Women Support and Investigation Division, DMP

Women Support and Investigation Division, DMP Raise Your Voice Against Violence

হারানো ভিকটিমের পরিবারের সন্ধান চাই​রাজধানীর কদমতলী থানাধীন শ্যামপুর বিকাশ বিল্ডিং গলি থেকে আনুমানিক ০৬ বছর বয়সী একটি ছে...
05/09/2026

হারানো ভিকটিমের পরিবারের সন্ধান চাই

​রাজধানীর কদমতলী থানাধীন শ্যামপুর বিকাশ বিল্ডিং গলি থেকে আনুমানিক ০৬ বছর বয়সী একটি ছেলে শিশু পাওয়া গেছে।

​০৫/০৯/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ অনুমান ০০:৩০ ঘটিকার সময় কদমতলী থানাধীন শ্যামপুর বিকাশ বিল্ডিং গলিতে শিশুটিকে একা একা ঘোরাফেরা করতে দেখে জনৈক মোঃ মহসীন মিয়া তাহাকে উদ্ধার করেন। পরবর্তীতে টহলরত পুলিশ কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মাকফুর রহমানকে শিশুটি বুঝিয়ে দিলে পুলিশ তাকে নিরাপদ হেফাজতে থানায় নিয়ে আসে।

​জিজ্ঞাসাবাদে শিশুটি তার নাম, পিতা-মাতার নাম কিংবা সুনির্দিষ্ট ঠিকানা প্রকাশ করতে পারছে না। স্থানীয়ভাবে ও সোশ্যাল মিডিয়ায় যোগাযোগের মাধ্যমে শিশুটির অভিভাবকের সন্ধান করার চেষ্টা করা হলেও কোনো পরিচয় মেলেনি।

​শিশুটি বর্তমানে উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনের ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে আছে।

​কোন সহৃদয় ব্যক্তি উক্ত ভিকটিম শিশুটির পরিবারের সন্ধান পেলে অত্র ইউনিটের ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০০৪২০৮৫ তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

হারানো শিশু আরিয়ান (০৭) ফিরে পেল তার পরিবারের কোল​গত ০১ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে বাড্ডা থানাধীন মেরুল বাড্ডা বৌদ্ধ মন্দ...
04/09/2026

হারানো শিশু আরিয়ান (০৭) ফিরে পেল তার পরিবারের কোল

​গত ০১ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে বাড্ডা থানাধীন মেরুল বাড্ডা বৌদ্ধ মন্দির এলাকায় শিশু আরিয়ানকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। সংবাদের ভিত্তিতে বাড্ডা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিজের হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, সে বাসযোগে ময়মনসিংহের ত্রিশাল থেকে উক্ত স্থানে এসে পৌঁছেছে। তাৎক্ষণিকভাবে তার স্বজনদের কোনো মোবাইল নম্বর বা স্থায়ী ঠিকানা না পাওয়ায় নিরাপত্তার স্বার্থে শিশুটিকে পরবর্তীতে নিরাপদ হেফাজত, খাদ্য, চিকিৎসা ও প্রয়োজনীয় কাউন্সিলিং সেবা নিশ্চিত করতে তাকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে (ভিকটিম সাপোর্ট সেন্টার) রাখা হয়।

​শিশুটির পরিচয় ও পরিবারের সন্ধান পেতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর মিডিয়া সেল এবং উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের অফিসিয়াল ফেসবুক পেইজের মাধ্যমে ছবিসহ ব্যাপক প্রচার চালানো হয়। পাশাপাশি ময়মনসিংহের ত্রিশাল থানার ডিউটি অফিসার ও সংশ্লিষ্ট বিট অফিসারের সহায়তায় স্থানীয় ইউপি মেম্বারের সাথে যোগাযোগ করা হয়। মেম্বারের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশু আরিয়ানের স্বজনদের সাথে সফলভাবে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়।

​সংবাদ পেয়ে আজ ০৪ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে শিশু আরিয়ানের পরিবারের সদস্যরা উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে উপস্থিত হলে আরিয়ান তার স্বজনদের চিনতে পারে। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশু আরিয়ান (০৭)-কে সুস্থ ও নিরাপদ অবস্থায় তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

