Al Habib Book Shop

Al Habib Book Shop #ইসলামিক বই জগতে একটি নির্ভরযোগ্য,বিশ্বস্ত প্রতিষ্ঠান
#ধর্মীয় ব‌ই বিক্রেতা
#লাইব্রেরীয়ান
#ডিজিটাল উদ্যোক্তা

হাস্য-রসিকতার ক্ষেত্রে রাসূলে কারীম সাল্লাল্লাহু                   আলাইহি ওয়াসাল্লামের কর্ম পদ্ধতিহযরত আবু উমামা রাদিয়...
04/09/2025

হাস্য-রসিকতার ক্ষেত্রে রাসূলে কারীম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের কর্ম পদ্ধতি

হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তা'আলা আনহু এরশাদ করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মাঝে সবচাইতে বেশি হাস্যজ্জল ও রসিক স্বভাবের অধিকারী ছিলেন।¹
আর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তা'আলা আনহু এরশাদ করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথাই মুচকি হাসি ছাড়া বলতেন না,²
কিন্তু অট্টহাসি দেয়া রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল না।
হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তা'আলা আনহু এরশাদ করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আত্মবিস্মৃত হয়ে হাসতেন না, বরং মুচকি হাসতেন।³ এবং হযরত মুররাহ রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর পিতা এরশাদ করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বেশি হাসি আসতো, তখন তিনি তাঁর হাত মোবারক দিয়ে মুখ ঢেকে নিতেন।⁴
_____________________________
১.ত্ববারনী
২.মুসনাদে আহমাদ
৩. মুওয়াত্তা মালেক ও ত্ববারনী
৪.বগভী, কানজুল উম্মাল খ:৪ পৃ:২৭

07/01/2025

Address

শুভাঢ্যা উত্তরপাড়া, দক্ষিণ কেরানীগঞ্জ
Dhaka
১৩১০

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Habib Book Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category