GNN TV

GNN TV Global News Network TV in Bangladesh Mohammadpur is a thana of Dhaka District in the division of Dhaka, Bangladesh. Post code of Mohammadpur is 1207.
(1208)

Though initially Mohammadpur had grown as a residential area, nowadays many commercial places can be found here. Wikipedia

Area:
4.498 mi² (11.65 km²)

28/07/2026

মাদক বিক্রেতাদের কোনো ছাড় নয়।

আপনার এলাকায় মাদক বিক্রির তথ্য থাকলে নীরব না থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সহযোগিতা করুন।

মাদকমুক্ত সমাজ গড়তে আপনার সচেতনতাই হতে পারে সবচেয়ে বড় শক্তি।

#মাদকবিরোধী #মাদকমুক্তসমাজ #আইনেরশাসন #জনসচেতনতা

24/07/2026

রাষ্ট্রপতির প/দ/ত্যা/গ, কথা বলছেন স্পিকার

19/07/2026

হামলার মামলার অভিযুক্ত দুই দিন পর এলাকায় ফিরেছেন বলে অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর সদর উপজেলার বাগাদী এলাকায় মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার এক অভিযুক্ত দুই দিন পলাতক থাকার পর এলাকায় ফিরে নিজ বাড়িতে অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র ও অভিযোগকারী পরিবারের দাবি, হামলার ঘটনায় অভিযুক্ত আহাদ রাড়ি ঘটনার পর আত্মগোপনে ছিলেন। তবে ঘটনার দুই দিন পর তিনি এলাকায় ফিরে নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। এদিকে অভিযুক্তের একটি ছবিও স্থানীয়দের হাতে এসেছে।

অভিযোগকারী পরিবার জানায়, হামলার ঘটনায় আহতদের চিকিৎসা চলছে এবং তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর ভাষ্য, অভিযুক্ত প্রকাশ্যে এলাকায় অবস্থান করলেও এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

উল্লেখ্য, হামলার ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ/মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তাধীন রয়েছে।

18/07/2026

বাগাদীর ঢালিরঘাট রোডের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর:

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ঢালিরঘাট পর্যন্ত ঢালিরঘাট রোড দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশের কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, পথচারী এবং স্থানীয় বাসিন্দাদের। একই সঙ্গে অটোরিকশা, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচলেও সৃষ্টি হচ্ছে চরম ঝুঁকি।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন শত শত মানুষ এই সড়ক ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে কার্যকর সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। বিশেষ করে বর্ষাকালে গর্তে পানি জমে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। অনেক সময় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার উপক্রম হয় বলেও জানান ভুক্তভোগীরা।

এলাকাবাসীর ভাষ্য, ইট, বালু ও অন্যান্য নির্মাণসামগ্রী বহনকারী ভারী ট্রাক চলাচলের কারণে রাস্তার ক্ষয়ক্ষতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অতীতে কয়েকবার সংস্কার করা হলেও তা টেকসই না হওয়ায় অল্প সময়ের মধ্যেই রাস্তা আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

স্থানীয় কয়েকজন ভুক্তভোগী জানান, প্রায় ২০ থেকে ৩০ বছর ধরে এই সড়ক একই ধরনের সমস্যায় ভুগছে। তাদের দাবি, শুধুমাত্র অস্থায়ী সংস্কার নয়, এমনভাবে সড়কটি পুনর্নির্মাণ করা হোক যাতে ভারী যানবাহন চলাচল করলেও দীর্ঘদিন টেকসই থাকে এবং সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে।

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ঢালিরঘাট রোড স্থায়ীভাবে সংস্কারের জোর দাবি জানিয়েছেন। তাদের আশা, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

18/07/2026

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার অভিযোগ, বাবা-ছেলে হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক | চাঁদপুর

চাঁদপুর সদর উপজেলার বাগাদী এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করাকে কেন্দ্র করে বাবা-ছেলের ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন লোকমান তালুকদার ও তার ছেলে হাবিব তালুকদার। তারা বর্তমানে চাঁদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী লোকমান তালুকদারের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসেবন ও মাদক-সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। পাশাপাশি মাদকাসক্ত ছেলে হাবিব তালুকদারকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করে আসছিলেন। এ কারণে এলাকার কিছু ব্যক্তির সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বাগাদী এলাকায় আহাদ রারি ও আকবর রারি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় হাবিব তালুকদারের পিঠ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে কাটা জখম হয়। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে লোকমান তালুকদারকেও এলোপাতাড়ি আঘাত করা হয় বলে অভিযোগ। এতে তার কানে, নিতম্বে ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এবং একাধিক স্থানে সেলাই দিতে হয়।

