14/07/2024
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক জনাব রেজওয়ানুর রহমান গত ১৩.০৭.২০২৪ তারিখে গাজীপুর জেলার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রস্তাবিত স্থান পরিদর্শন এবং টাঙ্গাইলের বাসাইল উপজেলার কে.বি.এন উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পসহ অন্যান্য চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনদকালে অত্র অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক (প্রশাসন) সহ উপজেলা নির্বাহী অফিসার, জেলা পর্যায়ের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়নসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।