AR Notes

AR Notes Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AR Notes, Nature Preserve, Dhaka.

21/10/2024

সফলতা একদিনে আসে না; এটি ধৈর্য এবং কঠোর পরিশ্রমের ফল। প্রতিটি পদক্ষেপে দৃঢ় থাকুন এবং লক্ষ্য পূরণের চেষ্টা করুন।

09/10/2024

সূর্যের দিকে মুখ করুন এবং দেখুন কীভাবে ছায়া পিছনে চলে যায়।
ইতিবাচক ভাবে আপনার পথ আলোকিত রাখুন এবং অন্ধকারকে পেছনে ফেলে রাখুন।

14/09/2024

জীবনটা কখনোই সহজ নয়। প্রতিদিন আমরা নতুন নতুন চ্যালেঞ্জ আর সমস্যার মুখোমুখি হই, যেগুলো অনেক সময় অন্যদের চোখে পড়ে না। আমাদের পরিবার ভাবে, আমরা সবকিছু সামলে নিচ্ছি, কিন্তু তারা জানে না ভিতরে ভিতরে আমরা কতটা সংগ্রাম করছি। কাজের জায়গায় আমাদের ব্যক্তিগত দুঃখ-কষ্টের কথা কেউ বোঝে না, কারণ সেখানে শুধু ফলাফলটাই গুরুত্বপূর্ণ। সহকর্মী কিংবা বন্ধু-বান্ধবেরা আমাদের বাইরের হাসিমুখ দেখে, কিন্তু হৃদয়ের ভেতরে থাকা দায়িত্ব আর চাপের পাহাড়টা তারা দেখতে পায় না।

আমাদের সঙ্গীও সবসময় আমাদের থেকে নিঃস্বার্থ ভালোবাসা আর সহযোগিতা চায়, কিন্তু আমাদের ভেতরের ভাঙন বা ক্লান্তি কতটা গভীর, সেটা বোঝানো সম্ভব হয় না। দিনের শেষে, আমাদের লড়াই আমাদেরকেই লড়তে হয়, এবং সেই লড়াইয়ের ফলাফল হয়তো সবাইকে খুশি করতে পারে না। তবুও আমরা ভেঙে পড়ি না, কারণ জীবনের পথটা চলতে গেলে, লড়াইটা ছাড়া আর কোনো বিকল্প নেই।

13/09/2024

দ্বন্দ্বের সমাধানের তিনটি ধাপ:

১. আবেগ সচেতনতা – প্রথমে বুঝুন, "আমি রেগে আছি।"
২. আবেগিক বুদ্ধিমত্তা – চিন্তা করুন, "আমি কেন রেগে আছি? কারণ কেউ এমন কিছু বলেছে যা আমি পছন্দ করি না।"
৩. আবেগিক স্থিতিস্থাপকতা – পরিকল্পনা করুন, "আমি কীভাবে শান্ত থেকে নিজের মতামত প্রকাশ করতে পারি, যাতে ভবিষ্যতে কোনো দ্বন্দ্ব সৃষ্টি না হয় এবং সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে হয়?"

উদাহরণস্বরূপ, যদি কারও কোনো কথা বা আচরণ আপনার খারাপ লেগে থাকে, আগে নিজেকে শান্ত করুন। ভাবুন, "আমি কি এই মুহূর্তে তাকে বুঝিয়ে বলতে পারি কেন আমি বিরক্ত হয়েছি?" অথবা "আমি কি একটু সময় নিয়ে পরে কথা বলব?"

এই তিনটি ধাপ মেনে চললে আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সম্পর্কের মধ্যে আরও শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে পাবেন।

Jisan abedin

07/09/2024

ক্ষমতা দেখে ভীত হওয়ার প্রয়োজন নেই, কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়। কেউ যদি ক্ষমতা দেখিয়ে তোমাকে প্রভাবিত করতে চায়, তাহলে তা এড়িয়ে যাও। সময়ের স্রোতে একদিন হয়তো দেখবে, সেই একই ব্যক্তি তোমার কাছেই সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। অনেককে দেখেছি শারীরিক শক্তির অহংকারে মানুষকে অসম্মান করতে, কিন্তু চল্লিশের পর তারা সেই শক্তি হারিয়ে দুর্বল হয়ে গেছে। যারা একসময় কাউকে সম্মান করেনি, আজ তাদের সম্মান জানানোর মতো কেউ নেই।

