13/07/2026
বিশ্ব স্কাউট সংস্থা, এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ স্কাউটস এর সেইফ ফ্রম হার্ম WOSM Assessment করা হয়।
এ জন্য Mr. Muhammad Naufal Bin Othman, WOSM Assessor, Safe from Harm ও Mr.Lance Iverson Papa, Senior Assistant, Education & Impact, APR গত ১০ জুলাই বাংলাদেশে আসেন। তারা গত ১১-১২ জুলাই ২০২৬ তারিখ জাতীয় স্কাউট ভবন, কাকরাইল, ঢাকায় sfh assessment সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করেন।
১১ জুলাই সকালে কর্মসূচির উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর কোষাধ্যক্ষ ও সেইফ ফ্রম হার্ম বিষয়ক ন্যাশনাল অর্ডিনেটর খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। Assessment কর্মসূচিতে বাংলাদেশ স্কাউটস এর নেতৃত্ব দেন জাতীয় কেস ম্যানেজমেন্ট টীমের আহবায়ক জনাব মোঃ আসিফ উল হক। বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক জনাব মোঃ শামসুল হক, জাতীয় কেস ম্যানেজমেন্ট টীমের সদস্য যথাক্রমে প্রফেসর মুহাম্মদ আসাদুজ্জামান সাদী, জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, জনাব মোঃ রুহুল আমিন, জনাব আহমেদ কাজী আসিফুল হক, জনাব সামীমা নাসরিন সান্তা, জনাব মোঃ আব্দুর রশিদ, জনাব বিমল চন্দ্র ও জনাব আকতার হোসেন, টাস্কফোর্সের সদস্য জনাব রাজিব পাল ও মহসিনুজ্জামান খান এবং বাংলাদেশ স্কাউটস এর উপপরিচালক জনাব আব্দুল্লাহ আল মামুন উপস্থিত থেকে এ কার্যক্রম সহায়তা করেন।
১১ জুলাই শনিবার দিনব্যাপী আগত টীম সেইফ ফ্রম হার্ম সংক্রান্ত নির্ধারিত ৪টি বিষয়ের ২৩ টি প্রশ্নের আলোকে sfh এ বাংলাদেশ স্কাউটসের কার্যক্রম পর্যালোচনা করেন। দ্বিতীয় দিন ১২ জুলাই তাদের পর্যবেক্ষণ প্রতিবেদনের সারসংক্ষেপ জাতীয় সদর দফতরে কর্মরত বাংলাদেশ স্কাউটস এর প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভবৃন্দের সামনে তুলে ধরেন এবং সামগ্রিক মূল্যায়নে সেইফ ফ্রম হার্ম বিষয়ে বাংলাদেশ স্কাউটস এর গৃহীত কার্যক্রমের প্রশংসা করেন। উক্ত কার্যক্রমে বাংলাদেশ স্কাউটস,কুর্মিটোলা জেলা এয়ার এর-গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপের,গ্রুপ স্কাউট লিডার জনাব মহসিনুজ্জামান খান (উড ব্যাজার) সক্রিয় অংশগ্রহণ করেন।
বিশ্ব স্কাউট সংস্থা এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধিগণ তাদের কার্যক্রম সফলভাবে শেষ করে বাংলাদেশ ত্যাগ করেন।
🦅💙