20/08/2026
"রূপালীক্যাশের মাধ্যমে ফি আদায় কার্যক্রমের শুভ উদ্বোধন"
শিক্ষার্থীদের ফি প্রদানকে আরও সহজ, দ্রুত, নিরাপদ ও আধুনিক করার লক্ষ্যে ঢাকার সাভারের জামসিং এলাকায় অবস্থিত শুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে রূপালীক্যাশ এর মাধ্যমে তাদের প্রতিষ্ঠানের ফি আদায় কার্যক্রম শুরু করেছে।
এই নতুন যাত্রায় প্রতিষ্ঠানের সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী এবং সকল অভিভাবককে রূপালী ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
মাধ্যমে শিক্ষার্থীদের ফি পরিশোধ হোক আরও সহজ, নিরাপদ ও ঝামেলামুক্ত।
শিক্ষার্থীদের সেবায় রূপালীক্যাশের ডিজিটাল পেমেন্টের এই নতুন উদ্যোগ আরও সফল ও কার্যকর হোক—এই প্রত্যাশা রইলো।
ধন্যবাদান্তেঃ রূপালী ব্যাংক পিএলসি, সাভার বাস স্ট্যান্ড শাখা, সাভার।