টাকার অহংকারে অনেকেই নিজেকে অপ্রতিরোধ্য মনে করেছে, কিন্তু দেখেছি, সকালে ধনী ছিলো, সন্ধ্যায় ফকির হয়ে গেছে। এমনও পরিবার দেখেছি যারা একসময় ঠিকমতো খাবার পেতো না, আজ তারা কোটি টাকার মালিক হয়েছে। আবার এমন অনেক পরিবারও দেখেছি, যারা একসময় সমৃদ্ধ ছিলো কিন্তু আজ তাদের হাতে কিছুই নেই।

সব কথার জবাব দেওয়া প্রয়োজন নেই, মাঝে মাঝে শুনে এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। সবসময় তর্কে জয়ী হওয়া যায় না; অনেক সময় চুপ থেকে, সবকিছু হজম করেই বিজয়ী হওয়া যায়। মনে রাখবে, প্রতিটি মানুষের সবচেয়ে আপনজন হলো তার নিজের আত্মা। সেই আত্মার সাথে বন্ধুত্ব গড়ে তোলো। কথা বলো, আড্ডা দাও, এবং নিজের সঙ্গেই আনন্দ করো।

যে ব্যক্তি অন্যের পরিচয়ে নিজের শক্তি খোঁজে, সে আসলে দুর্বল। এমন মানুষকে এড়িয়ে চলাই ভালো, কারণ তার থেকে কিছু পাওয়া সম্ভব নয়। নিজের আত্মপরিচয়ে গর্বিত হও, এবং নিজের উপর ভরসা রাখো।

সবসময় কঠিন সময়ের জন্য নিজেকে প্রস্তুত করে রাখো।

03/09/2024

যে নদী নিজেকে সামলে নিতে পেরেছে তার বুকেই সভ্যতা তৈরি হয়েছে।

ঠিক তেমনি তোমাকেও নদী হতে হবে, সামলে নিতে হবে নিজেকে। জীবনে চলার পথে অনেক ঝড় ঝাপটা বাঁধা বিপত্তি আসবে। শুধু তোমাকে শক্ত হয়ে সকল পরিস্থিতির মুখোমুখি হতে হবে। মনে রাখতে হবে, এ জীবনটা ১০০ মিটার রেস না, যেখানে নির্দিষ্ট দূরত্বে যেতে প্রতিযোগিতায় প্রথম হতে হবে। জীবন ম্যারাথন দৌড়ের মতো, সেখানে কে কতদূর পৌঁছাতে পারল, কতক্ষণ টিকে থাকল সেটাই মুখ্য। আমাদের ৬০ বছরের জীবনে ২০ বছর দেখতে দেখতে কেটে যাবে।

বাকি থাকছে ৪০ বছর, আর এই ৪০ বছর তোমাকে শেখাবে বাস্তবতা কী শেখাবে জীবনের আসল মানে। যত বড়ো হতে থাকবে বকা গুলো খোঁটা হয়ে দাঁড়াবে। প্রিয় মানুষের থেকে হৃদয় বিদারক কথা শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। বেকারত্বের সাদা কালো রঙ গায়ে মাখতে হবে। স্বপ্ন গুলোকে নিজের হাতেই হ #ত্যা করতে হবে। পরিবারের সুখের জন্য শরীরে ঘাম শরীরেরই শুকিয়ে দিতে হবে। এমনকি চোখ দিয়ে জল গড়ালে ধুলোর দোহাই দিয়ে চোখের জল চোখেই মুছে নিতে হবে। আর এখান থেকেই তুমি শিখবে বাস্তবতা কী, শিখবে জীবনের আসল মানে। হ্যাঁ তোমাকে নদী হতে হবে, সামলাতে হবে নিজেকেই।

-Jarin Sanramoni

দীর্ঘ ৮ বছর পর ব্যারিস্টার আরমান ভাই ও উনার সহধর্মিণী তাহমিনা আপু। স্বামী মারা গিয়েছে নাকি জীবিত আছে এটা না জানা সত্বেও ...
18/08/2024

দীর্ঘ ৮ বছর পর ব্যারিস্টার আরমান ভাই ও উনার সহধর্মিণী তাহমিনা আপু।

স্বামী মারা গিয়েছে নাকি জীবিত আছে এটা না জানা সত্বেও বছরের পর বছর স্বামীর আগমনের অপেক্ষায় ছিলেন!

সাহিত্যে জগতের রুপারা অপেক্ষা করে হিমু কবে আসবে ?
তাহমিনা আপুরা হলো বাস্তব জগতের সেই রুপা।

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when AR Notes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share