জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট - এনডিএফ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট - এনডিএফ

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট - এনডিএফ গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান ?

07/08/2026

Ruposhibangla71tv.is your own tv channel & own Voice.

সৌদি সরকারের নেতৃত্বে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ জোট-এ বাংলাদেশ যুক্ত হওয়ার প্রতিবাদে  জাতীয় গণতান্...
06/08/2026

সৌদি সরকারের নেতৃত্বে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ জোট-এ বাংলাদেশ যুক্ত হওয়ার প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট
নিজস্ব প্রতিনিধি, বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

মার্কিন সাম্রাজ্যবাদের দালাল সৌদি আরব সরকারের নেতৃত্বে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ (Multinational Maritime Defense Alliance) নামে একটি জোট-এ বাংলাদেশ যুক্ত হওয়ার প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বিক্ষোভ-সমাবেশ

‘মার্কিন সাম্রাজ্যবাদের দালাল সৌদি আরব সরকারের নেতৃত্বে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ (Multinational Maritime Defense Alliance) নামে একটি জোট-এ বাংলাদেশ যুক্ত হওয়ার প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের উদ্যোগে আজ ৬ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪টায় পল্টন কার্যালয় থেকে মিছিল সহকারে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডা: এম, জাহাঙ্গীর হোসেন।

সমাবেশ পরিচালনা করেন সহ-সম্পাদক প্রকাশ দত্ত। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সভাপতি খলিলুর রহমান, সহ-সম্পাদক মোঃ ইয়াসিন ও শাহজাহান কবির, ঢাকা মহানগর কমিটির সভাপতি আক্তারুজ্জামান খান প্রমুখ।

বক্তাগণ অবিলম্বে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল সৌদি আরব সরকারের নেতৃত্বে জোট থেকে নাম প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, মার্কিন সাথে ইরানের যে যুদ্ধ চলমান তা সমগ্র মধ্যপ্রাচ্যব্যাপী ছড়িয়ে দিয়ে মার্কিন তার আধিপত্য বজায় রাখতে চায়। প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী চীন-রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধে ব্যস্ত রেখে কোন ঠাসা করতে চায়।

আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব আজ সুতীব্র, এ রকম পরিস্থিতিতে মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে দালাল সৌদি নিরাপত্তা জোটে যুক্ত হয়ে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর অপতৎপরতা সামনে এসেছে। বক্তাগণ আরও বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের দালাল বিএনপি সরকার মার্কিনদের সাথে দাসত্বের বাণিজ্যচুক্তি কার্যকর করে চলেছে, এর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। একদিকে জাতীয় ও জনজীবনে উচ্চমূল্যের কষাঘাত, গ্যাস-বিদ্যুৎ-এর সংকট এবং মূল্যবৃদ্ধি অন্যদিকে দেশকে একটি সাম্রাজ্যবাদী অন্যায্যযুদ্ধে জড়ানোর অপতৎপরতা।

নেতৃত্ব সরকারের জাতীয় ও জনস্বার্থবিরোধী এ সকল পদক্ষেপ-এর বিরুদ্ধে সাম্রাজ্যবাদ বিরোধী সকল দেশপ্রেমিক শক্তি, ব্যক্তি ও শ্রমিক-কৃষক-জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

মার্কিন সাম্রাজ্যবাদের দালাল সৌদি আরব সরকারের নেতৃত্বে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ (Multinational M...