আজ ৩ সেপ্টেম্বর,২০২৬ খ্রিঃ উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন, ডিএমপির উদ্যোগে ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় ও কলেজ,অতীশ দ...
03/09/2026

আজ ৩ সেপ্টেম্বর,২০২৬ খ্রিঃ উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন, ডিএমপির উদ্যোগে ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় ও কলেজ,অতীশ দীপঙ্কর সড়ক, বাসাবো, সবুজবাগে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।১৯৭১ সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের শহীদ দুস্থ সন্তান ও এতিমদের আশ্রয়, খাদ্য, চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি শিক্ষাকে মহান ব্রত করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষিত জনগোষ্ঠী ও অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়।পরবর্তীতে ২০২৪ সালে সরকার কর্তৃক অনুমোদিত হয়ে স্কুলের পাশাপাশি কলেজের কার্যক্রম শুরু হয়।

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার জনাব মোছাঃ লিজা বেগম,পিএসসি মহোদয়, স্কুলের প্রধান শিক্ষক জনাব অনুপম বড়ুয়া সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ ও স্কুলের শিক্ষিকবৃন্দ।অত্র স্কুলের ৫ম থেকে ৮ম শ্রেণীর প্রায় ৭০ জন ছাত্রী সেখানে উপস্থিত ছিলেন।উক্ত কার্যক্রমে নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, যৌন হয়রানি, সাইবার অপরাধ, বাল্যবিবাহ ও মাদকের কুফলসহ পারিবারিক সহিংসতার মতো বিষয়গুলো গুরুত্ব পায়।কার্যক্রম শেষে অত্র ডিভিশনের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর ও জরুরি যোগাযোগের তথ্য প্রদান করা হয়।

ভিকটিম আরিয়ানের পরিবারের সন্ধান চাই​গত ০১/০৯/২০২৬ খ্রিস্টাব্দে বাড্ডা থানাধীন মেরুল বাড্ডা বৌদ্ধ মন্দিরের সামনে থেকে আনু...
02/09/2026

ভিকটিম আরিয়ানের পরিবারের সন্ধান চাই

​গত ০১/০৯/২০২৬ খ্রিস্টাব্দে বাড্ডা থানাধীন মেরুল বাড্ডা বৌদ্ধ মন্দিরের সামনে থেকে আনুমানিক ৭ বছর বয়সী একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় ও ৯৯৯-এর সংবাদের ভিত্তিতে বাড্ডা থানা পুলিশ শিশুটিকে নিজের হেফাজতে নেয়।

​জিজ্ঞাসাবাদে শিশুটি জানায় যে, সে বাসযোগে ত্রিশাল থেকে মেরুল বাড্ডা বৌদ্ধ মন্দির এলাকায় এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী তার বিবরণ নিম্নরূপ:
​নাম: আরিয়ান (০৭)
​পিতা: মৃত দুলু
​মাতা: মৃত শিল্পী
​দাদী: ফিরোজা
​সম্ভাব্য এলাকা: ত্রিশাল, ময়মনসিংহ

​শিশুটিকে তার স্থায়ী ঠিকানা বা স্বজনদের মোবাইল নম্বর জিজ্ঞাসা করা হলে সে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ত্রিশাল থানা পুলিশ ও পার্শ্ববর্তী থানাগুলোতে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত তার কোনো আত্মীয়-স্বজনের সন্ধান পাওয়া যায়নি।

​শিশুটি বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।

​কোনো হৃদয়বান ব্যক্তি শিশুটি বা তার পরিবারের কোনো সন্ধান পেয়ে থাকলে অত্র ডিভিশনের ডিউটি অফিসারের নম্বরে (০১৩২০০৪২০৮৫) যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আজ ২ সেপ্টেম্বর,২০২৬ খ্রিঃ উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন, ডিএমপির উদ্যোগে কমলাপুর স্কুল এন্ড কলেজ, মুগদায় নারী ...
02/09/2026

আজ ২ সেপ্টেম্বর,২০২৬ খ্রিঃ উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন, ডিএমপির উদ্যোগে কমলাপুর স্কুল এন্ড কলেজ, মুগদায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার জনাব মনোয়ারা আকতার রিফাত। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ ও স্কুলের শিক্ষিকবৃন্দ।

