Bangladesh Parliament-জাতীয় সংসদ

Bangladesh Parliament-জাতীয় সংসদ The Bangladesh Parliament (Jatiya Sangsad) is the highest law-making body of the country. Our goal is to keep citizens informed & promote transparency.
(451)

This official page shares updates on parliamentary sessions, laws, committee work and key activities. The Bangladesh Parliament Secretariat is responsible for the content published on this official page. All information is provided for public information and official communication purposes. All content, including text, images, videos, and official materials published on this page, is the property

of Bangladesh Parliament unless otherwise stated. Unauthorized use, reproduction, or distribution is prohibited without prior written permission.

বৃহস্পতিবার ১২ ভাদ্র ১৪৩৩ মোতাবেক ২৭ আগস্ট ২০২৬ বিকাল ০৩:০০ ঘটিকায় অনুষ্ঠেয় সংসদের বৈঠকের জন্য দিনের কার্যসূচীবিস্তারিত:...
26/08/2026

বৃহস্পতিবার ১২ ভাদ্র ১৪৩৩ মোতাবেক ২৭ আগস্ট ২০২৬ বিকাল ০৩:০০ ঘটিকায় অনুষ্ঠেয় সংসদের বৈঠকের জন্য দিনের কার্যসূচী

বিস্তারিত:https://www.parliament.gov.bd/api/upload/f9711019-584b-4a20-a414-8a4449439aa6.pdf

ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিতঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ খ্রিঃত্রয়োদশ জাতী...
23/08/2026

ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ খ্রিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, মোঃ আমানউল্লাহ আমান, হুমাম কাদের চৌধুরী, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, এ বি এম মোশাররফ হোসেন, সানজিদা ইসলাম, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও আতিকুর রহমান মোজাহিদ অংশগ্রহণ করেন। কমিটির সভাপতির আমন্ত্রণে বিশেষ আমন্ত্রিত হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবিরকে বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও পূর্বনির্ধারিত বিদেশ সফরে থাকায় তিনি বৈঠকে উপস্থিত হতে পারেননি।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সভাপতি, সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, কার্যপরিধি ও চলমান কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। গত ছয় মাসের কার্যক্রম ও অর্জন পর্যালোচনার পাশাপাশি আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এসময় কমিটির সদস্যবৃন্দ মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন।

বৈঠকে সংযুক্ত আরব-আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবৈধ অভিবাসন প্রতিরোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় কী হতে পারে তা পরবর্তী বৈঠকে বিস্তারিত আলোচনার জন্য নির্ধারণ করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরসহ পররাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের অর্জন ও সক্রিয় অংশগ্রহণকে সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করা হয়।

বৈঠকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় কমিটির পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে তাঁকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত হয়।

কমিটির পক্ষ থেকে বিদেশের মিশনগুলোতে "শিক্ষা কূটনীতি" সেবা চালু করা ও নারী শ্রমিকদের জন্য বিশেষ জরুরী হটলাইন চালু করার প্রস্তাব করা হয় এবং পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী এতে সম্মতি জ্ঞাপন করেন ।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিতঢাকা, ২৩ আগস্ট ২০২৬ত্রয়োদশ জাতীয় সংসদে...
23/08/2026

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৩ আগস্ট ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক কমিটির সভাপতি মুশফিকুর রহমান, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রথমত, হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিবেদন (Accounting and Financial Reporting ) ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে জবাবদিহিতা বৃদ্ধি করা হলে কাজের দক্ষতা ও কার্যকারিতা আরও বাড়বে বলে বৈঠকে অভিমত ব্যক্ত করা হয়।

দ্বিতীয়ত, দুর্নীতি প্রতিরোধে সরাসরি যোগাযোগের (physical contact) ওপর নির্ভরশীলতা কমিয়ে ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিকে শুধু চিহ্নিত বা শাস্তি দিলেই হবে না; বরং যে প্রক্রিয়া বা ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি সংঘটিত হচ্ছে, সেই প্রক্রিয়া বা ব্যবস্থাকেই পরিবর্তন বা অপসারণ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এর ফলে ব্যবসায়ীদের ব্যয় ও হয়রানি কমবে, ব্যবসার পরিবেশ সহজ হবে এবং একই সঙ্গে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি পাবে বলে বৈঠকে জানানো হয়।

