জিয়া পরিষদ, বিডিবিএল ইউনিট, কেন্দ্রীয় কমিটি

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • জিয়া পরিষদ, বিডিবিএল ইউনিট, কেন্দ্রীয় কমিটি

জিয়া পরিষদ, বিডিবিএল ইউনিট, কেন্দ্রীয় কমিটি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জিয়া পরিষদ, বিডিবিএল ইউনিট, কেন্দ্রীয় কমিটি, Political Party, 8 Rajuk Avenue, Dilkusha C/A, Dhaka.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ায় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি.  জিয়া পরিষদ, বিডিবিএল ইউন...
21/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ায় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি. জিয়া পরিষদ, বিডিবিএল ইউনিট, কেন্দ্রীয় কমিটি এর পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে জানায় আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ ও ফুলেল শুভেচ্ছা।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্য...
20/08/2026

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি. এর জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

20/08/2026
অভিনন্দন মহামান্য রাষ্ট্রপতি।
20/08/2026

অভিনন্দন মহামান্য রাষ্ট্রপতি।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা...
27/07/2026

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব, শ্রদ্ধেয় প্রফেসর ডঃ মোঃ এমতাজ হোসেন স্যার কে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি. শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম, আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

শুভেচ্ছান্তে
জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি.

আপনাদের নিশ্চয়ই মনে আছে এটি, হাসিনা পতন-পরবর্তী বেগম খালেদা জিয়া কারাবন্দী থেকে মুক্ত বাতাসে বেরিয়ে আসার পর উন্নত ব্যবস্...
16/07/2026

আপনাদের নিশ্চয়ই মনে আছে এটি, হাসিনা পতন-পরবর্তী বেগম খালেদা জিয়া কারাবন্দী থেকে মুক্ত বাতাসে বেরিয়ে আসার পর উন্নত ব্যবস্থাপনায় উনার চিকিৎসার জন্য যখন সিদ্ধান্ত নেয়া হয় লন্ডন নিয়ে যাওয়ার, তৎক্ষনাৎ কাতারের আমীর তাদের পারিবারিক এয়ারএম্বুলেন্স এ-৩১৯ পাঠিয়ে দিল ঢাকায়।

সেই অত্যাধুনিক এয়ার-এম্বুলেন্সে বহন করে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য।

বেগম জিয়া মৃত্যু-পূর্ববর্তী শেষবার চরম অসুস্থ হয়ে পড়লে তখনো কাতারের আমীর এয়ার-এম্বুলেন্স প্রস্তুত রেখেছেন,
যেন প্রয়োজনে বেগম জিয়াকে দ্রুততর লন্ডনে নিয়ে যাওয়া যায়। কিন্তু বেগম জিয়ার শারীরিক কন্ডিশন অবনতি হতে থাকলে আর লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

এবং হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানে থেকে যে দেশে ফার্স্ট রাজনৈতিক আশ্রয় চেয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন সেটি হলো কাতার।

এই তথ্যটা শেয়ার করলাম কাতারের শেখ পরিবারের সঙ্গে বাংলাদেশের তথা জিয়া পরিবারের সম্পর্ক কতটা গভীর ও সম্মানজনক ছিল এবং আছে সেটা বুঝানোর জন্য।

কাতার বিভিন্নভাবে বাংলাদেশকে নানান কাজে সহযোগিতা করে আসছে। বিশ্বে আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর একটি হলো কাতার। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, দীর্ঘমেয়াদি এলএনজি সুবিধা, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ—নানা বিষয়ে সহযোগিতা করতেছে কাতার।

মাত্র দু'দিন আগে কাতারের সাবেক আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেলেন, তার মৃত্যুতে অফিশিয়ালি বাংলাদেশ আজকে রাষ্ট্রীয় শোক পালন করেছে।

চমৎকার এক বিষয়, আজকে সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান কাতারে সঙ্গে বাংলাদেশের সম্পর্ক’র কিছু বিষয় তুলে ধরে প্রস্তাব করেছেন কাতার দূতাবাস সড়কটির নাম কাতারের আমীরের স্মরণে তার নামে নামকরণ করার জন্য বিবেচনা করা যায় কিনা।

উনার এ প্রস্তাবের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়িয়ে উনাকে ধন্যবাদ জানান এই সুন্দর প্রস্তাবটি জানানোর জন্য একইসঙ্গে তিনি জানান, গতরাতেই আমি সিটি কর্পোরেশন ও এলজিআরডি মিনিস্ট্রিকে মৌখিক নির্দেশনা দিছি একটি উপযুক্ত সড়ক নির্ধারণ করতে, কাতারের সাবেক আমীরের স্মরণে নামকরণ করার জন্য।

সরকারি দল এবং বিরোধী দল, সকল সংসদ সদস্যই হাত চাপড়িয়ে এপ্রিশিয়েট করেন প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে।

15/07/2026

মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন কথার কথা বলতে গিয়ে একটা কথা বলেছেন, কিন্তু তাকে নিয়ে কিছু শিক্ষার্থীর অশালীন বক্তব্য সীমালঙ্ঘন করছে৷ আবার এক জায়গায় দেখলাম ছাত্র পরিচয়ে বহিরাগতরা তার বিরুদ্ধে আন্দোলনে যুক্ত হয়েছে৷ মিলন ভাইকে দিয়ে ভারত সব কাজ করাতে পারছেনা বলেই মাত্রাতিরিক্তভাবে উস্কানি চলছে৷ শিক্ষামন্ত্রীকে সরিয়ে অন্য কাউকে সুযোগ করে দিলে আবারও ভারতীয় প্রেসক্রিপশনে শিক্ষা মন্ত্রনালয় চালানো যাবে৷

ভারীবৃষ্টি এবং বন্যার কারনে শিক্ষার্থীদের যে কষ্ট হয়েছে এটা অস্বীকার করবার কিছু নাই। আমিও মনে করি পরীক্ষা পিছিয়ে দেয়া উচিত ছিলো। কিন্তু এরজন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া, সেই সাথে অশালীন বক্তব্য কাম্য নয়৷ একটু চিন্তা করুন আওয়ামিলীগ ক্ষমতায় থাকাকালীন আওয়ামী কোন মন্ত্রীকে নিয়ে এভাবে ট্রল করতে পারতেন? ছাত্রদল আপনাদের দাবির সাথে সংহতি জানিয়েছে৷ ছাত্রলীগ হলে কি করতো একটু কল্পনা করেন৷

সুযোগ পেয়ে কেউ কেউ আবার অটোপাস চাচ্ছে! শিক্ষার্থী ভাই-বোনেদের যৌক্তিক সব দাবির প্রতি সমর্থন জানিয়ে বলছি, হাসিনার আমলের মতো কিরিং কিরিং সাইকেল চালানো শিক্ষা ব্যবস্থার কথা ভুলে যেতে হবে৷ পড়াশোনা করতে হবে অটো পাশের দিন শেষ, নকল আর চলবে না৷
এই ইস্যু এই পর্যন্তই সমাপ্ত করুন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ করার মতো কিছু ঘটেনাই৷

Address

8 Rajuk Avenue, Dilkusha C/A
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when জিয়া পরিষদ, বিডিবিএল ইউনিট, কেন্দ্রীয় কমিটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share