উপজেলা প্রশাসন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • উপজেলা প্রশাসন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

উপজেলা প্রশাসন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। সংযুক্ত থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ!

রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিদর্শন করেন জনাব মোঃ আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন।এ ...
04/09/2026

রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিদর্শন করেন জনাব মোঃ আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম।
পরিদর্শনকালে তাঁরা বিভিন্ন ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকার মানুষের বিভিন্ন বিষয় ও স্থানীয় উন্নয়ন নিয়ে মতবিনিময়ের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়।

- উপজেলা প্রশাসন,রূপগঞ্জ

মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃমাদকদ্রব্যের অপব্যবহার, সংরক্ষণ ও সেবনের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের...
03/09/2026

মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ

মাদকদ্রব্যের অপব্যবহার, সংরক্ষণ ও সেবনের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিম্নোক্ত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে-

১। মোঃ মাসুদ (৪২)
পিতা: মোঃ তরিকুল ইসলাম
মাতা: মোসাঃ সালমা বেগম
ঠিকানা: মাঝিনা নদীর পাড়, কায়েতপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
দণ্ড: ৬ (ছয়) মাস কারাদণ্ড।
২। মোঃ রিয়াজুল ইসলাম (২৪)
পিতা: মৃত মোঃ আলমাস
মাতা: মোসাঃ রাহিমা বেগম
ঠিকানা: কালাদি, কাঞ্চন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
দণ্ড: ৬ (ছয়) মাস কারাদণ্ড।
৩। মোঃ মাসুদ (৪০)
পিতা: মৃত মোঃ আওয়াল মিয়া
মাতা: মোসাঃ সুফিয়া
ঠিকানা: মাছিমপুর, মুড়াপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
দণ্ড: ১ (এক) বছর কারাদণ্ড।
৪। মোঃ আলমগীর (৩৮)
পিতা: মোঃ মোতালেব
মাতা: মোসাঃ জোসনা বেগম
ঠিকানা: ব্রাহ্মণগাঁও, মুড়াপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
দণ্ড: ১ (এক) মাস কারাদণ্ড।
৫। মোঃ মাসুম (৪২)
পিতা: মৃত মোঃ মোহাম্মদ আলী
মাতা: মোসাঃ দেলোয়ারা বেগম
ঠিকানা: আতলাশপুর, ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
দণ্ড: ৬ (ছয়) মাস কারাদণ্ড।
৬। মোঃ আওলাদ হোসেন (৩০)
পিতা: মোঃ আব্দুর রহিম
মাতা: মোসাঃ হাজেরা বেগম
ঠিকানা: কারতা, রূপগঞ্জ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
দণ্ড: ৪ (চার) মাস কারাদণ্ড।
৭। মোঃ ইউসুফ (৩৪)
পিতা: মৃত মোঃ মোতালেব
মাতা: মোসাঃ শাহনাজ বেগম
স্থায়ী ঠিকানা: বরদৈল, থানা: কচুয়া, জেলা: দোহার।
বর্তমান ঠিকানা: বলাই, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
দণ্ড: ৪ (চার) মাস কারাদণ্ড।
৮। মোঃ সজীব (৩০)
পিতা: মোঃ মুক্তার হোসেন
মাতা: মোসাঃ রিনা বেগম
ঠিকানা: পাচাইখা দক্ষিণপাড়া, ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
দণ্ড: ৬ (ছয়) মাস কারাদণ্ড।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুল ইসলাম।
মাদকদ্রব্যের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।
মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

-উপজেলা প্রশাসন, রূপগঞ্জ

রুপগঞ্জের সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি
02/09/2026

রুপগঞ্জের সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি

28/08/2026

গভীর শোক ও সমবেদনাঃ

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, উপজেলা ভূমি অফিস, রূপগঞ্জ-এর চেইনম্যান জনাব মোঃ আবু ছিদ্দিক আজ সকাল ০৮:৩০ ঘটিকায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর আকস্মিক ইন্তেকালে রূপগঞ্জ উপজেলা প্রশাসন গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর মৃত্যুতে উপজেলা প্রশাসন একজন নিষ্ঠাবান, দায়িত্বশীল ও কর্মঠ সহকর্মীকে হারালো। তাঁর কর্মময় জীবন ও দায়িত্বশীলতার স্মৃতি সহকর্মী ও সংশ্লিষ্ট সকলের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি—আল্লাহ তায়ালা যেন মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
একই সঙ্গে মহান আল্লাহ যেন তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্য, সাহস ও শক্তির সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করেন।
আমিন।

- উপজেলা প্রশাসন, রূপগঞ্জ

28/08/2026

আসসালামু আলাইকুম ,
গতকাল রাত ৯.০০ টার দিকে হরিপুর গ্রীড সুইসিং স্টেশনের গেটের সামনে স্থানীয় লোকজন ভেকু দিয়ে মাটি গর্ত করার সময় আন্ডারগ্রাউন্ড ক্যাবলে আঘাত পায়। এতে ফ্ল্যশিং করে ক্যাবল নষ্ট হলে তারাব পৌরসভার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিকল্প ভাবে বর্তমানে বিদ্যুৎ সচল করা হলে একটি লাইন বন্ধের কারনে লোড শেড করা হচ্ছে।
লাইনটি পুনরায় মেরামত করে চালু করার প্রক্রিয়া চলমান আছে।

মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃমাদকদ্রব্যের ব্যবহার, সংরক্ষণ ও সেবনের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের ন...
27/08/2026

মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ

মাদকদ্রব্যের ব্যবহার, সংরক্ষণ ও সেবনের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিম্নোক্ত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে-

১। মোঃ হোসেন মিয়া (২৮)
পিতা: মোঃ সিরাজ মিয়া
মাতা: মোসাঃ রাশেদা
ঠিকানা: নাওড়া, কায়েতপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
দণ্ড: ৪ (চার) মাস কারাদণ্ড।
২। মোঃ বাবু (২১)
পিতা: মোঃ শাহীন
মাতা: মোসাঃ হালিমা
ঠিকানা: চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
দণ্ড: ১ (এক) বছর কারাদণ্ড।
৩। মোঃ আকিল মিয়া (৩০)
পিতা: মোঃ দেলোয়ার হোসেন
মাতা: মোসাঃ কাজলী বেগম
ঠিকানা: রূপগঞ্জ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
দণ্ড: ৬ (ছয়) মাস কারাদণ্ড।
৪। মোঃ মাসুদ রানা তামিল (২৬)
পিতা: মৃত মোঃ জামাল উদ্দিন
মাতা: মোসাঃ মাসুদা বেগম
ঠিকানা: বাড়িয়াছনি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
দণ্ড: ৬ (ছয়) মাস কারাদণ্ড।
৫। মোঃ লাদেন (২০)
পিতা: মোঃ আমির হোসেন
মাতা: মোসাঃ রওশন আরা
ঠিকানা: নাওড়া, কায়েতপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
দণ্ড: ৬ (ছয়) মাস কারাদণ্ড।
৬। মোঃ মনির হোসেন মনির (২৮)
পিতা: মোঃ নুরুল হক
মাতা: মোসাঃ আক্তার বানু
ঠিকানা: চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
দণ্ড: ৬ (ছয়) মাস কারাদণ্ড।
৭। মোঃ শাকিল শিকদার (২৬)
পিতা: মোঃ কামাল সিকদার
মাতা: তথ্য প্রদান করা হয়নি
ঠিকানা: মৈকুলি, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
দণ্ড: ৪ (চার) মাস কারাদণ্ড।
৮। মোঃ আশিকুর রহমান রাকিব (৩৯)
পিতা: মোঃ জাকির হোসেন মিন্টু
মাতা: মোসাঃ রোজিনা আক্তার
ঠিকানা: রূপসী প্রধানবাড়ী, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
দণ্ড: ৪ (চার) মাস কারাদণ্ড।
৯। মোঃ ইমন (২৬)
পিতা: মৃত মোঃ তোফাজ্জল হোসেন
মাতা: তথ্য প্রদান করা হয়নি
ঠিকানা: রূপসী বাগানবাড়ি, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
দণ্ড: ৪ (চার) মাস কারাদণ্ড।
১০। মোঃ আলম হোসেন (২৫)
পিতা: মোঃ ছাবের আলী
স্থায়ী ঠিকানা: কুইল্লাপাড়া, জামালপুর, থানা ও জেলা: জামালপুর।
বর্তমান ঠিকানা: রূপসী প্রধান বাড়ি, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
দণ্ড: ৪ (চার) মাস কারাদণ্ড।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুল ইসলাম।

মাদকদ্রব্যের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।
মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

- উপজেলা প্রশাসন, রূপগঞ্জ

26/08/2026

উন্নয়ন ও সৌন্দর্যে রূপগঞ্জ — বদলে যাওয়া এক আধুনিক জনপদের চিত্রপট

মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন দর্শন ও স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে প্রতিনিয়ত বদলে যাচ্ছে রূপগঞ্জ উপজেলা। টেকসই অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের আধুনিকায়ন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এবং জনবান্ধব প্রশাসনিক সেবায় আজ রূপগঞ্জ একটি অনন্য মডেল।

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে রূপগঞ্জের এই অগ্রযাত্রা ও উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র নিয়ে নির্মিত বিশেষ তথ্যচিত্র: ‘উন্নয়ন ও সৌন্দর্যে রূপগঞ্জ’।

🎥 পুরো ডকুমেন্টারিটি দেখতে ভিডিওটি উপভোগ করুন এবং শেয়ার করে রূপগঞ্জের এই উন্নয়ন অভিযাত্রার অংশীদার হোন।

*উপজেলা প্রশাসন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ*

#উন্নয়নওসৌন্দর্যেররূপগঞ্জ #স্মার্টবাংলাদেশ #রূপগঞ্জউপজেলাপ্রশাসন #স্থানীয়উন্নয়ন

26/08/2026

Address

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
Dhaka
1464

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা প্রশাসন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উপজেলা প্রশাসন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।:

Shortcuts

Share