26/08/2026
জাতীয় যুবশক্তির সাবেক কেন্দ্রীয় সদস্য-সচিব এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. জাহেদুল ইসলামের শ্রদ্ধেয় মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে তাঁর বাসভবনে উপস্থিত হন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম।
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
মহান আল্লাহ তায়ালা মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।