09/02/2026
তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চান ৬০ শতাংশ ভোটার
জেন-জি’র পছন্দের শীর্ষেও বিএনপি চেয়ারম্যান🌾
আগামী ১২ ফেব্রুয়ারি বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন পর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন। যার মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য দেশের ১২ কোটি ভোটার নতুন সরকার এবং প্রধানমন্ত্রী বেছে নেবেন। এই নির্বাচন উপলক্ষে সাধারণ ভোটারদের মতামত জানতে গত ২৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ৫২টি নির্বাচনী আসন এবং আটটি বিশ্ববিদ্যালয়ে জরিপ চালায় দৈনিক ইনকিলাব।
জরিপে অংশগ্রহণকারীদের ৬০ দশমিক ৭০ শতাংশ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।
সারা দেশের ৫২টি আসনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় এই আটটি বিশ্ববিদ্যালয়ে জরিপ পরিচালিত হয়। যেখানে উল্লেখযোগ্য সংখ্যক জেন-জি এবং প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবেন এমন ভোটার। আর এসব ভোটারের মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই প্রধানমন্ত্রী হিসেবে পছন্দের শীর্ষে।