Shaheed Mir Mugdho Moncho - শহীদ মীর মুগ্ধ মঞ্চ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Shaheed Mir Mugdho Moncho - শহীদ মীর মুগ্ধ মঞ্চ

Shaheed Mir Mugdho Moncho - শহীদ মীর মুগ্ধ মঞ্চ In the memory and honor of Mir Mahfuzur Rahman Mugdho, who sacrificed himself for the motherland in July'24

Mir Mahfuzur Rahman Mugdho (9 October 1998 – 18 July 2024) was a Bangladeshi student, freelancer, and activist, who was shot dead while distributing food, water and biscuits during the protest in the 2024 quota reform movement, eventually elevated to July Movement against the fascist regime of Sheikh Hasina and Awami League. His death is widely recognized as a pivotal point in the July Revolution,

with his words 'Pani Lagbe Pani?' (Anyone need water?) as the inspiration of the revolution.

'Shaheed Mir Mugdho Moncho' in Uttara, Dhaka, is a public gathering place dedicated to the memory of Mir Mugdho, symbolizing his selfless spirit and sacrifice for justice for the people of Bangladesh.

গুলি খাওয়ার সাথে সাথে আমার পেটের নাড়িভুড়ি বাইর হয়া গেছিলো গা। প্রথমে যেই হসপিটালে নিয়া গেছিলো, ওইটাতে কোনো চিকিৎসা ছিলো ...
02/09/2026

গুলি খাওয়ার সাথে সাথে আমার পেটের নাড়িভুড়ি বাইর হয়া গেছিলো গা। প্রথমে যেই হসপিটালে নিয়া গেছিলো, ওইটাতে কোনো চিকিৎসা ছিলো না। ওরা জাস্ট নাড়িভুড়িগুলাসহ পেটে একটা কাপড় বাইন্ধা সোহরাওয়ার্দী হসপিটালে পাঠায়া দিছিলো।
রক্ত ঝরতেছিলো লাগাতার। ওই অবস্থাতেও আমি কোনো এম্বুলেন্স পাই নাই। রিশকায় কইরা সোহরাওয়ার্দীতে যাওয়া লাগছিলো।

কিডনির সাইডে গুলির গর্তটা দিয়া পেশাব বাইর হয়া যাইতো
ওইখানে একটা পলি ঝুলায়া দিছিলো।
প্রথম ৩ মাস আমার চোখে কোনো ঘুম আছিলো না। পেইনের লাইগা এমন দিন যায় নাই যেইদিন আমি নিজেরে মাইরা ফেলতে নিজের গলা চাইপা ধরি নাই...

- মো: রিয়েল (পেটে লাইভ গুলিবিদ্ধ আহত, মিরপুর ১০, ঢাকা)

বিনম্র শ্রদ্ধা হে মহা বীর 🖤
01/09/2026

বিনম্র শ্রদ্ধা হে মহা বীর 🖤

30/08/2026

স্যার, আমার সন্তানের মগজটা লাগিয়ে দেওয়া যায় না?

গণহত্যার বিচার করতে আর কত সময় লাগবে রাষ্ট্র?
এখনো কেন একজন খুনীরও ফাঁসির রায় কার্যকর হলোনা!!!

জুলাই বিপ্লবের আকাঙ্খার বাস্তবায়নের তেমন কোন নজিরও দেখছিনা আমরা।

গরীবের সন্তানেরা তাজা বুলেটের সামনে জীবন দিবে আর এলিটরা বারবার ক্ষমতা ভোগ করবে, ক্ষমতার অপব্যবহার করবে এসবের জন্যই কি ফ্যাসিস্ট সরকার হটিয়েছ ছাত্রজনতা?

অতিদ্রুত আমার মায়ের, আমার বোনের, আমার ভাইয়ের গণহত্যার বিচার চাই

26/08/2026

শহীদ আবু সাইদের নাম মিরপুর স্টেডিয়াম থেকে মুছে দিতে চেয়েছিল ফ্যাসিবাদের দোসর, দালাল তামিম ইকবালের বিসিবি।
উত্তরায় তাকে চুনকালি লেপন করা হয়েছে সম্মানের সাথে।

সেই লক্ষ্যে নাম খুলেও ফেলেছিল
সবার ক্ষোভের মুখে পড়ে আবার লাগিয়েছে।

কি মনে করে, কাকে খুশী করতে "শহীদ আবু সাইদ" এর নাম খুলে ফেলছে ৩ আগস্ট দীর্ঘ সময় গণভবনে সময় কাটানো তামিম ইকবাল সেই জবাব দিতে হবে তাকে।