তারিখঃ ০৬/০৮/২০২৬ প্রেস বিজ্ঞপ্তিমার্কিন সাম্রাজ্যবাদের দালাল সৌদি আরবের সরকারের নেতৃত্বে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন...
06/08/2026

তারিখঃ ০৬/০৮/২০২৬ প্রেস বিজ্ঞপ্তি
মার্কিন সাম্রাজ্যবাদের দালাল সৌদি আরবের সরকারের নেতৃত্বে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ (Multinational Maritime Defense Alliance) নামে একটি জোট-এ বাংলাদেশ যুক্ত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ - সমাবেশ অনুষ্ঠিত। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

'মার্কিন সাম্রাজ্যবাদের দালাল সৌদি আরবের সরকারের নেতৃত্বে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ (Multinational Maritime Defense Alliance) নামে একটি জোট-এ বাংলাদেশ যুক্ত হওয়ার প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের উদ্যোগে আজ ৬ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫টায় গুলিস্তান কার্যালয় থেকে মিছিল সহকারে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ এম. জাহাঙ্গীর হোসেন। সমাবেশ পরিচালনা করেন সহ-সম্পাদক প্রকাশ দত্ত। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সভাপতি খলিলুর রহমান, সহ-সম্পাদক মোঃ ইয়াসিন, শাহজাহান কবির, ঢাকা মহানগর কমিটির সভাপতি আক্তারুজ্জামান খান প্রমুখ। বক্তাগণ অবিলম্বে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল সৌদি আরবের সরকারের নেতৃতে জোট থেকে নাম প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, মার্কিন সাথে ইরানের যে যুদ্ধ চলমান তা সমগ্র মধ্যপ্রাচ্যব্যাপী ছড়িয়ে দিয়ে মার্কিন তার আধিপত্য বজায় রাখতে চায়। প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী চীন-রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রেকে যুদ্ধে ব্যস্ত রেখে কোন ঠাসা করতে চায়। আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব আজ সুতীব্র, এ রকম পরিস্থিতিতে মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্ব দালাল সৌদি নিরাপত্তা জোটে যুক্ত হয়ে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর অপতৎপরতা সামনে এসেছে। বক্তাগণ আরও বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের দালাল বিএনপি সরকার মার্কিনের সাথে দাসত্বের বাণিজ্যচুক্তি কার্যকর করে চলেছে, এর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড় তুলতে হবে। একদিকে জাতীয় ও জনজীবনে উচ্চদ্রব্য মূল্যের কষাঘাত, গ্যাস-বিদ্যুৎ-এর সংকট এবং মূল্যবৃদ্ধি অন্যদিকে দেশকে একটি সাম্রাজ্যবাদী অন্যায়যুদ্ধে জড়ানোর অপতৎপরতা। নেতৃবৃন্দ সরকারের জাতীয় ও জনস্বার্থবিরোধী এ সকল পদক্ষেপ-এর বিরুদ্ধে সাম্রাজ্যবাদ বিরোধী সকল দেশপ্রেমিক শক্তি, ব্যক্তি ও শ্রমিক-কৃষক-জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বার্তা প্রেরক
শাহজাহান কবির
সহ-সাধারণ সম্পাদক
মোবাঃ ০১৭-১২০৫-৮২৪৫

06/08/2026
01/08/2026

Date: 01/08/2026 - Press Release
The National Democratic Front has strongly condemned and protested Bangladesh’s inclusion in the Saudi‑led “Multinational Maritime Defense Alliance” and demanded immediate withdrawal of the country’s name from the coalition.

A new alliance named the “Multinational Maritime Defense Alliance”, led by Saudi Arabia, has made its debut. According to the alliance’s announcement, its objectives are to ensure the security of international shipping lanes in the Red Sea, the Bab‑el‑Mandeb Strait, and the Gulf of Aden; to protect commercial vessels and energy supplies; and to take coordinated defensive measures against threats such as Houthi attacks. The alliance will establish its headquarters in Riyadh and will conduct joint patrols and exchange intelligence information.

The National Democratic Front has strongly condemned and protested Bangladesh’s joining this alliance. Its Central President, Brigadier General (Retd.) Dr. M. Jahangir Hossain, and General Secretary, Chowdhury Ashikul Alam, have called for the immediate withdrawal of Bangladesh’s name from the alliance.

