Socialist Students’ Front সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Socialist Students’ Front সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

Socialist Students’ Front সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার এবং একই ধারার গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চাই।

১১ই আগস্ট অগ্নিযুগের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু'র আত্মোৎসর্গ দিবসে শ্রদ্ধা।
11/08/2026

১১ই আগস্ট অগ্নিযুগের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু'র আত্মোৎসর্গ দিবসে শ্রদ্ধা।

সংবাদ বিজ্ঞপ্তি‎১১ আগস্ট, ২০২৬‎‎বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসি’র (NTRC) কাছেই রাখতে হবে‎সরকার...
11/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি
‎১১ আগস্ট, ২০২৬

‎বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসি’র (NTRC) কাছেই রাখতে হবে

সরকার ‎বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা NTRC’র (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) কাছ থেকে ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে—এই সংবাদ প্রচার হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিবাদ হয়। সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী এবং রাজনৈতিক সংগঠন এর তীব্র প্রতিবাদ জানায়।

‎এর প্রেক্ষিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যুক্ত বিবৃতিতে বলেন, “২০১৫ সালে NTRC’র মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগের সুপারিশ চালু হয়। ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ঘুষ, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের সুযোগ অনেকাংশে কমেছিল। দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠে এই নিয়োগব্যবস্থা। বিদ্যমান এই নিয়োগ পদ্ধতি বাতিল করে আবার ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে তা পুরনো দুর্নীতির পথকে উন্মুক্ত করবে।”

‎তাঁরা আরো বলেন, “ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় যদি স্থানীয় ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে যোগ্যতা ও মেধার পরিবর্তে অর্থ, রাজনৈতিক পরিচয়, ব্যক্তিগত যোগাযোগ ও স্থানীয় প্রভাব নিয়োগের প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে। এতে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হাজার হাজার প্রার্থীর মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন হবে না এবং নিয়োগপ্রত্যাশী তরুণদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হবে। একইসাথে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দলীয়করণ হবে, যা শিক্ষাব্যবস্থার উপর ভীষণ নেতিবাচক প্রভাব ফেলবে।”

‎তাঁরা আরো বলেন, “শিক্ষক নিয়োগের ক্ষেত্রে NTRC কেন্দ্রীয় সুপারিশ ব্যবস্থা পুরোপুরি নিখুঁত নয়। কিন্তু অনিয়মের সমাধান হিসেবে ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বরং NTRC’র নিয়োগ প্রক্রিয়ার দুর্বলতা ও জটিলতা চিহ্নিত করে তা সংস্কার, আরও স্বচ্ছতা নিশ্চিত এবং নিয়োগ প্রক্রিয়াকে দ্রুত ও জবাবদিহিমূলক করা প্রয়োজন।”

‎তারা আরও যুক্ত করেন, “দেশে বিপুলসংখ্যক শিক্ষিত বেকার তরুণ দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় রয়েছেন। নিয়োগের প্রতিটি ক্ষেত্রে যদি স্বচ্ছ প্রতিযোগিতামূলক ব্যবস্থা সংকুচিত করে স্থানীয় প্রভাবশালী মহলের হাতে নিয়োগের ক্ষমতা তুলে দেওয়া হয়, তাহলে শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সংকট আরও গভীর হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক নিয়োগের পরিবর্তে অনিয়ম, রাজনৈতিক ও স্থানীয় প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হবে, যার দীর্ঘমেয়াদী ক্ষতি বহন করতে হবে গোটা সমাজকে।”

‎নেতৃবৃন্দ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে অভিবাদন জানিয়ে উল্লেখ করেন, এই ধরনের দূর্নীতিমূলক সিদ্ধান্ত যে ছাত্রসমাজ মেনে নিতে রাজি নয় তা গতকাল সারাদেশের বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে।

‎বার্তা প্রেরক—
‎অরূপ দাস শ্যাম
‎দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় কমিটি
‎যোগাযোগ: ০১৬৮৪-২৭৭৪০৮

11/08/2026

ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় / Students' Front, JnU Unit এর উদ্যোগে নবীনবরণ ২০২৬ - "মিছিলে নতুন মুখ" চলছে

11/08/2026

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে নবীনবরণ ২০২৬ - "মিছিলে নতুন মুখ" চলছে

