নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন

নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন স্বাগতম!
আলোচনা করুন গ্রামের সম্প্রতি যে কোন বিষয় সম্পর্কে

📢 📢 অসমাপ্ত পরিকল্পনা আর অপূর্ণ লক্ষ্য-গুলোর মাঝেই হুট করে একদিন মৃত্যু আমাদের দরজায় এসে কড়া নাড়বে......।📢 📢ক্ষণস্থায়ী এ...
03/09/2026

📢 📢 অসমাপ্ত পরিকল্পনা আর অপূর্ণ লক্ষ্য-গুলোর মাঝেই হুট করে একদিন মৃত্যু আমাদের দরজায় এসে কড়া নাড়বে......।📢 📢

ক্ষণস্থায়ী এই দুনিয়ার মোহ আর অর্থের পেছনে ছুটতে গিয়ে আমরা প্রায়ই ভুলে যাই জীবনের শেষ ঠিকানার কথা।

গ্রামের প্রতিটি মানুষের মৃত্যুর শেষ যাত্রাকে সম্মান জানাতে এবং একটি স্থায়ী উন্মুক্ত গোরস্থান ব্যবস্থা গড়ে তুলতে,
"নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন"__একটি উন্মুক্ত গোরস্থান নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে।

এই জনকল্যাণমূলক ও সওয়াবে জারিয়ার প্রকল্পটি দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়ন করতে প্রচুর অর্থের প্রয়োজন। আমাদের এই স্বপ্নের উদ্যোগটি সফল করতে এলাকার বিত্তবান, প্রবাসী ও সব স্তরের হৃদয়বান মানুষের আন্তরিক সার্বিক সহযোগিতা ও আর্থিক অনুদান বিশেষভাবে প্রার্থনা করছি। 🤝 🤝

আসুন, আখেরাতের পাথেয় সঞ্চয়ে এবং মানব-কল্যাণে আমরা সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি। আপনার সামান্য সহযোগিতাও এই মানবিক কাজটি দ্রুত সম্পন্ন করতে বড় ভূমিকা রাখতে পারে। 🤍 🤲 🌸

ধন্যবাদান্তে, ✍️ ✍️
✅ নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন 🇧🇩 💝

আধুনিক সমাজে কেন দিন দিন মানুষের প্রতি মানুষের সহানুভূতি ও মায়া হারিয়ে যাচ্ছে?চোখের সামনে কেউ কষ্ট পাচ্ছে,অথচ আমরা পাশ ক...
30/08/2026

আধুনিক সমাজে কেন দিন দিন মানুষের প্রতি মানুষের সহানুভূতি ও মায়া হারিয়ে যাচ্ছে?
চোখের সামনে কেউ কষ্ট পাচ্ছে,অথচ আমরা পাশ কাটিয়ে চলে যাচ্ছি.....।

বর্তমান সমাজে মানুষের প্রতি মানুষের সহানুভূতি ও মায়া দিন দিন যেন হারিয়ে যাচ্ছে। আমরা যন্ত্রের মতো বাঁচছি, যেখানে অন্যের কান্নার কোনো দাম নেই। নিজের স্বার্থের বাইরে একটু তাকিয়ে দেখুন, এই নিষ্ঠুরতা একদিন সমাজকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে।

আজ প্রযুক্তির ভার্চুয়াল দুনিয়ায় আমরা এতটাই বিভোর যে, বাস্তব জীবনের মানুষের নিঃশব্দ আর্তনাদ আমাদের স্পর্শ করে না। পরিবারের ছোটদের কেবল সফল হওয়া শেখাচ্ছি, কিন্তু ভালো মানুষ হওয়ার শিক্ষা দিতে ভুলে যাচ্ছি। সামান্য সহানুভূতি বা বিপদে একটু পাশে দাঁড়ানোই পারে একটি ভাঙা জীবনকে নতুন করে গুছিয়ে দিতে।

আসুন, যান্ত্রিক জীবন ছেড়ে নিজেদের ভেতরের ঘুমন্ত বিবেক ও মনুষ্যত্বকে জাগ্রত করি। মানবিক হন, একটু মায়া বাড়ান, মানুষ হন।🤝💝

আহ্বানে: ✍️✍️
🫂 নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন 🇧🇩

নিঃস্বার্থ সেবাকে সম্মান করুন, কল্যাণের পথে এগিয়ে আসুন,,,,! 🤝 💟 🤝আমরা সবাই জানি, যারা সমাজ ও রাষ্ট্রের জন্য নিজেদের উৎসর...
29/08/2026

