৃথিবীতে ঘটেছিল অনেক অনেক বছর আগে, আজকের মানুষজাতির পূর্বপুরুষরা স্বাক্ষী হয়েছিল সেই অদ্ভুত ঘটনার। পূর্বের ন্যায় ২০১৬ সালের ২০ এপ্রিল পৃথিবীর আকাশে চাঁদ উঠবে সবুজ রঙে সেজে। জি হ্যাঁ! ঠিকই শুনেছেন!! আকাশে সবুজ রঙ এর চাঁদ দেখা যাবে ২০ তারিখে।


মহাকাশ বিজ্ঞানীদের মতে, ‘একটা সময় পর পর সৌরজগতের গ্রহ, গ্রহানুসহ,
সকল বস্তুর কক্ষপথের এলাইনমেন্ট পরিবর্তিত হয় ভবিষ্যতের জন্য। এই
প্রতিক্রিয়ারর ফলে মহাকাশের পদার্থসমূহের মধ্যে বিক্রিয়ায় মহাকাশে অদ্ভুত অদ্ভুত আচরন লক্ষ্য করা যায়। সেরকমইই একটি ঘটনা চাঁদের রঙ সবুজ হয়ে যাওয়া’। তাদের মতে, এলাইনমেন্টের ঘটনাটি শুরু হবে এ মাসের ২০ তারিখে এবং প্রায় ৯০
মিনিটের জন্য চাঁদটি এবং নির্গত আলোর রঙ সবুজ দেখা যাবে।



মহাকাশ বিজ্ঞানীরা এই ঘটনার নাম দিয়েছেন ‘গ্রীন মুন ইন্সিডেন্ট’। উল্লেখ্য, ৪২০ বছর পর পর এই ঘটনার পুনরাবৃত্তি হয়। সুতরাং, পাঠকবৃন্দ, প্রকৃতির এই অদ্ভুত বৈশিষ্ট্যের স্বাক্ষী হওয়ার ক্ষেত্রে ভুল করবেন না। মিস হয়ে গেলে আরো ৪২০ বছর
লাগবে আপনার দেখতে, যদি আপনি কোনভাবে বেঁচে থাকেন।

যে হারে পৃথিবীর জনসংখ্যা বাড়ছে, তাতে আর কয়েকবছর পরই মানুষ কোথায় গিয়ে থাকবে-এমন চিন্তায় ব্যাকুল সবাই। তবে আর বোধহয় সে দু...
07/04/2016

যে হারে পৃথিবীর জনসংখ্যা বাড়ছে, তাতে আর কয়েকবছর পরই মানুষ কোথায় গিয়ে থাকবে-এমন চিন্তায় ব্যাকুল সবাই। তবে আর বোধহয় সে দুশ্চিন্তার কারণ নেই। কারণ আরেকটা `পৃথিবী` জন্মাচ্ছে যে!

এই সৌরজগতের পাশেই আরেকটা `সংসার`। ঠিক যেমন সংসার সূর্যের। আর সেখানেই খোঁজ মিলেছে দ্বিতীয় `পৃথিবী`-র। টি ডব্লিউ হাইড্রে নক্ষত্রের সংসারে সবে জন্মাচ্ছে সে।

অদ্ভুতরকমভাবে সূর্যের সঙ্গে পৃথিবীর যা দূরত্ব, নতুন সংসারে হাইড্রের সঙ্গে সদ্যোজাত গ্রহেরও তাই প্রায় দূরত্ব। বয়স হয়েছে সবে ১০ মিলিয়ন বছর। এখনও তার গঠন চলছে।

মহাকাশ বিজ্ঞানীরা মনে করছেন, নতুন এই গ্রহ হতে পারে পৃথিবীর মতই কোনও গ্রহ বা হতে পারে "সুপার আর্থ"।

24/03/2016

আমাদের সাধারণ জ্ঞানে এবং বিশ্বাসে আমরা মনে করি পৃথিবীই একমাত্র গ্রহ যা মানুষের বসবাসযোগ্য। শত বছর ধরে মানব জাতি বিজ্ঞান এবং প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু…

07/03/2016

#রিজার্ভের_৮শ_কোটি_টাকা_হাতিয়ে_নিল_বিদেশি_হ্যাকাররা
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রায় ৮০০ কোটি টাকার সমপরিমাণ ১০ কোটি ডলার হাতিয়ে নিয়েছে বিদেশি হ্যাকাররা। দেশে এর আগে কখনও এত বড় সাইবার অপরাধ হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরি হওয়ার খবরও কখনও শোনা যায়নি। চুরি হওয়া অর্থ ফেরত পেতে বাংলাদেশ ব্যাংক অত্যন্ত গোপনে মধ্য ফেব্রুয়ারি থেকে জোর তৎপরতা শুরু করেছে।