এছাড়াও, সরকারের ব্যয় নির্বাহে এনবিআরের সক্ষমতা, কর-জিডিপি অনুপাতের ব্যবধান কমাতে গৃহীত পদক্ষেপ এবং এনবিআরের সাংগঠনিক কাঠামো নিরূপণ ও করণীয় বিষয়ে এনবিআরের পক্ষ থেকে প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। উপস্থাপিত বিষয়সমূহের ওপর কমিটির সদস্যগণ আলোচনায় অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি, চিফ হুইপ মোঃ নূরুল ইসলাম মনি, এমপি, মোঃ জালাল উদ্দিন, এমপি, মঈনুল ইসলাম খান, এমপি, মোঃ শাহাদাত হোসেন, এমপি, মোঃ সাইফুল আলম, এমপি, সৈয়দ জয়নুল আবেদীন, এমপি এবং মোঃ আবুল হাসনাত, এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকে এনবিআরের করনীতির প্রথম সচিব, সংসদ সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়া সংক্রান্ত বাংলাদেশ নির্বাচন কমিশন...
20/08/2026

জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়া সংক্রান্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট প্রজ্ঞাপন

লিংক:http://www.dpp.gov.bd/upload_file/gazettes/62664_74285.pdf

20/08/2026

রাষ্ট্রপতি নির্বাচন | ২০ আগস্ট, ২০২৬

ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) এর প্রতিষ্ঠাতা ও নির...
19/08/2026

ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ খ্রিঃ

আজ (বুধবার) বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ সাইদুল হক এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেন, প্রতিটি মানুষ সমমর্যাদা প্রদান করা এবং মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের কর্তব্য। তিনি বলেন, কেউ স্বেচ্ছায় প্রতিবন্ধী হয়ে জন্মায় না। প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আমাদের প্রতিবন্ধকতা হিসাবে দেখা উচিত নয়। মানুষকে মর্যাদা প্রদান করা সংসদ-সদস্যদের অন্যতম পবিত্র দায়িত্ব।

প্রতিনিধি দল সাক্ষাতকালে বৈশ্বিক পরিসরে প্রতিবন্ধীদের যথাযথ সুরক্ষা প্রদান, শিক্ষার অধিকার নিশ্চিতকরণ ও মানুষ হিসেবে সমতার অধিকার নিশ্চিতে মত বিনিময় করেন। এসময় রাজনৈতিক দলে প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব এবং সংসদীয় ককাস গঠনের মাধ্যমে তাদের যথাযথ আইনি সুরক্ষা ও মানসম্মত কর্মসংস্থান নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, বার্ডো মূলত দৃষ্টিপ্রতিবন্ধী এবং অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, পুনর্বাসন এবং স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে। এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো: সাইদুল হক বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও পুনর্বাসনে অনন্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'স্বাধীনতা পুরস্কার-২০২৬' এ ভূষিত হয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিতঢাকা, ১৮ আগস্ট ২০২৬:ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণাল...
18/08/2026

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬:

ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি মোঃ খালেদ হোসেন মাহবুব এর সভাপতিত্বে আজ (মঙ্গলবার) সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর, মোঃ বরকত উল্লাহ বুলু, আবুল হোসেন খান, মোঃ আবুল কালাম, হেলেন জেরিন খান, সৈয়দ জয়নুল আবেদীন, গাজী এনামুল হক এবং আব্দুল মুনতাকিম অংশগ্রহণ করেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীন সকল সংস্থার প্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করা হয়। এ সময় মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাসমূহের কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিযোগিতা কমিশন প্রতিষ্ঠার পর গত ১০ বছরে এর প্রাতিষ্ঠানিক ব্যয়, কমিশনের মাধ্যমে আদায়কৃত জরিমানার পরিমাণ এবং নিষ্পত্তির অপেক্ষায় থাকা মামলার বিস্তারিত তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

এছাড়া, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ক্ষেত্রে সরকারের ভর্তুকির পরিমাণ কমিয়ে আনা, ডিলার নিয়োগ প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট নীতিমালা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Address

Sher-E-Bangla Nagar
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Parliament-জাতীয় সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Parliament-জাতীয় সংসদ:

Shortcuts

Share