The leaders expressed their concern, stating that imperialists are actively working to expand the war in the Middle East to achieve their goals. US imperialism is attacking Iran to maintain its hegemony in the Gulf region, while rival imperialist powers – China and Russia – are desperate to bog down the United States in an ongoing war with Iran. As a result, inter‑imperialist contradictions have become acute. In order to frustrate the United States in the Iran war, strategies are being pursued to attack US installations in the Gulf region and to cut off fuel and commodity supplies through the Red Sea, the Persian Gulf, the Gulf of Aden, and the Bab‑el‑Mandeb and Hormuz straits, thereby increasing pressure on the United States. Inter‑imperialist rivalry, conflict, and war are being expanded, and each side is taking various steps to strengthen itself. The danger of a world war is growing as the conflict widens.

Bangladesh has been inducted into the Saudi‑led “Multinational Maritime Defense Alliance” to drag the country into this war. The ruling BNP government, which acts as a stooge of US imperialism, is continuously taking one anti‑national and anti‑public‑interest step after another in the interests of imperialists. The leaders called upon all anti‑imperialist forces, patriotic individuals, and the general public to build a united movement and resist these moves.

Message Sender
Shahjahan Kabir
Co‑General Secretary
Mobile: 017‑1205‑8245

তারিখঃ ০১/০৮/২০২৬ প্রেস বিজ্ঞপ্তি'সৌদি আরবের নেতৃত্বে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’(Multinational Mariti...
01/08/2026

তারিখঃ ০১/০৮/২০২৬ প্রেস বিজ্ঞপ্তি
'সৌদি আরবের নেতৃত্বে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’(Multinational Maritime Defense Alliance) নামে একটি জোট-এ বাংলাদেশ যুক্ত হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

'সৌদি আরবের নেতৃত্বে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’(Multinational Maritime Defense Alliance) নামে একটি জোট আত্মপ্রকাশ করেছে। জোটের ঘোষণায় বলা হয়েছে লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালী এবং এডেন উপসাগর অঞ্চলে আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা, বাণিজ্যিক জাহাজ ও জ্বালানি সরবরাহ রক্ষা করা এবং হুথি হামলার মতো হুমকির বিরুদ্ধে সমন্বিত প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ। জোটটি রিয়াদে সদর দপ্তর স্থাপন করবে এবং যৌথ টহল ও গোয়য়েন্দা তথ্য বিনিময় করবে।’ এই জোটে বাংলাদেশ যুক্ত হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জোট থেকে নাম প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ব্রিগেঃ জেনাঃ (অবঃ) ডাঃ এম. জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। নেতৃবৃন্দ উদ্বেগের সাথে বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ সম্প্রসারিত করে সাম্রাজ্যবাদীরা তাদের লক্ষ হাসিলে তৎপর। মার্কিন সাম্রাজ্যবাদ উপসাগরীয় অঞ্চলে তার কর্তৃত্ব বজায় রাখার জন্য ইরানের ওপর আক্রমণ করছে, প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী চীন-রাশিয়া ইরানের সাথে চলমান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিপর্যস্ত করতে মরিয়া। ফলে আন্তসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব সুতীব্র। ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিপর্যস্ত করার জন্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় হামলা এবং লোহিত সাগর, পারস্য উপসাগর, এডেন উপসাগর, বাব আলমান্দেব-হরমুজ প্রণালীতে জ্বালানি ও পণ্য সরবরাহ বন্ধ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর চাপ বৃদ্ধির কৌশল গ্রহণ করে চলেছে। আন্তসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ সম্প্রসারিত করে স্ব স্ব পক্ষে শক্তি বৃদ্ধির জন্য নানা তৎপরতা চালাচ্ছে। যুদ্ধ সম্প্রসারিত হয়ে বিশ্বযুদ্ধের বিপদ ক্রমেই বৃদ্ধি করে চলেছে। বাংলাদেশকে যুদ্ধে জড়ানোর জন্য সৌদি আরবের নেতৃত্বে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্সঅ্যালায়েন্স’(Multinational Maritime Defense Alliance) যুক্ত করা হয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদের দালাল ক্ষমতাসীন বিএনপি সরকার সাম্রাজ্যবাদী স্বার্থে একের পর এক জাতীয় ও জনস্বার্থ বিরোধী পদক্ষেপ নিয়ে চলছে। এর বিরুদ্ধে সকল সাম্রাজ্যবাদ বিরোধী সকল শক্তি, দেশপ্রেমিক ব্যক্তি ও জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে প্রতিরোধ করার আহ্বান জানান।