সম্প্রতি কয়েক দফায় এটিএম বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে জালিয়াতির মাধ্যমে টাকা তুলে নেওয়ার ঘটনার পর রিজার্ভ থেকে টাকা চুরির চাঞ্চল্যকর এ তথ্য জানা গেল। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার একটি অ্যাকাউন্ট হ্যাক করে সাইবার অপরাধীরা। প্রাথমিক তথ্যসূত্রের ভিত্তিতে সংশ্লিষ্টরা ধারণা করছেন, চীনা হ্যাকারদের একটি দল বিপুল এ অর্থ প্রথমে ফিলিপাইনের ব্যাংকিং চ্যানেলে নিয়ে যায়। পরে সেখান থেকে অন্য কোথাও পাচার করে। হ্যাকের মাধ্যমে অর্থ চুরির বিষয়টি জানার পর দ্রুত তৎপরতা শুরু করে বাংলাদেশ ব্যাংক। ওই অর্থ ফিলিপাইনে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত হয়ে সেখানে পাঠানো হয় দুই কর্মকর্তাকে। তারা ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ও দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) সঙ্গে বিশেষ বৈঠক করে এসেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বক্তব্য জানতে নীতিনির্ধারণী বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করা হয়। তবে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলতে রাজি হননি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা হ্যাকের মাধ্যমে অর্থ চুরির বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত জানাতে চাননি। তিনি সমকালকে শুধু এটুকু জানিয়েছেন, 'হ্যাক হওয়ার বিষয়টি যেহেতু চিহ্নিত করা গেছে, তাই এখন অর্থ ফেরত পাওয়া যাবে। ফিলিপাইনে যাওয়া অর্থ ফেরত আনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে। দেশটির সঙ্গে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) তথ্য বিনিময়ের সমঝোতা চুক্তি থাকায় এ অর্থ ফেরত পাওয়া যাবে।' তবে চুরি হওয়া অর্থ বাংলাদেশ ব্যাংকের অথবা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের কি-না তা জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

সংশ্লিষ্টরা জানান, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে বিপুল এ অর্থ চুরির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কেউ জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের বিনিয়োগ যেভাবে সংরক্ষিত হয়, তাতে ভেতরের কারও সহযোগিতা ছাড়া হ্যাক করে অর্থ চুরি করা খুবই জটিল। বিষয়টি নিয়ে এখন বিস্তারিত তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া দাপ্তরিক কাজে তথ্যপ্রযুক্তির নিরাপদ ব্যবহার ও অনলাইন কার্যক্রমের বিষয়ে গত বৃহস্পতিবার সতর্কতামূলক একটি অফিস আদেশও জারি করা হয়েছে।

এদিকে ফিলিপাইনের দৈনিক দ্য ইনকোয়েরার পত্রিকায় গত ২৯ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে ১০ কোটি ডলার মানি লন্ডারিং হয়েছে বলে একটা খবর প্রকাশ করে। ওই খবরে বলা হয়, দেশটির মাকাতি শহরে অবস্থিত রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের একটি শাখার মাধ্যমে ওই অর্থ ফিলিপাইনে আসে। চীনা হ্যাকাররা বাংলাদেশ ব্যাংক অথবা সেখানকার কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে এ অর্থ হাতিয়ে নেয়। হ্যাকার দল এ অর্থ প্রথমে ফিলিপাইনে পাচার করে। প্রতিবেদনে আরও বলা হয়, অর্থ পাচারের এ ঘটনা তদন্ত করছে ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। বিভিন্ন তথ্যসূত্রের উদৃব্দতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, পরে ওই অর্থ সেখান থেকে ক্যাসিনোসহ একাধিক হাত ঘুরে অন্য দেশে নিয়ে যাওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ পাচারের তথ্য জানার পর গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি বৈঠক করেন। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি তিন দিনের জন্য বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের ডিজিএম জাকের হোসেন ও বিএফআইইউর যুগ্ম পরিচালক মোহাম্মদ আবদুর রবকে পাঠানো হয় ফিলিপাইনে। সেখানে গিয়ে এ দুই কর্মকর্তা দেশটির কেন্দ্রীয় ব্যাংক 'ব্যাংকো সেন্ট্রাল এনজি ফিলিপিনাস' (বিএসপি) ও অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) সঙ্গে আলদা বৈঠক করেন। বিশেষ এ দুটি বৈঠকে হ্যাকার গ্রুপ চিহ্নিত করে টাকা ফেরতের ব্যবস্থার বিষয়ে তাদের সহায়তা চাওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রিজার্ভের অর্থ কোন দেশে, কোথায় বিনিয়োগ বা সংরক্ষণ করা আছে তা সুইফট কোডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। বিশ্বব্যাপী সুরক্ষিত হিসেবে বিবেচিত এ নেটওয়ার্ক হ্যাক করে রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনা ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘটেছে। এরপর থেকে কেন্দ্রীয় ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশের (এনপিএসবি) চ্যানেলের মাধ্যমে সুইফট ব্যবহার বন্ধ রাখা হয়েছে।