নিঃস্বার্থ সেবাকে সম্মান করুন, কল্যাণের পথে এগিয়ে আসুন,,,,! 🤝 💟 🤝

আমরা সবাই জানি, যারা সমাজ ও রাষ্ট্রের জন্য নিজেদের উৎসর্গ করেন, বিনিময় কিছুই চান না, তারাই সমাজের প্রকৃত সম্পদ। দুঃখজনক হলেও সত্য, অনেক সময় আমরাই তাদের প্রতিপক্ষ মনে করি বা তাদের কাজে বাধা দেই।

নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন শুরু থেকেই আমাদের গ্রামের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের নিঃস্বার্থ উদ্যোগকে সমালোচনা না করে, আসুন আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেই। বিভেদ নয়, হিংসা নয়, বরং আসুন আমরা ভালো কাজের পাশে দাঁড়াই।

বর্তমানে নাগেরগ্রামের সকলের জন্য একটি উন্মুক্ত গোরস্থান নির্মাণের প্রকল্প চলমান রয়েছে। এটি একটি বড় এবং পবিত্র কাজ, যার সফলতার জন্য আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন।

আসুন, নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠনের এই মহৎ প্রচেষ্টায় সামিল হই এবং নিজ নিজ জায়গা থেকে মানুষের কল্যাণে অবদান রেখে আমাদের গ্রামকে একটি আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলি।

ধন্যবাদান্তে,✍️✍️✍️
✅নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন ও গ্রামবাসী

প্রিয় এলাকাবাসী,আসসালামু আলাইকুম,,,,,।​একটি আদর্শ ও সুন্দর সমাজ শুধু অন্যায়ের অনুপস্থিতিতে গড়ে ওঠে না, বরং তা গড়ে ওঠে সক...
24/08/2026

প্রিয় এলাকাবাসী,

আসসালামু আলাইকুম,,,,,।

​একটি আদর্শ ও সুন্দর সমাজ শুধু অন্যায়ের অনুপস্থিতিতে গড়ে ওঠে না, বরং তা গড়ে ওঠে সকলের সক্রিয় অংশগ্রহণ ও সততার ওপর ভিত্তি করে। অন্যায়ের প্রতিবাদ,পারস্পরিক
সহানুভূতি এবং সামাজিক দায়বদ্ধতাই আমাদের সমাজের ভিত্তি। 🇧🇩

​আসুন, নাগেরগ্রামের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হই—অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকি, সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়াই এবং আমাদের আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ,সুশিক্ষিত ও আদর্শ নাগেরগ্রাম গড়ে তুলি। ✍️ ✍️

​আপনার সচেতনতা ও সহযোগিতাই আমাদের পথচলার শক্তি। 🤝🫂🌸 💝

​আহ্বানে:⤵️⤵️
✅ নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন ✅

এই যে এত আক্ষেপ, অভাব-অভিযোগ আর অবসাদ—এর অনেকটাই আসলে অহেতুক, অকারণ।একটু শরীর খারাপ হোক, কিংবা নিজের বা প্রিয়জনের একটি ...
17/08/2026

এই যে এত আক্ষেপ, অভাব-অভিযোগ আর অবসাদ—এর অনেকটাই আসলে অহেতুক, অকারণ।

একটু শরীর খারাপ হোক, কিংবা নিজের বা প্রিয়জনের একটি মেডিক্যাল রিপোর্ট খারাপ আসুক—তখনই বুঝতে পারা যায়, কত যত্নে সাজানো-গোছানো জীবন মুহূর্তেই কোথায় গিয়ে দাঁড়ায়।

কে ধনী, কে গরিব, কে শিশু আর কে বৃদ্ধ—সবার সময়ই নির্ধারিত। কেউই তার নির্ধারিত হায়াতের একদিন, এক ঘণ্টা, এমনকি এক সেকেন্ডও বেশি পাবে না।

সবকিছু বুঝেও আমরা যেন বোকা সেজে থাকি। নিজেদের কল্পনার রাজ্যে আমরা অনেক সময় অসহানুভূতিশীল, বিবাদপ্রবণ, হিংসুক, পরশ্রীকাতর, অসংবেদনশীল ও অকৃতজ্ঞ হয়ে উঠি। নিরন্তর অন্যের খামতি খুঁজতে ব্যস্ত থাকি, অথচ নিজের অপারগতাগুলো চাপা পড়ে থাকে অন্যের অক্ষমতার আড়ালে।

আমি এমন জীবনবোধকে ধিক্কার জানাই।

আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের প্রকৃত মূল্য বুঝার, কৃতজ্ঞ থাকার এবং মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার তাওফিক দান করুন। আমিন। 🤲