স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে চাঁদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, তাদের চিকিৎসা চলছে।

ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তরা ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তারা জানান।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীদের অভিযোগ পাওয়া গেলে অথবা মামলা দায়ের হলে বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে উল্লেখ্য, হামলা, হামলার কারণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভুক্তভোগী ও তাদের পরিবারের বক্তব্য। অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

07/07/2026

ফিরে দেখা জুলাই ২০২৪: যে ডায়ালগ কাঁপিয়েছিল পুরো বাংলাদেশ!

06/07/2026

জুলাইয়ের অভ‍্যূত্থান চলমান অবস্থয় দেখামাত্র গুলির নির্দেশদাতা ওবায়দুল কাদের ও ডিবির গুম এবং খুনের সর্দার হারুনের কথোপকথন——

04/07/2026

বাগাদীতে মাদকবিরোধী সমাবেশ: মাদক ব্যবসায়ীদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক | চাঁদপুর

চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে “মাদকের ছোবল থেকে ছাত্র ও যুব সমাজকে বাঁচাতে” শীর্ষক এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সবাইকে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনাব শাহজালাল মিলন, সভাপতি, চাঁদপুর সদর উপজেলা বিএনপি ও সাবেক জিএস, চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদ।

প্রধান আলোচক ছিলেন জনাব ফয়েজ আহমেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), চাঁদপুর সদর মডেল থানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পীরজাদা মো. বরকত উল্লাহ খান, বাগাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব খোরশেদ আলম শেখ, সাংগঠনিক সম্পাদক জনাব সাইফুল ইসলাম বাবু মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক জনাব সৈয়দ হোসেন গাজী, সদর উপজেলা যুবদলের সভাপতি পীরজাদা জুলহাস উল্লাহ খান, সাধারণ সম্পাদক জনাব মো. মিজান হোসেন গাজী, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য জনাব দুলু গাজী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জনাব শাহীর হোসেন, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি জনাব বাবুল গাজী, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রাসেল গাজী, সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জনাব রাশেদ গাজী এবং বাগাদী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মো. ওমর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন জনাব আশরাফ হাওলাদার, সভাপতি, ৮নং ওয়ার্ড বিএনপি। অনুষ্ঠানটি পরিচালনা করেন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম শেখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমানে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং এর প্রভাব অনেক পরিবারে ছড়িয়ে পড়েছে। মাদকাসক্তি থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, যেখানে মাদক ব্যবসা বা মাদক সেবনের তথ্য পাওয়া যাবে, সেখানে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদক ব্যবসায়ী বা সেবনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

সমাবেশে আরও বলা হয়, যারা মাদকাসক্ত রয়েছেন তাদের চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে আইনের আওতায় আনতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসীও বক্তব্য রাখেন। তারা মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা জোর দিয়ে বলেন, একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক দল, প্রশাসন এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগই হতে পারে সবচেয়ে কার্যকর উপায়।

সমাবেশ শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা এবং যুবসমাজকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।

03/07/2026

বাগাদী ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

মাদক ব্যবসায়ী, সেবনকারী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক | চাঁদপুর

চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উদ্যোগে “মাদকের ছোবল থেকে ছাত্র ও যুব সমাজকে বাঁচাতে” শীর্ষক এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকারের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সচেতন মহল, যুবসমাজ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ভিপি শাহজালাল মিশন। প্রধান আলোচক ছিলেন ফয়েজ আহমেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), চাঁদপুর মডেল থানা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা গিয়াসউদ্দিন মো. বরকত উল্লাহ খান, বাগাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলাল আমান বাবুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হোসেন গাজী, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব জুলহাস উদ্দিন গাজী, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজান হোসেন গাজী, ৮নং ওয়ার্ড বিএনপির ইউপি সদস্য দুদু গাজী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরীফ হাওলাদার, সদর উপজেলা যুবদলের সদস্য মোবারক হোসেন বাবর, ৮নং বাগাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল গাজী, স্বেচ্ছাসেবক দলের নেতা আলামিন গাজী এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হাওলাদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ হাওলাদার এবং সঞ্চালনা করেন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম শেখ।

