অভয়ারণ্য

অভয়ারণ্য 'অভয়ারণ্য' প্রাকৃতিক বৈচিত্র্য সংরক্ষণে নিবেদিত।

পিরোজপুর জেলার সরকারি স্বরূপকাঠি কলেজ প্রাঙ্গণে অভয়ারণ্যের বৃক্ষ রোপণ কার্যক্রম পরিচালিত হয় ১৬.০৮.২০২৬ খ্রিস্টাব্দ রবিবা...
18/08/2026

পিরোজপুর জেলার সরকারি স্বরূপকাঠি কলেজ প্রাঙ্গণে অভয়ারণ্যের বৃক্ষ রোপণ কার্যক্রম পরিচালিত হয় ১৬.০৮.২০২৬ খ্রিস্টাব্দ রবিবার। কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন তার শিক্ষকমণ্ডলী, ছাত্র সংসদের নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থী, কর্মচারীবৃন্দ এবং স্থানীয় সংবাদমাধ্যমের উপস্থিতিতে শুভেচ্ছা বক্তব্য এবং বৃক্ষের চারা রোপণের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী অন্তর বর্মন এবং রনি সরকার অভয়ারণ্য'র পক্ষে উৎসবে প্রতিনিধিত্ব করেন। এই উদ্যোগ সফল করতে অন্তরাল থেকে সহায়তা করেন সজীব অধিকারী, রাসেল শাহরিয়ার মিঠু, শুভাশিস হালদার, নিলয় দেবনাথ প্রমুখ। উপর্যুক্ত সবার প্রতি সংগঠনের পক্ষ থেকে অনিঃশেষ কৃতজ্ঞতা।
সরকারি স্বরূপকাঠি কলেজের উদ্যোগে এবং অভয়ারণ্যের সহযোগীতায় আয়োজিত এ প্রকল্পে অত্র কলেজ প্রাঙ্গণসহ পর্যায়ক্রমে এতদাঞ্চলের মোট পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কার্যক্রম পরিচালিত হবে।
প্রত্যাশা করি এই উদ্যোগের ফলে বিরল প্রজাতির দেশীয় উদ্ভিদ রক্ষিত হবে, সমৃদ্ধ হবে বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য।
এই প্রকল্পের অধীন মোট ৫২ প্রজাতির ১৬১ টি উদ্ভিদের চারা রোপিত হবে।
উদ্ভিদের তালিকা:
১) আমচন্ডুল- ৫
২) গর্জন- ৪
৩) তেলশুর- ১
৪) বুদ্ধ নারকেল- ৪
৫) রক্তন- ৪
৬) চাপালিশ- ৪
৭) ঢাকিজাম- ৫
৮) লোহাকাঠ- ২
৯) শাল- ২
১০) সেগুন- ২
১১) পুত্রঞ্জীব- ২
১২) নিম- ১
১৩) হরিতকি- ১
১৪) বহেড়া- ১
১৫) অর্জুন- ১
১৬) তমাল- ৪
১৭) ভূইকদম- ২
১৮) কুম্ভি- ২
১৯) মহুয়া- ৫
২০) সিন্দুরী- ২
২১) দৈগোটা- ২
২২) বকুল- ৪
২৩) কাঞ্চন- ৪
২৪) উদাল- ৫
২৫) কদম- ১
২৬) পলাশ- ৬
২৭) হিজল- ২
২৮) মণিমালা- ৭
২৯) অশোক- ৬
৩০) ছাতিম- ১
৩১) জারুল- ২
৩২) টেবেবুইয়া- ৫
৩৩) জ্যাকারান্ডা- ৫
৩৪) ক্যাসিয়া জাভানিকা- ২
৩৫) কৃষ্ণচূড়া- ৪
৩৬) সোনালু- ৫
৩৭) কনকচূড়া- ২
৩৮) কাঁঠালচাঁপা- ২
৩৯) কানাইডিঙ্গা- ২
৪০) আমলকি- ২
৪১( কালোজাম- ৩
৪২) ডেউয়া- ২
৪৩) দেশিগাব- ২
৪৪) বিলিতি গাব- ২
৪৫) কাঠলিচু- ৩
৪৬) বেল- ১
৪৭) কদবেল- ৩
৪৮) বাতাবিলেবু- ২
৪৯) লটকন- ৫
৫০) চালতা- ১
৫১) জলপাই- ৫
৫২) আতা- ২
অভয়ারণ্য, প্রাকৃতিক বৈচিত্র্য সংরক্ষণে নিবেদিত।।

