Bangladesh Government High School Alumni Association

Bangladesh Government High School Alumni Association বাংলাদেশের সকল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করে পারস্পরিক সম্পর্ক তৈরি এবং দেশকে ভালোবাসার উদ্দেশ্যে গঠিত BGHSAA

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে, আর্ত মানবতার সেবায় নিবেদিত একটি সামাজিক সংগঠন

বাংলাদেশ সরকারী উচ্চ বিদ্যালয় অ্যানামনাই অ্যাসোসিয়েশন এর প্রাক্তন ছাত্রদের ১ম পূনর্মিলনী অনুষ্ঠানে বাংলাদেশের যেকোন উচ...
29/12/2025

বাংলাদেশ সরকারী উচ্চ বিদ্যালয় অ্যানামনাই অ্যাসোসিয়েশন এর প্রাক্তন ছাত্রদের ১ম পূনর্মিলনী অনুষ্ঠানে বাংলাদেশের যেকোন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা নিবন্ধন করে পরিবারসহ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। অনলাইনে রেজিষ্ট্রেশন করুন: https://forms.gle/xS1zDqr1P46Yietb9

বাংলাদেশ সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (Bangladesh Government High School Alumni Association)            ...
29/12/2025

বাংলাদেশ সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (Bangladesh Government High School Alumni Association)
অ্যালামনাই অ্যাসোসিয়েশন কি ? কেন ? মেম্বার হয়ে কি হবে ? এর সুবিধা কি ? বিস্তারিত সবকিছুর ব্যাপারে আপনাদের জানানোর উদ্দেশ্যে এই পোস্ট।
অ্যালামনাই কি ?
" অ্যালামনাই" (Alumni), যার বাংলা দাঁড়ায় প্রাক্তন, বলতে বোঝায় যাঁরা কোন স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞানার্জন করে উত্তীর্ণ হয়েছে এবং নিজের দায়িত্ববোধ থেকে অর্জিত জ্ঞান সমাজ বিনির্মানের মাধ্যমে দেশের উন্নতি সাধনের জন্য ব্যবহার করছে।
অ্যাসোসিয়েশন কি ?
" অ্যাসোসিয়েশন" (Association) অর্থাৎ সংঘ বা সংগঠন হল কোন নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের লক্ষ্য নিয়ে কিছু সংঘবদ্ধ মানুষের আইন-কানুন মেনে একত্রিত হওয়া।
অ্যালামনাই অ্যাসোসিয়েশন কি ?
অ্যালামনাই অ্যাসোসিয়েশন হলো কোন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন যা প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি কমন প্লাটফর্ম তৈরি করে, ভাতৃত্ব এবং একতা সুদৃঢ় করে, প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নিজের দায়িত্ববোধ থেকে স্কুলের প্রতি যে দায়িত্ব তা পালন করা, প্রয়োজনীয় সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতঃ প্রাক্তন শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট কাজ সমূহ সম্পাদন এবং প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করা।
অ্যালামনাই অ্যাসোসিয়েশন কি ? কেন ? লক্ষ্য ও উদ্দেশ্য কি ?
বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে আছে কয়েক শতাধিক স্বনামধন্য সরকারি উচ্চ বিদ্যালয়। আশির দশক থেকে এই শিক্ষা প্রতিষ্ঠান গুলো গুণগত শিক্ষার মান নিশ্চিত করে, সমাজ এবং দেশকে উপহার দিয়েছে কিছু শ্রেষ্ঠ মানুষের, যাঁরা সততা এবং নিষ্ঠার সহিত দেশের সেবা করে যাচ্ছে।
বাংলাদেশ সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটি প্রতিষ্ঠানের অংশ, এটি ফেলে আসা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট স্থান করে দেয় যাতে করে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি যে দায় তা শোধ করার সামান্য সুযোগটুকু পায়।
বাংলাদেশ সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঃ প্রাক্তন শিক্ষার্থী যারা নিজ নিজ স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়ে উত্তীর্ণ হয়েছে, তাদের জন্যই গড়া একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা হলো, স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ রক্ষার মাধ্যমে, বিপদেআপদে সবাইকে পাশে পাওয়া এবং নিজ নিজ স্কুলের স্বার্থ রক্ষার্থে একজোট হয়ে কাজ করা। স্কুলের বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন কো-কারিকুলার অ্যাকটিভিটিস এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ক্লাব চালু করা, যাতে করে অযথা পাড়ায়-মহল্লায়-দোকানে আড্ডা না দিয়ে গঠনমূলক কাজে নিজেদের ব্যস্ত রাখে।
লক্ষ্য ও উদ্দেশ্য ঃ বর্তমান যুগ হচ্ছে কানেক্টিভিটির যুগ। যার সাথে যত বেশি মানুষের জানাশোনা তার তত বেশি কানেক্টিভিটি এবং বিপদেআপদে সাহায্য করারও মানুষ বেশি। তাই অ্যাসোসিয়েশনের প্রথম এবং প্রধান লক্ষ্য হলো, সকল প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন করা।
আমাদের অনেক প্রাক্তন শিক্ষার্থী সরকারের উচ্চপদস্থ স্থানে অবস্থান করে দেশকে সেবা দিয়ে যাচ্ছেন। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, পিএইচডি গবেষক থেকে শুরু করে এমন অনেকেই আছেন যাঁদের সাহায্য প্রায়ই আমাদের নিতে হয়। এই অ্যাসোসিয়েশন আপনাকে সেসব মহৎ মানুষের সাথে পরিচয় করিয়ে দিবে। এছাড়াও নিজ নিজ স্কুলের আরো মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সুপারিশমালা স্কুলকে প্রদান করবেন। যাতে কোন প্রকার বদনাম এবং নিন্দা স্কুলের নামে না ছড়ায়।
সকল প্রকার সুপারিশমালা হাজার হাজার শিক্ষার্থীর মাধ্যমে স্কুলের কাছে পৌঁছানো সম্ভব নয়। এজন্য আমাদের একটি কমিটি দরকার, যেই কমিটি আমার আপনার সকলের কথা স্কুলের কাছে পৌঁছে দিবে এবং আমাদের জন্য প্রোগ্রামের আয়োজন করবে যাতে করে আমরা একই জায়গায় মিলিত হওয়ার সুযোগ পাই, যা রিইউনিয়ন বা পুনঃমিলন হিসেবে আমরা জানি। এবং অবশ্যই এই কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে আমার-আপনার সকলের ভোটে আসবে।

04/10/2025

মেডিকেল ভিসার জন্য ভারতের যে কোন হসপিটালের ভারতীয় ডক্টরদের (appointment) এপোয়েন্টমেন্ট আর আয়ুস পোর্টালের ভিসা (Invitation) ইনভাইটেশন লেটার প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন।

Address

257/Ka, Haji Ahsanullaha Complex. Mirpur Road.
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Government High School Alumni Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category