BGMEA University Student League

BGMEA University Student League শিক্ষা, শান্তি, প্রগতি ছাত্রলীগের মূল?

বাংলাদেশ ছাত্রলীগকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের সহযোগী সংগঠন হিসেবে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাএলীগ প্রতিষ্ঠা করা হয়েছে । মূল সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ এবং এর সহযোগী সংগঠন হিসেবে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাএলীগের মূলনীতি এক ও অভিন্ন । বাংলাদেশ বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাএলীগের অঙ্গসংগঠনরূপে বিজিএমইএ ইউনিভার্সিটি ছাত্রলীগের জন্ম ।

বিশ্বের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক ছাত্

র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ । বাংলা এবং বাঙ্গালীর ছয় দশকের সংগ্রাম সম্পন্ন এবং সাহসের সারথী বাংলাদেশ ছাত্রলীগ । বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের গর্বিত অংশিদার এই ছাত্র সংগঠনটি । জাতির ইতিহাসের প্রতিটি অধ্যায়ে রয়েছে ছাত্রলীগের প্রত্যক্ষ ভূমিকা । বাঙ্গালী জাতি হিসেবে জন্ম গ্রহনের আতুর ঘর থেকে শুরু করে আজ অবধি স্বাধীনতা, সংগ্রাম আর শিক্ষার নিশ্চয়তায় ছাত্রসমাজের তথা দেশবাসীর জন্য অতন্ত্র প্রহরী বাংলাদেশ ছাত্রলীগ ।

বৃটিশ উপনিবেশ থেকে ১৯৪৭ সালে দেশ বিভাজনের সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান ছিলেন কলকাতা ইসলামীয়া কলেজের ছাত্র । তিনি ছিলেন কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাধারন সম্পাদক । বৃটিশ উপনিবেশ থেকে দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে দেশ বিভাজনের পর বাঙ্গালীরা নতুন ভাবে শোষনের যাতাকলে পড়ে । যাকে শেখ মুজিবুর রহমান বলেছিলেন ''এক শকুনির হাত থেকে অন্য শকুনির হাত বদল মাত্র ''। তাই নতুন রাষ্ট্র পাকিস্তানের সরকার প্রথমে আঘাত হানে আমাদের মাতৃভাষা বাংলার উপর । শেখ মুজিব তখনই অনুভব করলেন শোষনের কালো দাঁত ভাঙ্গার একমাত্র হাতিয়ার ছাত্র সমাজ । তাই তৎকালিন পাকিস্তান সরকার কর্তৃক চাপিয়ে দেওয়া উর্দূ ভাষার বিরুদ্ধে ইস্পাত কঠিন প্রতিরোধ তৈরির জন্য ১৯৪৮ সালের ৪ জানুয়ারি তৎকালিন প্রজ্ঞা ও দূরদর্শীতা সম্পম্ন ছাত্র নেতা বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেন 'পাকিস্তান ছাত্রলীগ' । বঙ্গবন্ধুর হাত ধরে ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগের যাত্রা শুরু । প্রথমে এর নাম ছিলো 'পাকিস্তান ছাত্রলীগ'। সংগঠনটির প্রথম আহবায়ক ছিলেন নাঈমউদ্দিন আহমেদ । ছাত্রলীগ সাংগঠনিক ভাবে কার্যক্রম শুরু করলে এর সভাপতি মনোনিত হন দবিরুল ইসলাম ও সাধারন সম্পাদক মনোনিত হন খালেক নেওয়াজ খান । ৬৪ বছর পর আজ এই বৃহৎ ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটির তিন তারকা খচিত শিক্ষা, শান্তি ও প্রগতির গৌরবের পতাকার দায়িত্ব সভাপতি এইচ. এম. বদিউজ্জামান সোহাগ ও সাধারন সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের হাতে ।

Address

105 S. R. Tower, Sector/7, Uttara Commercial Area
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when BGMEA University Student League posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BGMEA University Student League:

Shortcuts

Share