06/08/2026

বৈষম্যহীন রাষ্ট্র ও শিক্ষাব্যবস্থার দাবিতে ঐক্যবদ্ধ হোন!
জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী স্মরণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর আয়োজন "জুলাই সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান"।

৬জুলাই ২০২৬
স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়

জুলাই হত্যাকান্ডের বিচার কর!বৈষম্যহীন রাষ্ট্র ও শিক্ষাব্যবস্থার দাবিতে ঐক্যবদ্ধ হোন! ্ট  #গণঅভ্যুত্থান_দিবস
05/08/2026

জুলাই হত্যাকান্ডের বিচার কর!

বৈষম্যহীন রাষ্ট্র ও শিক্ষাব্যবস্থার দাবিতে ঐক্যবদ্ধ হোন!

্ট
#গণঅভ্যুত্থান_দিবস

তারিখ: ৪ আগস্ট, ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তিবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্র শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতান্ত্রিক ও ন...
05/08/2026

তারিখ: ৪ আগস্ট, ২০২৬
সংবাদ বিজ্ঞপ্তি

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্র শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাসের পরিপন্থী

আজ ৪ আগষ্ট ২০২৬ সারাদেশে ক্যাম্পাসগুলোতে চলমান ছাত্রদল-ছাত্র শিবিরের সংঘাত-সংঘর্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যুক্ত বিবৃতিতে বলেন, “একের এর এক ঘটে যাওয়া সন্ত্রাসী তৎপরতা শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশকে হুমকির মুখে ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসাসহ সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দখলদারিত্ব নিশ্চিত করতে করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, হামলা-পাল্টা হামলার ঘটনা পুরনো আধিপত্যকামী সন্ত্রাসবাদী রাজনৈতিক সংস্কৃতিরই পুনরাবৃত্তি। জুলাই গণঅভ্যুত্থান ছিলো দখলদারিত্বের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ। ছাত্রলীগ সন্ত্রাসী কায়দায় ভিন্নমত দমন করতো। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক পরিবেশ নির্মাণের প্রত্যাশা ছিল। অথচ অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে চলেছে মব সন্ত্রাস এবং ছাত্র রাজনীতি বন্ধের অপচেষ্টা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অব্যাহত সন্ত্রাসী তান্ডব ও নৈরাজ্য চললেও প্রশাসন কার্যকর কোন ভুমিকা পালন করছে না।”

নেতৃবৃন্দ আরো বলেন, “ সারাদেশে শিক্ষার্থীদের নিরাপত্তাকে বিপন্ন করে সন্ত্রাসী কায়দায় হল দখল, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের ঘটনা পুরনো রাজনৈতিক সংস্কৃতিকেই মনে করিয়ে দেয়। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইভান তাহসীব ও নেতা-কর্মীরা হামলার শিকার হয়েছেন।”

নেতৃবৃন্দ অবিলম্বে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে চলমান সন্ত্রাসী তান্ডব ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা ও হামলায় জড়িতদের বিচারের দাবি জানান। একইসাথে আধিপত্যকামী-সন্ত্রাসবাদী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বার্তা প্রেরক
অরুপ দাস শ্যাম
দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় কমিটি
যোগাযোগ : ০১৬৮৪-২৭৭৪০৮

তারিখ: ৪ আগস্ট, ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তিবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্র শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতান্ত্রিক ও ন...
05/08/2026

তারিখ: ৪ আগস্ট, ২০২৬
সংবাদ বিজ্ঞপ্তি

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্র শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাসের পরিপন্থী

আজ ৪ আগষ্ট ২০২৬ সারাদেশে ক্যাম্পাসগুলোতে চলমান ছাত্রদল-ছাত্র শিবিরের সংঘাত-সংঘর্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যুক্ত বিবৃতিতে বলেন, “একের এর এক ঘটে যাওয়া সন্ত্রাসী তৎপরতা শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশকে হুমকির মুখে ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দখলদারিত্ব নিশ্চিত করতে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, হামলা-পাল্টা হামলার ঘটনা পুরনো আধিপত্যকামী সন্ত্রাসবাদী রাজনৈতিক সংস্কৃতিরই পুনরাবৃত্তি। জুলাই গণঅভ্যুত্থান ছিলো দখলদারিত্বের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ। ছাত্রলীগ সন্ত্রাসী কায়দায় ভিন্নমত দমন করতো। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক পরিবেশ নির্মাণের প্রত্যাশা ছিল। অথচ অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে চলেছে মব সন্ত্রাস এবং ছাত্র রাজনীতি বন্ধের অপচেষ্টা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অব্যাহত সন্ত্রাসী তান্ডব ও নৈরাজ্য চললেও প্রশাসন কার্যকর কোন ভুমিকা পালন করছে না।”

