11/09/2026
👨👩👧👦 পরিবার পরিচিতি প্রোগ্রাম
( যাহা সুফিয়া দেওয়ান মুক্ত স্কাউট গ্রুপ এর একান্ত নিজস্ব একটি অনুষ্ঠান)। আমাদের সুফিয়া দেওয়ান মুক্ত স্কাউট গ্রুপের “পরিবার পরিচিতি প্রোগ্রাম” আয়োজনের মূল উদ্দেশ্য হলো স্কাউট সদস্যদের পরিবার গুলোর মধ্যে পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য ও বন্ধন আরও সুদৃঢ় করা। আমাদের এই আয়োজনের মাধ্যমে অভিভাবক, স্কাউট ও স্কাউট নেতৃবৃন্দ একসঙ্গে মিলিত হয়ে নিজেদের ভাবনা, অভিজ্ঞতা ও প্রত্যাশা ভাগ করে নেওয়া।
আমরা বিশ্বাস করি, পরিবার ও স্কাউটিংয়ের সমন্বিত প্রচেষ্টায় গড়ে উঠবে দায়িত্বশীল, সুশৃঙ্খল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক।
এই প্রোগ্রাম হয়ে উঠে— পরিবারের সঙ্গে পরিবারের বন্ধন,
স্কাউটের সঙ্গে স্কাউটের বন্ধুত্ব,
আর সবার মিলনে একটি সুন্দর স্কাউট পরিবার গড়ে তোলাই আমার অঙ্গীকার।
আমাদের দলের গার্ল ইন রোভার নুসরাত তাবাসসুম জেবা কে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আমাদের দলের স্লোগান
"সততা ও নিষ্ঠার সাথে
যেতে হবে শ্রেষ্ঠত্বের পথে"