Abdullah Al Harun Sohel

Abdullah Al Harun Sohel Chairman of National Democratic Party (NDP)

14/11/2026

শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না! আওয়ামীলীগ শেখ পরিবারের নেতৃত্ব থাকবে না!! বাংলাদেশের রাজনীতিতে রিফাইনড আওয়ামীলীগ আসবে, যারা জনকল্যাণে কাজ করবে!!!

13/11/2026

যিনি ২০০৭ সালে মাইনাস ২ ফর্মুলার কথা শুনে জীবন রক্ষায় দেশ ছেড়ে পালিয়ে ছিলেন, তিনি নাকি গণঅভ্যুত্থানে জনগণের ভয়ে ভারতে পালিয়ে আবার নিজ ইচ্ছায় দেশে ফিরে আসতে চান!!
আপনার মন্তব্য কি!?

13/11/2026

গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত "নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে" আলোচনায় সভায়! প্রধান অতিথি জনাব নাজিমুদ্দিন আলম, এমপি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত "নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে" আলোচনায় সভায়! প্র...
12/11/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত "নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে" আলোচনায় সভায়! প্রধান অতিথি জনাব নাজিমুদ্দিন আলম, এমপি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য

10/11/2026

ভারতের জন্য বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ! শেখ হাসিনার মেয়াদে বাংলাদেশ ভারতকে যে সুযোগ সুবিধা দিয়েছে তা ভারতের জন্য স্বপ্নাতীত ছিল! বাংলাদেশের কোন শাসক ভবিষ্যতে ভারতকে এমন সুযোগ সুবিধা দিবে না! ভারত শেখ হাসিনা ও আওয়ামীলীগকে যতটা বিশ্বাস করতে পারবে অন্য কেউ ধর্ম গ্রন্থ ছুঁয়ে প্রতিশ্রুতি দিলেও বিশ্বাস করবে না। শেখ হাসিনা আর ক্ষমতায় না আসতে পারলেও ভারত চায় বাংলাদেশে তাদের একটি ভিত্তি স্থাপিত হোক আর সেটা সম্ভব শুধুমাত্র আওয়ামীলীগকে দিয়ে। ভারত বিশ্বাস করে যে, শেখ হাসিনা বা শেখ পরিবারের কেউ আর কখনও বাংলাদেশের ক্ষমতায় আসবে না! শেখ পরিবার ছাড়াও আওয়ামীলীগে ভারতের অনেক বিশ্বস্ত বন্ধু আছে, যাদেরকে ভারত আওয়ামীলীগের কর্ণধার বানাতে চায়।
যেহেতু শেখ হাসিনা ক্ষমতায় থাকতে নিজের দেশের থেকে ভারতের স্বার্থকে বেশি প্রাধান্য দিয়েছে তাই ভারত শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন যেন অমর্যাদাকর না হয় সেই চেষ্টা চালাবে।
যেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতের অনেক স্বার্থ জড়িত তাই ভারত চাচ্ছে শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে যাক আর বাংলাদেশে ফেরা অমর্যাদাকর হলে ভারত চাইবে শেখ হাসিনা অন্য কোন রাষ্ট্রে চলে যাক। তৃতীয় দেশে শেখ হাসিনাকে পাঠাতে ভারত কাজ করছে! যদিও বাংলাদেশের সঙ্গে নিবিড় সম্পর্কের কোন দেশ পাসপোর্ট বিহীন শেখ হাসিনাকে গ্রহণ করবেন না!
বিএনপি সরকার চাচ্ছে ভারতের সঙ্গে বিদ্যমান বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে কিন্তু ভারত চায়, শেখ হাসিনা একজন বাংলাদেশে হিসাবে বাংলাদেশি পাসপোর্ট বা ট্রাভেল পাসের মাধ্যমে নিজ দেশে ফিরে যাক!
বর্তমান সরকার শেখ হাসিনা বিহীন ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক চায়! ভারতও বর্তমান সরকারের চাওয়ার সঙ্গে একমত কিন্তু শুধু বাধা শেখ হাসিনার ভারতে অবস্থান।
ভারত শেখ হাসিনাকে জানিয়ে দিয়েছে ডিসেম্বরের মধ্যে ভারত ছাড়তে হবে! বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে পাসপোর্ট দিবে না তা নিশ্চিত! তবে রাজনৈতিক ভাবে চাপ সৃষ্টি করে পাসপোর্ট আদায় করতে পারলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে না তিনি যাবেন তৃতীয় কোন দেশে বিশেষ করে কোন দ্বীপ রাষ্ট্রে অথবা ছেলে - মেয়ের ডিপেনডেন্ট হতে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে!
ভারত শেখ হাসিনাকে প্রোটেক্ট করতে চায় কিন্তু বাংলাদেশের সঙ্গে যত সম্পর্ক খারাপ হবে তাতে ভারতেই ক্ষতি বেশী! শেষ পর্যায়ে শেখ হাসিনা বিহীন ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবে!
শেখ হাসিনা ডিসেম্বরে আসবে - এই পরিকল্পনা ভারতেরই! ভারত শেখ হাসিনার বাংলাদেশে রাজনৈতিক অবস্থা যাচাইয়ের জন্য শেখ হাসিনাকে দিয়ে বাজারে এই কথা ছেড়ে দিয়েছে! এতে বাংলাদেশে শেখ হাসিনার জনপ্রিয়তা যাচাই হবে এবং পাসপোর্ট দেয়ার জন্য একটা রাজনৈতিক চাপ হবে! আল্টিমেটলি, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা ও ৪০ উড়োজাহাজ ভাড়া করে আওয়ামীলীগের নেতাদের বাংলাদেশে ফিরে আসা নিছক প্রোপাগান্ডা!!
যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তবে একাই আসবেন, বাংলাদেশের একজন সাজাপ্রাপ্ত আসামী - ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি ২০১৩ এর অধীন। থাকবেন কেরানীগঞ্জের "ঢাকা কেন্দ্রীয় কারাগারে"!