অর্থ চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার পর গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সতর্কতামূলক অফিস আদেশে সবাইকে বাংলাদেশ ব্যাংকের 'তথ্যপ্রযুক্তি নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নীতিমালা ও নির্দেশনা' মেনে চলতে বলা হয়েছে। সব কর্মকর্তার অনুপস্থিত অবস্থায় পিসি খোলা না রাখা, অন্যের পিসি ব্যবহার না করা, অননুমোদিত কোনো সফটওয়্যার ব্যবহার না করা, অপরিচিত বা সন্দেহজনক ই-মেইল না খুলে সরাসরি ডিলেট, অননুমোদিত কোনো নেটওয়ার্ক ডিভাইস ব্যবহার না করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অফিস সময়ের পর বা ছুটির দিনে অফিসে উপস্থিত থেকে নেটওয়ার্ক ব্যবহারের প্রয়োজন হলে আইটি বিভাগের পূর্বানুমতি নিতে বলা হয়েছে।

এ আদেশে আরও বলা হয়েছে, কর্মকর্তাদের ব্যক্তিগত কম্পিউটার, ল্যাপটপ, সার্ভারসহ অন্যান্য আইসিটি উপকরণ এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন ও অন্যান্য সফটওয়্যারের ব্যবহারে আগে থেকেই কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা রয়েছে। এর পরও লক্ষ্য করা যাচ্ছে, ব্যবহারকারীরা এসব নির্দেশনা পরিপালন করছেন না। ফলে সার্বক্ষণিক অনলাইনে যুক্ত আইসিটি সিস্টেমের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এমন প্রেক্ষাপটে বিভিন্ন সময়ের নির্দেশনার পাশাপাশি কমপক্ষে মাসিক ভিত্তিতে পাসওয়ার্ড পরিবর্তনের কথাও বলা হয়েছে এ আদেশে।

18/02/2016

মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাক,
কারণ মৃত্যুর দূত তোমার পিছনে দাঁড়িয়ে আছে,
তার ডাক দেবার পর আর প্রস্তুত হবার সময় থাকে না।
--- হযরত আলী (রাঃ)

16/02/2016

আবূ হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, রসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ
বলেন, ‘যখন আমি আমার বান্দার পছন্দনীয় পার্থিব
জিনিসকে কেড়ে নিই, অতঃপর সে (তাতে) সওয়াবের
আশা রাখে, তখন তার জন্য আমার নিকট জান্নাত ছাড়া অন্য
কোন বিনিময় নেই।’
রিয়াদুস স্বালেহীন ৯২৮। সহীহুল বুখারী ৬৪২৪,
আহমাদ ৯১২৭

26/01/2016

জনতা সবচেয়ে জ্ঞানী সমালোচকের থেকেও বিজ্ঞ।
-- ব্যান ক্রফট

দেখে নিন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) রওজার ভেতরের দৃশ্য। দেখে নিজেকে সৌভাগ্যবান মনে করছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ...
07/11/2015

দেখে নিন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) রওজার ভেতরের দৃশ্য। দেখে নিজেকে সৌভাগ্যবান মনে করছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভিডিওটি দেখুন এবং শেয়ার করতে ভুল্বেন না। এই পরম সৌভাগ্য অরজনের সুযোগ সবাইকে করে দিন।

The rare photos of Prophet Muhammad's tomb in Medina,Saudi Arabia.The nasheed is Mawlay (burdah) by Muhammad al Husayn. http://www.ahlus-sunna.com/index.php?...

05/11/2015

সূর্য রোজ সকালে একবার পূর্বদিকে ওঠে আর সন্ধ্যেবেলায় ঢলে পড়ে পশ্চিমে। এই তো পৃথিবীর নিয়ম। সেই শুরু থেকে পৃথিবী এভাবেই রোজ একবার করে আলোতে প্রবেশ করছে, আবার খানিক…

Address

Agargaon, Sher-e-Bangla Nogor
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Space Research and Remote Sensing Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Space Research and Remote Sensing Organization:

Shortcuts

Share