তারুণ্যের জুলাই

তারুণ্যের জুলাই Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তারুণ্যের জুলাই, Social service, 5/8 Monipuripara Road, Sangsad Avenue, Dhaka.

তারুণ্যের জুলাই –আমাদের কণ্ঠ,আমাদের চেতনা।

একটি সম্পূর্ণ অরাজনৈতিক,নিবন্ধনকৃত ও সমাজসচেতন তরুণদের প্ল্যাটফর্ম।আমরা বিশ্বাস করি—জুলাইয়ের ত্যাগ শুধুই অতীত নয়, বরং ভবিষ্যতের প্রেরণা।
সচেতন নেতৃত্ব গড়তে, ন্যায়ের পক্ষে কথা বলতে এবং পরিবর্তনের সূচনা ঘটাবে ।

এদের হারাতে চাচ্ছেন? যারা মৃত্যু নিশ্চিত জেনেও দিনের পর দিন রাজপথে নেমে এসেছিলোআমরা সকল ত্যাগ স্বীকারকারী ভাই দের ভুলব ন...
07/09/2026

এদের হারাতে চাচ্ছেন?
যারা মৃত্যু নিশ্চিত জেনেও দিনের পর দিন রাজপথে নেমে এসেছিলো
আমরা সকল ত্যাগ স্বীকারকারী ভাই দের ভুলব না।
আমরা আছি, আমরা থাকব।

07/09/2026

৫ আগষ্ট যখন পুলিশ থানা ছেড়ে এপিবিএন এ যাচ্ছিলো এভাবে গুলির বৃষ্টি নামিয়েছিলো।

এখানেই শহীদ হয় জাবির ইব্রাহীম সহ অনেকে।

"আমার আম্মুর নাম সামিরা মনি, আম্মুকে একটা ফোন দাও, একটু দেখব..." 'মাহিনের জন্ম ২০০৮ সালে। ও'ই ছিল আমার একমাত্র সন্তান। জ...
06/09/2026

"আমার আম্মুর নাম সামিরা মনি, আম্মুকে একটা ফোন দাও, একটু দেখব..."

'মাহিনের জন্ম ২০০৮ সালে। ও'ই ছিল আমার একমাত্র সন্তান। জুলাইয়ের কিছুদিন আগেই কলেজে ভর্তি হইছিল। বয়স ১৫ পার হয়ে ১৬-তে পড়ছিলো।

একমাত্র ছেলে ছিল বলে আমি টেনশন করতাম বেশি। আমাকে কখনো বুঝতেই দিত না যে ও আন্দোলনে যাচ্ছে। অথচ ও প্রত্যেকটা দিন যাইত। গিয়েই ঘন্টাখানেকের মধ্যে চলে আসতো, যেন টের না পাই।

একদিন ধরা পড়ে গেছিল। আমি যখন বকা দিচ্ছিলাম, বলতেছিলো, 'দেখো আবু সাইদ ভাইয়াকে, মুগ্ধ ভাইকে ওরা কিভাবে মেরে ফেলছে। এখন যে ঘরে বসে থাকবে, সে মানুষ না, অমানুষ।'

আমাকে জানাই দিবে বলে কোনো পরিচিত বন্ধুর সাথেই ও আন্দোলনে যাইত না। যাইত মাইলস্টোনের ছাত্রদের সাথে, ওইখানে ওর একটা কানেকশন ছিল।

মাহিন ইংরেজি পারত খুব ভাল। বন্ধুদের সাথে ফোনে আন্দোলনের প্ল্যান করতো ইংরেজিতে, যেন আমি বুঝতে না পারি। তারপর হুট করে বের হয়ে যাইত।

একদিন মনে আছে, ও সকালে বের হইছে। আমি যখন ফোন দিলাম, বলতেছে, 'আম্মু আমি বন্ধুর বাসায় গেইমস খেলতেছি। শেষ হইলেই চলে আসব।' অথচ ও তখন আন্দোলনে।

