20/08/2026
প্রতিটি শিক্ষার্থীর জন্য নিরাপদ হওয়াই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও আবশ্যিক শর্ত। কিন্তু প্রশাসন শিক্ষার্থীদের এই ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বরাবরই ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এবং ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর আহ্বান জানায়।