বার্তা প্রেরক
শাহজাহান কবির
সহ-সাধারণ সম্পাদক
মোবাঃ ০১৭-১২০৫-৮২৪৫|

প্রেস বিজ্ঞপ্তি তাং ২৫/০৭/২৬আইএমএফ ও বিশ্বব্যাংকের শর্তপূরণ করার জন্য যে প্রতিষ্ঠানসমূহ সরকারি ব্যবস্থাপনায় চলছে সেগুলোক...
25/07/2026

প্রেস বিজ্ঞপ্তি তাং ২৫/০৭/২৬
আইএমএফ ও বিশ্বব্যাংকের শর্তপূরণ করার জন্য যে প্রতিষ্ঠানসমূহ সরকারি ব্যবস্থাপনায় চলছে সেগুলোকে পর্যায়ক্রমে বেসরকারিকরণ করে ব্যক্তিগত মালিকানায় তুলে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানি‌য়ে‌ছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃবৃন্দ

বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, রাজস্ব বৃদ্ধি ও লোকসান কমানোর যুক্তি দেখিয়ে বাংলাদেশ রেলওয়ে লোকাল, মেইল ও কমিউটার ট্রেনগুলো বেসরকারি খাতে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে নতুন করে আরও ১৭ জোড়া ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার প্রক্রিয়া চলছে এবং সম্প্রতি পশ্চিমাঞ্চল রেলওয়ের আরও ১১টি ট্রেন ইজারা দেওয়ার প্রস্তাব রেল সদর দপ্তরে পাঠানো হয়েছে। সরকার মূলত আইএমএফ ও বিশ্বব্যাংকের শর্তপূরণ করার জন্য যে প্রতিষ্ঠানসমূহ সরকারি ব্যবস্থাপনায় চলছে সেগুলোকে পর্যায়ক্রমে বেসরকারিকরণ করে ব্যক্তিগত মালিকানায় তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এতে লুটেরাদের লুটপাট করার সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে। একইসাথে বহু শ্রমিক-কর্মচারী চাকরি হারাবে। মার্কিন সাম্রাজ্যবাদের দালাল বিএনপি সরকার ক্ষমতাসীন হয়ে একের পর এক জাতীয় ও জনস্বার্থ বিরোধী পদক্ষেপ নিয়ে চলছে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় ক‌মি‌টির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম একযুক্ত বিবৃতিতে সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সা‌থে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সকল দেশপ্রেমিক শক্তি ও জনগণকে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বার্তা প্রেরক
শাহজাহান কবির
সহ সাধারণ সম্পাদক
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট
০১৭-১২০৫-৮২৪৫

তারিখঃ ২৭/০৬/২০২৬ শোক বিবৃতিজাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক আব্দুল হাই-এর মৃত্যুতে গভীর শো...
27/06/2026

তারিখঃ ২৭/০৬/২০২৬ শোক বিবৃতি
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক আব্দুল হাই-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক আব্দুল হাই (৫৯) হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল ২৬ জুন রাত ৩.৩০টা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার এম. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির প্রমুখ।

বার্তা প্রেরক
শাহজাহান কবির
সহ-সাধারণ সম্পাদক
মোবাঃ ০১৭-১২০৫-৮২৪৫।

Address

8 B. B. Avenue, Gulistan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট - এনডিএফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট - এনডিএফ:

Shortcuts

Share