সমাবেশে চাঁদপুর মডেল থানার পুলিশ সদস্যরাও উপস্থিত থেকে মাদকবিরোধী বক্তব্য রাখেন। তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা অপরিহার্য। মাদক ব্যবসায়ী, মাদকসেবী, মাদক পরিবহনকারী কিংবা মাদকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত যেই থাকুক না কেন, তাদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

এসময় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব এবং এলাকাবাসীও বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকসংশ্লিষ্ট যেকোনো ব্যক্তিকে আইনের আওতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, চাঁদপুর-৩ ও হাইমচর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ (মানিক)-এর নির্দেশনায় চাঁদপুর জেলায় সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে মাদকের বিরুদ্ধে অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে সচেতনতামূলক সমাবেশ আয়োজন করা হচ্ছে। বাগাদী ইউনিয়নের এ কর্মসূচিও সেই ধারাবাহিকতার অংশ।

সমাবেশ শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

03/07/2026

পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ, দলিল চাইতে গিয়ে ভাইয়ের হামলায় আহত—সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

পৈতৃক সম্পত্তি আত্মসাৎ, জাল দলিল তৈরি, একক নামে খারিজ এবং দলিলপত্র গোপন রাখার অভিযোগ এনে চাঁদপুরের এক পরিবারের সদস্যরা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। একই সঙ্গে দলিলপত্র দেখতে চাইতে গিয়ে বড় ভাইয়ের হামলায় আহত হওয়ার অভিযোগও তুলেছেন ভুক্তভোগী।

অভিযোগকারী বিলাল পাটোয়ারী জানান, তাদের পরিবারে মোট ১০ জন উত্তরাধিকারী (৭ ভাই ও ৩ বোন)। তাদের বাবা মৃত্যুবরণ করার পর দীর্ঘ ১৪ বছর অতিবাহিত হলেও এখনো পৈতৃক সম্পত্তির কোনো আনুষ্ঠানিক ভাগবণ্টন করা হয়নি। পরিবারের সদস্যদের দাবি, বড় ভাই আবিদ পাটোয়ারী পৈতৃক জমির মূল দলিলপত্র নিজের কাছে রেখে অন্য উত্তরাধিকারীদের দেখাচ্ছেন না।

ভুক্তভোগীর অভিযোগ, সম্প্রতি তিনি পৈতৃক সম্পত্তির দলিলপত্র দেখতে চাইলে আবিদ পাটোয়ারী ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান। হামলায় মাথায় গুরুতর আঘাত পান তিনি এবং হাসপাতালে চিকিৎসা নিয়ে মাথায় সাতটি সেলাই দিতে হয়েছে বলে দাবি করেন। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন বলেও জানান।

অভিযোগে আরও বলা হয়, পরিবারের সম্মতি ও আইনগত ভাগবণ্টন ছাড়াই আবিদ পাটোয়ারী গোপনে নিজের নামে জমি খারিজ করেছেন। এছাড়া জাল দলিল তৈরি করে পৈতৃক সম্পত্তি আত্মসাতেরও অভিযোগ তোলা হয়েছে। পরিবারের অন্যান্য সদস্যদের দাবি, বিষয়টি পারিবারিকভাবে কিংবা সালিশের মাধ্যমে সমাধানের একাধিক চেষ্টা করা হলেও অভিযুক্ত ব্যক্তি কোনো সালিশে অংশ নেননি এবং সমঝোতার উদ্যোগ প্রত্যাখ্যান করেছেন।

পরিবারের সদস্য মোহাম্মদ কাউসার পাটোয়ারী বলেন, তাদের বসতভিটা, দোকানঘর ও অন্যান্য সম্পত্তি এখনো যৌথ মালিকানায় রয়েছে। কোনো উত্তরাধিকারীর নামে আনুষ্ঠানিকভাবে ভাগবণ্টন হয়নি। এমন পরিস্থিতিতে একজন কীভাবে এককভাবে জমি খারিজ করলেন—এ বিষয়টি তদন্তের দাবি জানান তিনি।

অভিযোগকারীরা আরও বলেন, পৈতৃক সম্পত্তির ন্যায্য হিস্যা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সকল উত্তরাধিকারীর অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত আবিদ পাটোয়ারীর বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে। এছাড়া জাল দলিল, আত্মসাৎ ও একক নামে খারিজ সংক্রান্ত অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে নিশ্চিত হবে।

Address

Dhaka Mohammadpur
Dhaka
1207

Telephone

+8801712213386

Website

Alerts

Be the first to know and let us send you an email when GNN TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to GNN TV:

Shortcuts

Share