10/11/2026

বাংলাদেশ নয়, তৃতীয় কোন দেশে যাওয়ার উদ্দেশ্যেই শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করার চেষ্টা করছেন!!!

07/11/2026

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস!
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)'র পক্ষ থেকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, এই দেশের উন্নয়নের সূচনাকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানাই বিনম্র শ্রদ্ধা।
স্বাধীনতার পর দেশের দায়িত্বে যাঁরা ছিলেন তাদের দুর্নীতি, স্বজনপ্রীতি, দেশপ্রেম হীনতা এবং অদক্ষতা বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করে। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ তারই জ্বলন্ত প্রমাণ।
১৯৭৫ সালের ৭ নভেম্বর আর ২০২৪ সালের ৫ আগস্ট অনেকটা প্রেক্ষাপটের ভিন্নতা থাকলেও অনেকটা একই উদ্দেশ্য সংগঠিত হয়েছিল!
১৯৭৫ সালে ১৫ আগস্টের নিশ্বংস হত্যাকাণ্ডের পর ৩ নভেম্বর ক্ষমতা কুক্ষিগত করার গভীর ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য ৭ নভেম্বর গভীর রাতে ঢাকার জনগণ ক্যান্টনমেন্টের সাধারণ সিপাহীদের সঙ্গে রাস্তায় নেমেছিল আর ২০২৪ সালে সারাদেশের মানুষ তথা ছাত্র, জনতা, শ্রমিক, গৃহবধূ থেকে শিশু কিশোররাও ফ্যাসিজম বন্ধে একই মঞ্চে দাঁড়িয়ে ছিল!
৭ নভেম্বর পরবর্তী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকাল পর্যালোচনা করলে আমরা স্পষ্টতই বলতে পারি ৭ নভেম্বর ১৯৭৫ ছিল বাংলাদেশি মানুষের জন্য পরম করুণাময় আল্লাহর মেহেরবানী! ১৯৭৫ সালের ৩ নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে একটি সামরিক অভ্যুত্থান ঘটে এবং তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয়। সেদিন যদি সাধারণ সিপাহীরা বিদ্রোহ করে ন্যায় পরায়ন ও জনপ্রিয় সামরিক নেতা, তৎকালীন সেনাবাহিনীর উপ-প্রধান জিয়াউর রহমানকে বন্দীত্ব থেকে উদ্ধার না করতেন এবং ক্ষমতালোভী খালেদ মোশাররফ সফল হতেন তবে আজকের গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পেতাম না। এই দিনে সিপাহী-জনতার ঐক্যের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হয়েছিল এবং বহুদলীয় গণতন্ত্রের সূচনা ঘটেছিল।

৭ নভেম্বরের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন কাল বাংলাদেশকে শুধু উন্নয়নের ভিত্তি গড়ে দেয়নি বাংলাদেশের মানুষ একজন শাসনকর্তা কত সৎ, কর্মঠ ও দেশ প্রেমিক হতে পারে তার নজির দেখতে পেরেছে! শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ মানুষের সৎ চরিত্র নির্ণয় ও জনপ্রিয়তার একটি মাপকাঠি!
আজ আমার রাজনীতিতে সম্পৃক্ত হওয়া এবং রাজনীতির মাধ্যমে দেশ ও মানুষ সেবা করার চেষ্টার একমাত্র অনুপ্রেরণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
ভারত ও শেখ হাসিনার গভীর ষড়যন্ত্রে বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারালেও তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর আদর্শকে ধারণ করে যাচ্ছেন যার প্রেক্ষিতে এখন লক্ষ কোটি মানুষের হৃদয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এই জন্যই বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বর হলো 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' হিসেবে পরিচিত একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন।
আজকের এইদিনে আমরা সকলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ও তাঁরই আদর্শ ও কর্মপরিকল্পনা এগিয়ে নেয়ার জন্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং সমর্থন দিচ্ছি তাঁদেরই যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। একমাত্র তাঁর মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে শহীদ জিয়ার আদর্শ ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

28/10/2026

আমার প্রিয় বড় বোন আজ রাতে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমাদের থেকে চির বিদায় নিয়েছে!
সকলকে উনার মাগফেরাত কামনায় দোয়া করার জন্য বিনীত অনুরোধ করছি

14/10/2026

যুদ্ধের জন্য বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের জ্বালানি সঙ্কট যখন অসহনীয় তখন আমরা নিজেরাই একে অপরের বিরুদ্ধে বাক যুদ্ধে লিপ্ত! পৃথিবীতে আন্তর্জাতিক যুদ্ধ আর আমাদের মধ্যে গৃহ যুদ্ধের যে পরিবেশ তাতে সকলের জীবনমান নিম্ন মুখী। বাক স্বাধীনতার নামে এক শ্রেণির উচ্ছৃঙ্খল মানুষ সমাজ এবং দেশটাতে অস্থিরতা ও বিভেদ সৃষ্টি করছে। আমাদেরকে সহনশীল না হলে এই বিভেদ সমাজ ও দেশকে ধ্বংস করবে!
তাই সুন্দর ও স্বাবলম্বী দেশ গড়তে সবাইকে সচেতন হতে হবে!

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah Al Harun Sohel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share