প্রচারে,
নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন

উষ্ণ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি সাব্বির রহমান মিঠুর পক্ষ থেকেগণপ্রজাতন্ত্রী বাংলা...
15/08/2026

উষ্ণ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন
নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি সাব্বির রহমান মিঠুর পক্ষ থেকে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী
জনাব তারেক রহমানের
আগামী ১৬ আগস্ট ২০২৬, রোজ রবিবার কটিয়াদীতে আগমন উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

কটিয়াদীর উন্নয়নে আমাদের প্রত্যাশা

মাননীয় প্রধানমন্ত্রীর কটিয়াদী আগমনকে আমরা শুধু অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানোর আনুষ্ঠানিকতা হিসেবে দেখতে চাই না। বরং এই আগমনকে কটিয়াদীর দীর্ঘদিনের সমস্যা, জনগণের প্রত্যাশা এবং উন্নয়নের দাবিগুলো তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখতে চাই।

কটিয়াদীর উন্নয়নে আমাদের প্রত্যাশা—

🔹 ঢাকা–কিশোরগঞ্জ ৪ লেন সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ
🔹 কটিয়াদীর গুরুত্বপূর্ণ রাস্তাঘাট প্রশস্তকরণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
🔹 এলাকার কৃষকদের প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ
🔹 স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
🔹 কটিয়াদীতে কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ
🔹 যুবসমাজের জন্য দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি

🤝 কটিয়াদীর সকল রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান

মাননীয় প্রধানমন্ত্রীর আগমনে আমরা যেন শুধু অভ্যর্থনা, ফুলেল শুভেচ্ছা ও স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ না থাকি।

কটিয়াদীর মানুষের বাস্তব সমস্যা ও দীর্ঘদিনের দাবিগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে রেখে তাঁর কাছে সুস্পষ্টভাবে উপস্থাপন করি।

নেতার আগমনের আনন্দে শুধু অভ্যর্থনা জানাতেই ব্যস্ত না থেকে—
এলাকার মানুষের কথা বলি, সমস্যাগুলো তুলে ধরি এবং উন্নয়নের দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই।

আসুন, মাননীয় প্রধানমন্ত্রীর এই আগমনকে কটিয়াদীর উন্নয়ন, কর্মসংস্থান, কৃষি ও শিল্পায়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের সুযোগে পরিণত করি।

কটিয়াদীর উন্নয়ন হোক—এটাই হোক আমাদের সম্মিলিত প্রত্যাশা।

শুভেচ্ছান্তে
সাব্বির রহমান মিঠু
সভাপতি
নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন

উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা আগামী ১৬ আগস্ট ২০২৬, রোজ রবিবার, কিশোরগঞ্জের মাটিতে শুভ আগমন ঘটছে গণপ্রজাতন্ত্রী বাংলাদ...
13/08/2026

উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা
আগামী ১৬ আগস্ট ২০২৬, রোজ রবিবার, কিশোরগঞ্জের মাটিতে শুভ আগমন ঘটছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের।

মাননীয় প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফর উপলক্ষে নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন পরিবারের পক্ষ থেকে তাঁকে জানাই গভীর শ্রদ্ধা, আন্তরিক প্রীতি ও উষ্ণ স্বাগতম।

মাননীয় প্রধানমন্ত্রীর এই আগমন কিশোরগঞ্জবাসীর জন্য নিঃসন্দেহে আনন্দের ও তাৎপর্যপূর্ণ। আমরা প্রত্যাশা করি, তাঁর নেতৃত্বে কিশোরগঞ্জের উন্নয়ন, অবকাঠামো, যোগাযোগব্যবস্থা ও জনকল্যাণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

তবে কটিয়াদীর রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আমাদের বিনীত অনুরোধ—
মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের আনন্দে শুধু আনুষ্ঠানিকতা বা অভ্যর্থনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে, তাঁর উপস্থিতিকে কটিয়াদীর সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে কাজে লাগান।

বিশেষ করে রাস্তাঘাটের বেহাল দশা, যোগাযোগব্যবস্থার সমস্যা, জনদুর্ভোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানসহ কটিয়াদী-কিশোরগঞ্জের সাধারণ মানুষের ন্যায্য দাবি ও প্রত্যাশাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর সামনে সুস্পষ্টভাবে তুলে ধরার আহ্বান জানাচ্ছি।

