United People's Bangladesh - UP Bangladesh

United People's Bangladesh - UP Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from United People's Bangladesh - UP Bangladesh, Political organisation, Lift-15 (Roof Top), Jaman Tower, 37/2 Purana Paltan, Dhaka - 1000, Dhaka.

বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও সামাজিক চুক্তির পুনর্বহাল' এর মাধ্যমে 'বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যে' জুলাই গণঅভ্যুত্থানের শক্তি তরুণদের সাহসিকতা ও প্রবীণদের অভিজ্ঞতার সমন্বয়ে আমাদের যাত্রা...

পলাশির প্রান্তরে ১৭৫৭ সালের পরাজয়ের পর আমরা হারিয়েছিলাম আমাদের রাষ্ট্র, স্বাধীনতা এবং মর্যাদা। সেই পরাজয় কেবল একটি যু...
14/08/2026

পলাশির প্রান্তরে ১৭৫৭ সালের পরাজয়ের পর আমরা হারিয়েছিলাম আমাদের রাষ্ট্র, স্বাধীনতা এবং মর্যাদা। সেই পরাজয় কেবল একটি যুদ্ধের সমাপ্তি ছিল না, এটি ছিল প্রায় ২০০ বছরের জন্য গোলামির শেকল পায়ে ঝুলিয়ে দেওয়ার সূচনা। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শুধু অস্ত্রের জোরেই টিকে থাকেনি; তারা তৈরি করেছিলো এক বিশ্বাসঘাতক দালাল শ্রেণি, যাদের মধ্যে জমিদাররাই ছিল শোষণের প্রধান হাতিয়ার। খাজনা আর মহাজনী সুদের বোঝা চাপিয়ে তারা কৃষককে জমি থেকে উচ্ছেদ করত, গ্রাম থেকে গ্রাম দেউলিয়া হয়ে যেত, দুর্ভিক্ষে লাখো প্রাণ নিঃশেষ হতো।

ব্রিটিশদের আইন-আদালতও ছিল এই জমিদার শ্রেণির পক্ষে। সাধারণ মানুষ সরকারি চাকরি, উচ্চশিক্ষা ও ব্যবসা থেকে বঞ্চিত ছিল, তাদের কেবল সস্তা শ্রমিক বা ভাড়াটে চাষা বানিয়ে রাখা হতো। মসজিদে নামাজ পড়া, শিক্ষা গ্রহণ, নিজের ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চা; সবই হয়ে দাঁড়িয়েছিল দারিদ্র্য, বৈষম্য এবং রাষ্ট্রীয় বৈরিতার মধ্যে এক সংগ্রাম।

তবুও এই দীর্ঘ দাসত্বের শৃঙ্খল ভাঙতে আমরা থামিনি। ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, তিতুমীরের বাঁশের কেল্লা, সূর্যসেনদের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন - প্রজন্মের পর প্রজন্ম রক্ত দিয়ে প্রতিরোধ গড়েছে। প্রতিটি আন্দোলন ছিল স্বাধীনতার বীজ বপনের একেকটি অধ্যায়।

অবশেষে অসংখ্য প্রাণের বিনিময়ে ১৯৪৭ সালের ১৪ আগস্ট আমরা ফিরে পাই সেই লুণ্ঠিত স্বাধীনতার স্বাদ। ব্রিটিশদের শোষণ-অত্যাচার এবং জমিদারদের অবর্ণনীয় নিপীড়ন শেষে আমরা পেলাম নিজের ভুখণ্ড, নিজের পতাকা, নিজের মতো করে বাঁচার অধিকার; মসজিদে নামাজ, মক্তবে কুরআন শিক্ষা, এবং নিজের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার স্বাধীনতা।

এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা কেবল কাগজের ঘোষণা নয়, এটি রক্ত, অশ্রু এবং অদম্য ইমানের ফসল। তাই, ১৯৪৭ আমাদের শপথ করায়, কখনোই যেন আমরা নতুন কোনো পলাশির পথে না হাঁটি, আর কোনো বিদেশি শক্তি বা দেশীয় মীরজাফরের হাতে আমাদের ভবিষ্যৎ বিক্রি না হয়।

ফ্যাসিস্ট খুনী হাসিনার আমলে হওয়া গণহত্যার মধ্যে আমরা সাধারণত ভুলে যাই আল্লামা সাঈদীর রায় পরবর্তী গণহত্যাকে। দেশজুড়ে দুইদ...
14/08/2026