মাহিনের চোখ দুইটা ছিল অন্যদের চাইতে একটু আলাদা, বাদামি।

এইজন্য ওকে এলাকার সবাই আলাদাভাবে চিনতো, আদর করতো। ৪ আগস্ট প্রথম গুলিটাও ওকে মারে বাম চোখে। ওইটা চোখের ভিতরে গিয়ে বসে যায়। দ্বিতীয়টা মারে মাথার পিছনে, যেটা নাকের মাংসের কাছে এসে আটকায়ে যায়।

গুলি খাওয়ার পর আমার ছেলে নাকি একটা কথাই শুধু বলছিলো। আমার আম্মুর নাম সামিরা মনি, আম্মুকে একটা ফোন দাও, একটু দেখব।
এখনো সবসময় মনে হয়, আমার মাহিন এসে দরজার কাছে দাঁড়াবে, আম্মু বলে ডাক দিবে।

কেউ যদি আমার সমস্ত কিছু ছিনায়ে নিয়ে, তার বদলে শুধু আমার মানিকটাকে ফিরায়ে দিত, আমি তাকে সবকিছু দিয়ে দিতাম। আমার ছেলেকে নিয়ে রাস্তায় ভিক্ষা করে খাইতাম।

এই একটা ডাকের তৃষ্ণা আমার সারাজীবনে আর শেষ হবে না।'
- সামিরা জাহান মনি

(শহিদ আব্দুল্লাহ আল মাহিনের মা, উত্তরা, ঢাকা)

তারুণ্যের জুলাই

গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয় ' গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা উচ্চ আদালতের পর্যবেক্ষণের আলোকে গণভোট...
05/09/2026

গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয় ' গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা উচ্চ আদালতের পর্যবেক্ষণের আলোকে গণভোটের নৈতিক ও সাংবিধানিক ভিত্তি' অনুষ্ঠান।

অনুষ্ঠানে দেশের প্রখ্যাত রাজনীতিক, আইনজীবী, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের আহবায়ক, ফাহিম মাশরুর ও সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী।

তার সাথে বক্তব্য রাখেন তারুণ্যের জুলাই ফাউন্ডেশন চেয়ারম্যান মো সাগর উদ্দিন সাহেব।

আগামী নতুন বাংলাদেশ নিমার্ণ গণরায়ের বাস্তবায়নের কোন বিকল্প নেই।

03/09/2026

৪ আগষ্ট ২০২৪, মিরপুর

প্রিয় নুর...আজ যখন এই চিঠিটা লিখতে বসেছি, চোখ ঝাপসা হয়ে আসছে অশ্রুতে। জানি, এই চিঠি কোনোদিন ডাকবাক্স হয়ে তোর হাত পর্যন্...
02/09/2026