কার্যক্রমের মূল লক্ষ্য ছিল শিশু কিশোর-কিশোরী শিক্ষার্থীদের সহিংসতার ধরণ ও তা প্রতিকারের উপায় সম্পর্কে সচেতনতা তৈরি করা।উক্ত অনুষ্ঠানে নারী ও শিশু সহিংসতার শারীরিক, মানসিক ও সামাজিক পরিণতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং আইনি সহায়তা ও প্রতিকারমূলক ব্যবস্থা সম্পর্কেও ধারণা দেয়া হয়। অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, যৌন হয়রানি, সাইবার অপরাধ, বাল্যবিবাহ ও মাদকের কুফলসহ পারিবারিক সহিংসতার মতো বিষয়গুলো গুরুত্ব পায়।অত্র ডিভিশনের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর ও জরুরি যোগাযোগের তথ্য প্রদান করা হয় এবং সহিংসতার শিকার হলে নীরব না থেকে পুলিশের সাহায্য নিতে উৎসাহ প্রদান করা হয়।

ভিকটিম নুরজাহানের পরিবারের সন্ধান চাই​গত ২৯/০৮/২০২৬ খ্রি. স্থানীয় লোকজন ভিকটিম নুরজাহান (আনুমানিক ৭০)-কে জগন্নাথ বিশ্ববি...
30/08/2026

ভিকটিম নুরজাহানের পরিবারের সন্ধান চাই

​গত ২৯/০৮/২০২৬ খ্রি. স্থানীয় লোকজন ভিকটিম নুরজাহান (আনুমানিক ৭০)-কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২ নং গেইটের সামনে ঘোরাফেরা করতে দেখে ৯৯৯-এ কল করলে কোতোয়ালী থানা পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদে ভিকটিম নিজের নাম: নুরজাহান, স্বামীর নাম: জহর মুন্সী হাওলাদার, বড় ছেলের নাম: কুদ্দুস, ছোট ছেলের নাম: বিল্লাল এবং বাড়ি: খাসকাবাড়ি বলে জানায়।

​ভিকটিম নুরজাহান (আনুমানিক ৭০) বর্তমানে ডিএমপি'র উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনের ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছেন।

​কোন সহৃদয় ব্যক্তি ভিকটিমের পরিবারের সন্ধান পেলে অত্র ডিভিশনের ডিউটি অফিসারের নাম্বারে (মোবাইল:০১৩২০০৪২০৮৫)যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আজ ২৭ আগস্ট, ২০২৬ খ্রিঃ উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন, ডিএমপি কর্তৃক আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,দনিয়া যাত্...
27/08/2026

আজ ২৭ আগস্ট, ২০২৬ খ্রিঃ উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন, ডিএমপি কর্তৃক আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,দনিয়া যাত্রাবাড়ীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন উপ- পুলিশ কমিশনার জনাব মোছাঃ লিজা বেগম, পিএসসি মহোদয়।এছাড়া ও উপস্থিত ছিলেন বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ ও স্কুলের শিক্ষিকাবৃন্দ।

কার্যক্রমের মূল লক্ষ্য ছিল শিশু কিশোর-কিশোরী শিক্ষার্থীদের সহিংসতার ধরণ ও তা প্রতিকারের উপায় সম্পর্কে সচেতনতা তৈরি করা।উক্ত অনুষ্ঠানে নারী ও শিশু সহিংসতার শারীরিক, মানসিক ও সামাজিক পরিণতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং আইনি সহায়তা ও প্রতিকারমূলক ব্যবস্থা সম্পর্কেও ধারণা দেয়া হয়। অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, যৌন হয়রানি, সাইবার অপরাধ, বাল্যবিবাহ ও মাদকের কুফলসহ পারিবারিক সহিংসতার মতো বিষয়গুলো গুরুত্ব পায়।অত্র ডিভিশনের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর ও জরুরি যোগাযোগের তথ্য প্রদান করা হয় এবং সহিংসতার শিকার হলে নীরব না থেকে পুলিশের সাহায্য নিতে উৎসাহ প্রদান করা হয়।

হারানো শিশু মুন্না (০৪) ফিরে পেল তার মায়ের কোল​ধানমন্ডি লেক পাড়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময় ২৫ আগস্ট ২০২৬ রাত ১১:...
27/08/2026