ডিসেম্বরে গণ/হ/ত্যা/কারী খু/নী হাসিনা আসবে তাই এই খুশিতেই শহীদ আবু সাঈদের নাম সরিয়ে ফেলছে চাটা তামিম একবাল।

অভিনন্দন!!!🌺গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩ তম নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ মীর মুগ...
20/08/2026

অভিনন্দন!!!
🌺

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩ তম নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ মীর মুগ্ধ মঞ্চ কমিটির পক্ষ থেকে -
রাষ্ট্রপতি মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও লাল অভিনন্দন।

আজ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমানের ৫৫ তম শাহাদাৎ বার্ষিকী১৯৭১ সালের আজকের দিনে করাচির মাশরুর বিমানঘাঁট...
20/08/2026

আজ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমানের ৫৫ তম শাহাদাৎ বার্ষিকী

১৯৭১ সালের আজকের দিনে করাচির মাশরুর বিমানঘাঁটি থেকে একটি Lockheed T-33 বিমান ছিনতাই করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যোগদানের উদ্দেশ্যে আকাশে উড়াল দেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। কিন্তু মাঝ আকাশে পাকিস্তানী পাইলট মিনহাজ রশীদের সাথে বিমানের কন্ট্রোল নিয়ে ধস্তাধস্তি হয় এবং ভারতীয় সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে থাট্টা নামক স্থানে বিমানটি বিদ্ধস্ত হয় এবং উভয় পাইলট নিহত হোন।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান একজন পাকিস্তানী ফাইটার পাইলট ও ফ্লাইং ইন্সট্রাক্টর ছিলেন। ১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধে তিনি অংশগ্রহন করেন এবং বেশ কয়েকটি সফল অপারেশনও সম্পন্ন করেন। তিনি আমেরিকান F-86 Sabre, T-33, চায়নিজ Shenyang F-6 বিমান চালনায় পারদর্শী ছিলেন।

মহান আল্লাহ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন.....আমিন

13/08/2026

৩৬শে জুলাই (৫ আগষ্ট), ছাত্র জনতার বিজয়ের পর 🤘✌️

৬ আগষ্ট ২০২৪
সাইকোপ্যাথ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ায় সংবাদমাধ্যম

৭১ আমাদের শেকড় ২৪ আমাদের চেতনা
08/08/2026

৭১ আমাদের শেকড়
২৪ আমাদের চেতনা

রাষ্ট্রপতির আবেগঘন বার্তা: “জুলাই যোদ্ধারা মন খারাপ করবেন না, সম্মান পাবেন" ৫ আগস্ট ২০২৬, 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক...
05/08/2026

রাষ্ট্রপতির আবেগঘন বার্তা:
“জুলাই যোদ্ধারা মন খারাপ করবেন না, সম্মান পাবেন"

৫ আগস্ট ২০২৬, 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে আয়োজিত বিশেষ সংবর্ধনা সভায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ জুলাইয়ের বীর শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের উদ্দেশে আবেগঘন বক্তব্য দেন।

তিনি বলেন,
“জুলাই যোদ্ধারা মন খারাপ করবেন না। যারা একাত্তরে জী/বন দিয়েছেন, তারাও কিছু পাননি। কিন্তু এই সরকারের কাছ থেকে নিশ্চয়ই সম্মান আপনারা পাবেন, আমরা সেই সম্মান আপনাদেরকে দেব। সাধ্যমতো সাহায্য: তিনি আরও বলেন যে, দেশের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সরকারের যতটুকু সাধ্য আছে, সবকিছু উজার করে দেবেন তাদের কল্যাণের জন্য। "

রাষ্ট্রপতির এই বক্তব্যে জুলাইয়ের শহীদ ও আহত যোদ্ধাদের প্রতি রাষ্ট্রের সম্মান, দায়িত্ববোধ এবং পুনর্বাসনের অঙ্গীকারের বার্তা উঠে এসেছে। তিনি সীমিত সামর্থ্যের মধ্যেও শহীদ পরিবারের পাশে থাকা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

🇧🇩 জুলাইয়ের সকল শহীদ ও বীর যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা।

তথ্যসূত্র:ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ-এর বক্তব্য, 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে আয়োজিত বিশেষ সংবর্ধনা সভা,
৩৬শে জুলাই, ৫ আগস্ট ২০২৬।

Address

Rabindra Sarani, Azampur, Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shaheed Mir Mugdho Moncho - শহীদ মীর মুগ্ধ মঞ্চ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share