প্রিয় নুর...
আজ যখন এই চিঠিটা লিখতে বসেছি, চোখ ঝাপসা হয়ে আসছে অশ্রুতে। জানি, এই চিঠি কোনোদিন ডাকবাক্স হয়ে তোর হাত পর্যন্ত পৌঁছাবে না। বিজ্ঞান বলে তুই আমাদের মাঝে নেই, কিন্তু আমার হৃদয় বলে—তুই প্রতিটি মুহূর্তেই আমাদের চারপাশ জুড়ে আছিস।
আপু হয়তো আর কখনোও এভাবে প্রাণ খুলে হাসতে পারবো না ভাইয়া তোকে ছাড়া। কিছু মানুষের মৃত্যু পুরো পৃথিবীকে এভাবে শূন্য বানিয়ে দিতে পারে সেটা তুই দেখিয়ে গেলি ।। আপু কিভাবে বাঁচবো তোকে ছাড়া! তুই কেন এত লম্বা হতে চেয়েছিলি ভাইয়া? এত লম্বা না হলে তো গুলিটা তোর মাথায় লাগতো না।
জানো ভাইয়া! আপুকে এখন আর কেউ বলে না আপু ভুনাখিচুড়ি রান্না করো। কেউ খাবার টেবিলে বসে বলে না (আপু রান্নাটা সেই হইছে সেই)। কারোও সাথে এখন আর ফোন, টিভির রিমোট নিয়ে ঝগড়া হয় না আপুর।। কেউ আর আম্মুর কাছে যেয়ে বিচার দেয় না ।তুই যাওয়ার পর আপুকে আর এতো সুন্দর করে কেউ বলে নি ( আপু তোমাকে অনেক সুন্দর লাগছে)। তুই ছাড়া দুইটা বছর কেটে যাচ্ছে। মা এখনো প্রতিদিন তোমার জামাগুলো বুকে জড়িয়ে ধরে তোমার গায়ের ঘ্রাণ খোঁজে আর কাঁদে। বাবা স্তব্ধ হয়ে তোমার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে।
যখনই নিভৃতে, গভীরভাবে তোর স্মৃতিগুলো আমাকে আঁকড়ে ধরে, আমার চারপাশটা কেমন যেন ওলটপালট হয়ে যায়। মাথাটা কেমন যেন অবশ হয়ে আসে, নিজেকে বড্ড পাগল পাগল লাগে। বুকের ভেতরটা এমনভাবে মোচড় দিয়ে ওঠে যে মনে হয় আমি আর নিতে পারছি না, আর ভাবতে পারছি না—মনে হয় এই বুঝি আমি মরেই যাবো।
তোর স্বপ্নগুলো আজ লাল-সবুজের পতাকায় মিশে গেছে। ওপাড়ে অনেক ভালো থাকিস আমার বীর ভাই। মহান আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করি, তিনি যেন তোকে উনার আরশের নিচে ছায়া দেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর মৃত্যুর পর যেন আবার আমাদের সেই চঞ্চল, মিষ্টি নূরের সাথে আমাদের সুন্দর একটা পুনর্মিলন হয়।
তোর অপেক্ষায় থাকা—
তোর বড় আপু
শহীদ সামিও আমান নূর ৫ আগষ্ট উত্তরা বিএনএস সেন্টার এর সামনে শহীদ হন।

01/09/2026

"মুগ্ধ পানি" বিতরণ কর্মসূচি | ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসমানবত...

'গুলি খাওয়ার সাথে সাথে আমার পেটের নাড়িভুড়ি বাইর হয়া গেছিলো গা। প্রথমে যেই হসপিটালে নিয়া গেছিলো, ওইটাতে কোনো চিকিৎসা ছিলো...
31/08/2026

'গুলি খাওয়ার সাথে সাথে আমার পেটের নাড়িভুড়ি বাইর হয়া গেছিলো গা। প্রথমে যেই হসপিটালে নিয়া গেছিলো, ওইটাতে কোনো চিকিৎসা ছিলো না। ওরা জাস্ট নাড়িভুড়িগুলাসহ পেটে একটা কাপড় বাইন্ধা সোহরাওয়ার্দী হসপিটালে পাঠায়া দিছিলো।
রক্ত ঝরতেছিলো লাগাতার। ওই অবস্থাতেও আমি কোনো এম্বুলেন্স পাই নাই। রিশকায় কইরা সোহরাওয়ার্দীতে যাওয়া লাগছিলো।
কিডনির সাইডে গুলির গর্তটা দিয়া পেশাব বাইর হয়া যাইতো। ওইখানে একটা পলি ঝুলায়া দিছিলো।
প্রথম ৩ মাস আমার চোখে কোনো ঘুম আছিলো না। পেইনের লাইগা এমন দিন যায় নাই যেইদিন আমি নিজেরে মাইরা ফেলতে নিজের গলা চাইপা ধরি নাই...'
- মো: রিয়েল (পেটে লাইভ গুলিবিদ্ধ আহত, মিরপুর ১০, ঢাকা)

29/08/2026

এই কয়জন মানুষ সরাতেও পুলিশ চাইনিজ রাইফেল ব্যবহার করেছিলো।
পুলিশের গুলিশহীদ মাহমুদুর রহমান সৈকত এর শহীদ এর হওয়ার দৃশ্য।
জুলাই ২০২৪। মোহাম্মদপুর।

Address

5/8 Monipuripara Road, Sangsad Avenue
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when তারুণ্যের জুলাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category