হারানো শিশু মুন্না (০৪) ফিরে পেল তার মায়ের কোল

​ধানমন্ডি লেক পাড়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময় ২৫ আগস্ট ২০২৬ রাত ১১:৩০ ঘটিকায় জরুরি সেবা ৯৯৯-এর তথ্যের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশ শিশু মুন্নাকে উদ্ধার করে। শিশুটি তার নিজের নাম ও বাবা-মায়ের নাম বলতে পারলেও স্থায়ী ঠিকানা জানাতে পারছিল না। ফলে তার নিরাপদ হেফাজত নিশ্চিত করতে থানা পুলিশ তাকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে দিয়ে যায়।

​উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের ফেসবুক পেইজ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর মিডিয়া সেলের মাধ্যমে শিশুটির পরিবার সন্ধানের জন্য প্রচার চালানো হয়। পোস্টটি ছড়িয়ে পড়লে নরসিংদী জেলার শিবপুর থানার ডিউটি অফিসার ফেসবুকের মাধ্যমে শিশুটির সন্ধান পান এবং ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করতে সহায়তা করেন।

​পরবর্তীতে শিশু মুন্নার মা কুহিনূর বেগম উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে উপস্থিত হলে শিশুটি তার মাকে চিনতে পারে। যথাযথ কাগজপত্র যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে ২৬ আগস্ট ২০২৬ তারিখে শিশু মুন্নাকে তার মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়।

ভিকটিম শিশু মুন্নার অভিভাবকের সন্ধান চাই।​ধানমন্ডি মডেল থানাধীন রোড নং-০৪ এর পার্শ্বে লেক পাড়ে ২৫/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তা...
26/08/2026

ভিকটিম শিশু মুন্নার অভিভাবকের সন্ধান চাই।

​ধানমন্ডি মডেল থানাধীন রোড নং-০৪ এর পার্শ্বে লেক পাড়ে ২৫/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রাত অনুমান ২৩:৩০ ঘটিকার সময় একটি শিশুকে অযাচিতভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় জনগণ জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ দেয়। খবর পেয়ে ধানমন্ডি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে নিরাপদ হেফাজতে থানায় নিয়ে আসে।

​জিজ্ঞাসাবাদে শিশুটি তার নাম মুন্না (০৪), পিতা-মৃত আবুল কাসেম এবং মাতা-কহিনূর বলে জানালেও সে তার স্থায়ী ঠিকানা বা আত্মীয়-স্বজনের সুনির্দিষ্ট পরিচয় কিংবা মোবাইল নম্বর প্রদান করতে পারছে না।

শিশুটি বর্তমানে উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনের ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে আছে​।কোন সহৃদয় ব্যক্তি ভিকটিমের পরিবারের সন্ধান পেলে অত্র ডিভিশনের ডিউটি অফিসারের নাম্বার ০১৩২০০৪২০৮৫ তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

আজ ২৫ আগস্ট,২০২৬ খ্রি. উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন-এর উদ্যোগে টেক্সাস ফ্যাশন,সেনপাড়া পর্বতা,মিরপুরে নারী ও...
25/08/2026

আজ ২৫ আগস্ট,২০২৬ খ্রি. উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন-এর উদ্যোগে টেক্সাস ফ্যাশন,সেনপাড়া পর্বতা,মিরপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে।​

পোশাক শিল্পে কর্মরত নারীদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে অত্র ডিভিশনটি।
​উক্ত সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার জনাব মোছাঃ লিজা বেগম, পিএসসি মহোদয়।এছাড়া উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার জনাব মনোয়ারা আকতার রিফাত সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

​উক্ত সচেতনতামূলক কার্যক্রমে নারী ও শিশুর আইনি অধিকার, যৌতুক, বাল্যবিয়ে এবং যেকোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও যেকোনো আপদকালীন মুহূর্তে বা নির্যাতনের শিকার হলে কীভাবে পুলিশের দ্রুত সহায়তা পাওয়া যায়, তা সম্বলিত দিকনির্দেশনামূলক লিফলেট প্রতিটি কর্মীর হাতে তুলে দেওয়া হয়।

Address

Women Support And Investigation Division
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Women Support and Investigation Division, DMP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Women Support and Investigation Division, DMP:

Shortcuts

Share