ফ্যাসিস্ট খুনী হাসিনার আমলে হওয়া গণহত্যার মধ্যে আমরা সাধারণত ভুলে যাই আল্লামা সাঈদীর রায় পরবর্তী গণহত্যাকে। দেশজুড়ে দুইদিনব্যাপী গণহত্যায় শহীদ হন দেড়শ এর বেশি মানুষ। সরকারের প্রতি দাবী, এই গণহত্যাসহ হাসিনার সকল গণহত্যার বিচার প্রক্রিয়া দ্রুততম সময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করুন।

শুধুমাত্র রায় হওয়ার কারণেই দেশের আপামর জনতা তাদের জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, এ এক অভাবনীয় বিষয়। কিন্ত হাসিনার পতনের আগেই সত্য ও ন্যায়ের এই কণ্ঠস্বরকে জুডিশিয়াল এবং মেডিকেল কিলিং করা হয়। আজ এই প্রখ্যাত আলেমে দ্বীনের তৃতীয় শাহাদাৎবার্ষিকীতে আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।

বিদ্যুতের দামবৃদ্ধি ও ভূতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে ৩ দফা দাবী--- ১। বিদ্যুৎমন্ত্রীর নি:শর্ত ক্ষমাপ্রার্থনা ২। গ্রাহকদ...
04/08/2026

বিদ্যুতের দামবৃদ্ধি ও ভূতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে ৩ দফা দাবী---

১। বিদ্যুৎমন্ত্রীর নি:শর্ত ক্ষমাপ্রার্থনা
২। গ্রাহকদের ভোগান্তি দূরীকরণে গণশুনানি
৩। বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন। গরীব, দুঃখীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে ঈদ হয়ে উঠুক সবার। তাকাব্বালাল্লাহু ...
27/05/2026

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন। গরীব, দুঃখীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে ঈদ হয়ে উঠুক সবার।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক।

১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মওলানা ভাসানীর নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসেছিল ফারাক্কা বাঁধের বিরুদ্ধে - ভা...
16/05/2026

১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মওলানা ভাসানীর নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসেছিল ফারাক্কা বাঁধের বিরুদ্ধে - ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে। আজও সেই লংমার্চ আমাদের জাতীয় ইতিহাসের এক প্রতিবাদী চেতনার প্রতীক।

ফারাক্কা বাঁধ চালু হওয়ার পর থেকেই বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে উঠেছে মরুভূমি। শুকিয়ে গেছে পদ্মার বুক, মরে গেছে মৎস্যসম্পদ, বিলীন হয়েছে জীববৈচিত্র্য। খরা, মরুকরণ, নদীভাঙন আর জলাবদ্ধতায় ধ্বংস হয়েছে কৃষি ও জনজীবন।

গঙ্গার পানির ন্যায্য হিস্যা আমরা চাই। ভারতীয় আধিপত্যবাদের কারণে এতবছর ভারতের সাথে নদীর/বাধ ইস্যুতে যত চুক্তি হয়েছে তার সবগুলোই একপাক্ষিক স্বার্থ রক্ষিত হয়েছে।

ফলে, বাংলাদেশ তার প্রাপ্য কখনোই পায়নি।

ফারাক্কা বাঁধসহ বাংলাদেশের যেসব অভিন্ন নদীর সাথে ভারতীয় ব্যারেজ/বাঁধ রয়েছে, এইসব ইস্যুতে আমাদের দুইটি বিষয় নিশ্চিত করতে হবে -

১। বাংলাদেশ-ভারত পানি বন্টন চুক্তিগুলা হতে হবে সামঞ্জস্যতা, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। যেখানে ভারতীয় আধিপত্যবাদের প্রভাব থাকা চলবে না ।

২। সবগুলো অভিন্ন নদী বিষয়ক চুক্তি পুনর্বিবেচনা করতে হবে এবং সবগুলোর নিষ্পত্তি হতে হবে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে।

নদী-সমুদ্র, সমতল কিংবা পাহাড় - "আপ বাংলাদেশ" যেকোনো আধিপত্যবাদী শক্তির বিষয়ে আপোষহীন।