নেতৃবৃন্দ আরো বলেন, “ সারাদেশে শিক্ষার্থীদের নিরাপত্তাকে বিপন্ন করে সন্ত্রাসী কায়দায় হল দখল, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের ঘটনা পুরনো রাজনৈতিক সংস্কৃতিকেই মনে করিয়ে দেয়। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইভান তাহসীব ও নেতা-কর্মীরা হামলার শিকার হয়েছেন।”

নেতৃবৃন্দ অবিলম্বে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে চলমান সন্ত্রাসী তান্ডব ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা ও হামলায় জড়িতদের বিচারের দাবি জানান। একইসাথে আধিপত্যকামী-সন্ত্রাসবাদী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বার্তা প্রেরক
অরুপ দাস শ্যাম
দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় কমিটি
যোগাযোগ : ০১৬৮৪-২৭৭৪০৮

বৈষম্যহীন রাষ্ট্র ও শিক্ষাব্যবস্থার দাবিতে ঐক্যবদ্ধ হোন!জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী স্মরণেসমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্...
02/08/2026

বৈষম্যহীন রাষ্ট্র ও শিক্ষাব্যবস্থার দাবিতে ঐক্যবদ্ধ হোন!

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী স্মরণে

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-এর উদ্যোগে
জুলাই সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, বিকাল ৪টা স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়।

LET'S CONDEMN THE BRUTAL REPRESSION ON INDIAN STUDENT- YOUTH PROTESTERS BY THE INDIAN GOVERNMENTSTATEMENT OF COLOMBO DEC...
21/07/2026

LET'S CONDEMN THE BRUTAL REPRESSION ON INDIAN STUDENT- YOUTH PROTESTERS BY THE INDIAN GOVERNMENT

STATEMENT OF COLOMBO DECLARATION UNITY

We, the South Asian Students' Organisations on behalf of Colombo Declaration Unity, strongly condemn the ruthless atrocities committed against the peaceful protest at Jantar Mantar in Delhi by the Indian Government. It is the utterly undemocratic tendency of every tyrannical government to crush any legitimate movement. The Indian Government has resorted to this policy in an attempt to break the ongoing nationwide movement against the massive NEET paper leak and the demand for the resignation of the Education Minister.

Despite relentless repression, thousands of students and youth gathered today at Jantar Mantar in the national capital, Delhi, to participate in the Parliament March programme. The students and youth raised their voices against the forceful removal of Sonam Wangchuk, a scientist of international fame, who had been on a hunger strike along with other student activists over the same demands. The thousands of students and youth who assembled there, frustrated by their government's misrule and corruption, had to face brutal attacks today. Through this act, the Government of India has exposed its complete disregard for the student community.

We know that every sphere of people's lives has come under the grip of the imperialist economy. Education is no exception. Big capital is increasingly active in the education market. Once education becomes a capitalist market, large-scale corruption becomes inevitable. Governments backed and fuelled by these forces invariably act as their political managers through the state apparatus. No democratic space is spared by them.

This ugly face of fascism has repeatedly been exposed by governments in different countries. We believe that such authoritarian measures will not be able to suppress the voices of students. The students and youth of India will not stop until they reach their destination.

We, the Colombo Declaration Unity, on behalf of the students and youth of our respective countries, express our firm solidarity with the struggling students and youth of India. We appeal to citizens, including educationists, workers, peasants, and the student community across different countries, to unite and stand against the brutality inflicted on protesting students in India and to build a broad-based mass movement against the capitalist-imperialist onslaught on people's lives, including education.

Issued by -
Mangala Maddumage on behalf of Colombo Declaration Unity.
July 21st 2026

Address

22/1, Tapkhana Road
Dhaka
DHAKA1000

Alerts

Be the first to know and let us send you an email when Socialist Students’ Front সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share