16/08/2026

সরকারি স্বরূপকাঠি কলেজ প্রাঙ্গণে অভয়ারণ্য'র সহযোগিতায় উদযাপিত বিলুপ্তপ্রায় উদ্ভিদ রোপণ উত্সবের প্রকাশিত সংবাদ।
https://www.facebook.com/share/v/1FF6vaD47r/

15/08/2026
পিরোজপুর ও ঝালকাঠি জেলার ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে রোপণের জন্য ৫২ প্রজাতির ১৬১ টি চার সংগ্রহ করা হয়েছে। এ কাজে স্বেচ্ছাশ্র...
14/08/2026

পিরোজপুর ও ঝালকাঠি জেলার ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে রোপণের জন্য ৫২ প্রজাতির ১৬১ টি চার সংগ্রহ করা হয়েছে। এ কাজে স্বেচ্ছাশ্রম দেয়ার জন্য অন্তর বর্মন ও রনি মন্ডলের প্রতি কৃতজ্ঞতা।

চারাগুলো বেঁচে থাকবে, একদিন মহিরুহ হয়ে উঠবে, আশ্রয় হবে পাখি, পোকামাকড় আর প্রাণীদের- এই প্রত্যাশা।

আমাদের পরবর্তী বৃক্ষ রোপণ স্থল পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) স্থিত "স্বরূপকাঠি সরকারি কলেজ"। কলেজ কর্তৃপক্ষের সা...
13/08/2026

আমাদের পরবর্তী বৃক্ষ রোপণ স্থল পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) স্থিত "স্বরূপকাঠি সরকারি কলেজ"। কলেজ কর্তৃপক্ষের সার্বিক সহায়তায় বিভিন্ন বিরল প্রজাতির উদ্ভিদের সন্নিবেশে আমরা এই শিক্ষাঙ্গনকে এক সমৃদ্ধ ও নান্দনিক সংগ্রহশালা হিসেবে গড়ে তুলতে চাই।

আগামী ১৬.০৮.২০২৬ খ্রি: রবিবার, সকাল- ১০ টায় কলেজ প্রাঙ্গণে বিলুপ্তপ্রায় বৃক্ষ চারার প্রদর্শনী এবং বৃক্ষ রোপণ কার্যক্রমের উদ্ভোদন করবেন অত্র কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত ) অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন।

সবার নিমন্ত্রণ আমাদের আনন্দ যাত্রায় !!

শেখরনগর বৃক্ষ রোপণ উত্সব- ২০২৬আগামী ২২.০৮.২০২৬ খ্রি: শনিবার মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার শেখরনগর ইউনিয়নের কয়েকটি প্...
08/08/2026

শেখরনগর বৃক্ষ রোপণ উত্সব- ২০২৬
আগামী ২২.০৮.২০২৬ খ্রি: শনিবার মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার শেখরনগর ইউনিয়নের কয়েকটি প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফুল ফল ঔষধি এবং বুনো বিলুপ্তপ্রায় উদ্ভিদের চারা রোপণ করা হবে।

এ বিষয়ে শেখরনগর বাজারে ০৮.০৮.২০২৬ খ্রি: অনুষ্ঠিত সভার স্থিরচিত্র।

নাগলিঙ্গম ফুটেছে।জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।পরিদর্শন: ০৩.০৭.২০২৬ খ্রি:
04/07/2026

নাগলিঙ্গম ফুটেছে।
জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
পরিদর্শন: ০৩.০৭.২০২৬ খ্রি:

ভৈরব রেলওয়ে স্টেশনে ২০১৭ সালে রোপিত একসারি কৃষ্ণচূড়া।পরিদর্শন- ০৩.০৭.২০২৬ খ্রি:
03/07/2026

ভৈরব রেলওয়ে স্টেশনে ২০১৭ সালে রোপিত একসারি কৃষ্ণচূড়া।
পরিদর্শন- ০৩.০৭.২০২৬ খ্রি:

Address

Room No. 01, House No. 122 ( 5th Floor ), Bangshal Road, Police Station/Bangshal, District/Dhaka
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when অভয়ারণ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share