বাংলাদেশের নদীর ন্যায্য হিস্যা ফিরিয়ে আনতে আমরা বদ্ধ পরিকর।


05/05/2026
ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুম, খুন ও গণহত্যার ইতিহাসে ২০১৩ সালের ৫ মে একটি ভয়াল ও রক্তাক্ত অধ্যায়। হেফাজতে ইসলামের শান্তিপূ...
05/05/2026

ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুম, খুন ও গণহত্যার ইতিহাসে ২০১৩ সালের ৫ মে একটি ভয়াল ও রক্তাক্ত অধ্যায়। হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ ডাকে সাড়া দিয়ে লাখো ধর্মপ্রাণ জনতা ন্যায়সঙ্গত ধর্মীয় ও সামাজিক দাবি নিয়ে রাজধানীর শাপলা চত্বরে সমবেত হয়।

কিন্তু এই জনতার ঢলই ফ্যাসিবাদী শাসকের চোখে পরিণত হয় হুমকিতে। গভীর রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাষ্ট্রীয় নির্দেশে যৌথ বাহিনীর অভিযান চালানো হয়, চলে নির্বিচার গুলি বর্ষণ, শহীদ হন কয়েক'শত মানুষ। রাতের মধ্যেই শাপলা চত্বর ‘পরিষ্কার’ করে পুরো হত্যাযজ্ঞ অস্বীকার করা হয়। চেষ্টা চলে ইতিহাস থেকে সত্যকে মুছে ফেলার।

আজও হয়নি সেই ভয়াবহ শাপলা গণহত্যার বিচার। হয়নি শহীদদের পূর্ণাঙ্গ তালিকা। শাপলা চত্বর ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্মম রূপের নগ্ন প্রকাশ।

শহীদদের প্রতি শ্রদ্ধা ও দোয়ার পাশাপাশি, এই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো মুক্তিকামী জনতার জন্য বিশ্রাম নেই। শাপলার শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। শাপলা গণহত্যার বিচার হতেই হবে।

#শাপলা_গণহত্যা
#৫মে

গণমাধ্যমের ওপর সব ধরণের অদৃশ্য সেন্সরশিপ ও ভয়ভীতি দূরীভূত হয়ে জয় হোক সত্যের, ​সত্য প্রকাশে অবিচল থাকুক প্রতিটি কলম। বিভ্...
03/05/2026

গণমাধ্যমের ওপর সব ধরণের অদৃশ্য সেন্সরশিপ ও ভয়ভীতি দূরীভূত হয়ে জয় হোক সত্যের, ​সত্য প্রকাশে অবিচল থাকুক প্রতিটি কলম। বিভ্রান্তিকর সংবাদ না ছড়িয়ে তথ্যের সত্যতা ও দায়বদ্ধতাই হোক স্বাধীন সাংবাদিকতার আসল শক্তি।

​ াংলাদেশ

সভ্যতা গড়ার কারিগর শ্রমিকদের ঘাম আর শ্রমেই দাঁড়িয়ে আছে আমাদের সমৃদ্ধি। অথচ আজও ন্যায্য মজুরি আর নিরাপত্তার দাবিতে শ্রমিক...
30/04/2026

সভ্যতা গড়ার কারিগর শ্রমিকদের ঘাম আর শ্রমেই দাঁড়িয়ে আছে আমাদের সমৃদ্ধি। অথচ আজও ন্যায্য মজুরি আর নিরাপত্তার দাবিতে শ্রমিকদের রাজপথে নামতে হয়। আপ বাংলাদেশ মনে করে, শ্রমিক শ্রেণি কেবল দয়ার পাত্র নয়, বরং রাষ্ট্রের ক্ষমতার সমান অংশীদার।

​এই মে দিবসে আমাদের অঙ্গীকার হোক - শ্রমিককে উৎপাদনের উপকরণ হিসেবে নয়, মানুষ হিসেবে তার পূর্ণ মর্যাদা ও ইনসাফ নিশ্চিত করা। উন্নয়নের সুফল পৌঁছাক প্রতিটি শ্রমজীবীর ঘরে।

​শ্রমিকের লড়াই, আমাদের লড়াই।
শ্রমিকের মুক্তি, জাতির মুক্তি।

​ #মে_দিবস #শ্রমিক_অধিকার #ইনসাফ

Address

Lift-15 (Roof Top), Jaman Tower, 37/2 Purana Paltan, Dhaka - 1000
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when United People's Bangladesh - UP Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share