আমরা চাই, প্রধানমন্ত্রীর এই সফর যেন শুধু একটি আনুষ্ঠানিক সফর না হয়ে কিশোরগঞ্জবাসীর বাস্তব সমস্যা সমাধানের নতুন আশার সূচনা হয়। তাঁর আগমনের সুফল যেন দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রতিফলিত হয়—এটাই আমাদের প্রত্যাশা।

মাননীয় প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর সফল, সার্থক ও জনকল্যাণমুখী হোক।
কিশোরগঞ্জের মানুষের প্রত্যাশা পূরণে এই সফর হয়ে উঠুক একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। 🤲

শুভেচ্ছান্তে
নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন
(স্থাপিত: ২০২১)
গ্রাম: নাগেরগ্রাম, ইউনিয়ন: বনগ্রাম
উপজেলা: কটিয়াদী, জেলা: কিশোরগঞ্জ

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দ...
10/08/2026

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন! 🎓 ✨ 🎉

তোমাদের দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের এই অর্জন পরিবার, শিক্ষক এবং পুরো দেশের মুখ উজ্জ্বল করেছে। 🇧🇩 ✌️

তোমাদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ। জীবনের এই নতুন অধ্যায়ে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করি। 🤲 💝 💫

প্রচারে:
নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন
(স্থাপিত: ২০২১ ইং)

একটি মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে।নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন__ নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত,,,,,!সাম...
10/08/2026

একটি মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে।
নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন__ নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত,,,,,!

সামাজিক ও মানবিক নানা উন্নয়নের ধারাবাহিকতায়, এবার গ্রামের সর্বস্তরের মানুষের কল্যাণে আমরা হাত দিয়েছি এক গুরুত্বপূর্ণ উদ্যোগে—‘ #উন্মুক্ত_গোরস্থান’প্রকল্প।

বর্তমানে এই গোরস্থান প্রকল্পের বাস্তবায়ন ও অর্থ সংগ্রহের কাজ পুরোদমে চলছে। আপনাদের সবার সার্বিক সমর্থন ও আর্থিক সহায়তা পেলে ইনশাআল্লাহ খুব দ্রুতই এই মহৎ কাজ সম্পন্ন করা সম্ভব হবে আমাদের।

আজকের এই যৌথ প্রয়াস ও ত্যাগের ওপর ভিত্তি করেই গড়ে উঠবে আগামী দিনের একটি আদর্শ ও সমৃদ্ধশীল নাগেরগ্রাম।

আসুন,সবাই মিলে এই মানবিক কাজে অংশ নিই।🤝🤝

প্রচারে:
🤍 নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন 🌸
(স্থাপিত: ২০২১ ইং)

🎁 সুন্দর সমাজ গড়তে মানবিক মূল্যবোধই হোক মূল চাবিকাঠি,,! 🔑🔑সমাজে জন্ম নেওয়া প্রকৃতির এক অমূল্য উপহার, তবে মানবিক গুণে গুণ...
09/08/2026

🎁 সুন্দর সমাজ গড়তে মানবিক মূল্যবোধই হোক মূল চাবিকাঠি,,! 🔑🔑

সমাজে জন্ম নেওয়া প্রকৃতির এক অমূল্য উপহার, তবে মানবিক গুণে গুণান্বিত হয়ে ‘মানুষের মতো মানুষ’ হতে পারাটাই জীবনের শ্রেষ্ঠ অর্জন। ❤️‍🩹 ✨

আমাদের সমাজ ও পৃথিবী তখনই প্রকৃত অর্থে সুন্দর হয়ে ওঠে, যখন আমরা অন্যকে বিচার করার আগে তাকে একজন মানুষ হিসেবে গণ্য করতে শিখি।🫂🫂

একটি ছোট সুন্দর শব্দ, কিছুটা সম্মান, সামান্য সমবেদনা কিংবা এক ফোঁটা মানবতা—এসব অতি সাধারণ আচরণও হয়তো কোনো হতাশ মানুষের একটি দিন, এমনকি পুরো জীবন বদলে দেওয়ার শক্তি রাখে। 🤌 ✊

নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন__শুরু থেকেই এমন এক সমাজের স্বপ্ন দেখে, যেখানে ভালোবাসা ছড়িয়ে পড়বে ঘরে ঘরে,পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান বৃদ্ধি পাবে এবং যেকোনো প্রয়োজনে মানুষের পাশে এসে দাঁড়াবে মানুষ।

আসুন,সব বিভেদ ভুলে আমরা সবাই মানবতার হাত বাড়িয়ে দিই। 🤝 💟 🤲

🌟"ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ।"🌟

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category