19/07/2026
🤲 আলহামদুলিল্লাহ!
তাওহীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যার্ত অসহায় মানুষের জন্য ত্রাণ প্যাকেট প্রস্তুতের কাজ চলছে।
আমাদের লক্ষ্য শুধু ত্রাণ বিতরণ নয়; বরং চট্টগ্রামের এমন দুর্গম ও অবহেলিত এলাকায় পৌঁছানো, যেখানে এখনো পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি। আমরা খুঁজে খুঁজে সেইসব অসহায় পরিবারের কাছে এই আমানত পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, যাদের সাহায্যের প্রয়োজন সবচেয়ে বেশি।
প্রতিটি ত্রাণ প্যাকেটে রয়েছে—
🌾 চাল,
🫘 ডাল
🧅 পেঁয়াজ
🥔 আলু
🌾 আটা
🫗 তেল
🧂 লবণ
আপনাদের দোয়া, সহযোগিতা ও ভালোবাসাই আমাদের এই মানবিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার শক্তি।
🤲 দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই সামান্য প্রচেষ্টাকে কবুল করেন এবং বন্যাকবলিত প্রতিটি পরিবারকে নিরাপদ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন।
📲 ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ এই মানবিক উদ্যোগে পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ হন।
Tawheed Foundation
মানবতার সেবায়, আল্লাহর সন্তুষ্টির আশায়। 💚
#তাওহীদ_ফাউন্ডেশন #বন্যার্তদের_পাশে #ত্রাণ_প্যাকেটিং #চট্টগ্রাম