Shanti Cancer Foundation

Shanti Cancer Foundation Shanti Cancer Foundation is an initiative to keep all the people who are working against cancer around the country connected under one platform.

অদ্য ১৮.০৫.২০২৬ ইং তারিখ শান্তি ক্যান্সার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত CME ON- “Bone Health in Cancer Patient and Role of Zo...
18/05/2026

অদ্য ১৮.০৫.২০২৬ ইং তারিখ শান্তি ক্যান্সার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত CME ON- “Bone Health in Cancer Patient and Role of Zoledronic Acid”প্রোগ্রামটি অত্যন্ত সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রোগ্রামে ফাউন্ডেশনের সভাপতি মহোদয়সহ সকল সম্মানিত চিকিৎসকবৃন্দ ও স্টাফ উপস্থিত থেকে প্রোগ্রামটিকে প্রাণবন্ত ও ফলপ্রসূ করে তুলেছেন।

সকলের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

16/05/2026

ক্যান্সার চিকিৎসার আগে ও চলাকালীন মুখ ও দাঁতের যত্ন কেন এত গুরুত্বপূর্ণ?

শান্তি ক্যান্সার ফাউন্ডেশন-এ নিয়মিত ডেন্টাল সার্জনের মাধ্যমে রোগীদের মুখ ও দাঁত পরীক্ষা করা হয়, যাতে ক্যান্সার চিকিৎসা হয় আরও নিরাপদ, নিরবচ্ছিন্ন ও কার্যকর।

কেমোথেরাপি বা অন্যান্য চিকিৎসার সময় মুখের ছোট একটি সমস্যাও বড় জটিলতার কারণ হতে পারে। তাই মুখের ঘা, দাঁতের সংক্রমণ, মাড়ির সমস্যা বা ওরাল হাইজিনজনিত যেকোনো ঝুঁকি আগেই শনাক্ত ও চিকিৎসা করা হয়।

কারণ, সঠিক ক্যান্সার চিকিৎসা মানে শুধু ক্যান্সার সেল ধ্বংস করা নয় — পুরো শরীরকে চিকিৎসার জন্য প্রস্তুত রাখা।

শান্তি ক্যান্সার ফাউন্ডেশনে যত্নটাও চিকিৎসারই একটি অংশ।

(আজকের ভিডিওতে ফাউন্ডেশনে আগত কয়েকজন রোগীর ছবি রয়েছে, যারা ডেন্টাল সার্জনের পরামর্শ মেনে স্বাস্থ্যকর ওরাল হাইজিন বজায় রাখতে সক্ষম হয়েছেন। রোগীদের গোপনীয়তা রক্ষার্থে সঙ্গত কারণে মুখমণ্ডল আংশিকভাবে ক্রপ করা হয়েছে।)








#শান্তি_ক্যান্সার_ফাউন্ডেশন #ক্যান্সার_চিকিৎসা
#মুখের_যত্ন #ডেন্টাল_কেয়ার
#স্বাস্থ্যসচেতনতা #রোগীর_যত্ন
#ক্যান্সার_সচেতনতা

দীর্ঘদিনের একটি ছোট ক্ষত, ফোঁড়া বা চামড়ার অস্বাভাবিক পরিবর্তনও কখনো কখনো ত্বকের ক্যান্সারের পূর্বলক্ষণ হতে পারে।সম্প্রতি...
13/05/2026

দীর্ঘদিনের একটি ছোট ক্ষত, ফোঁড়া বা চামড়ার অস্বাভাবিক পরিবর্তনও কখনো কখনো ত্বকের ক্যান্সারের পূর্বলক্ষণ হতে পারে।

সম্প্রতি শান্তি ক্যান্সার ফাউন্ডেশন-এ আসেন ৭১ বছর বয়সী মজিদ মিয়া(ছদ্মনাম)। ৭ বছর আগে স্ট্রোক আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী থাকার সময় তার পিঠে একটি ছোট ফোঁড়ার মতো সমস্যা শুরু হয়। বারবার ঘর্ষণের ফলে সেই দীর্ঘদিনের ক্ষত না শুকিয়ে ধীরে ধীরে শক্ত, কালচে ও অস্বাভাবিক আকার ধারণ করে। বিভিন্ন অ্যান্টিবায়োটিক ও মলম ব্যবহারে সাময়িক পরিবর্তন এলেও ক্ষতটি পুরোপুরি ভালো হয়নি, বরং আকারে বড় হতে থাকে। পরীক্ষা নিরীক্ষার পরে জানা গেলো তার এই ক্ষতটি ত্বকের ক্যান্সারে রূপান্তরিত হয়েছে।

এ ধরনের দীর্ঘস্থায়ী ক্ষত, কালচে দাগ, না শুকানো ঘা, শক্ত গুটি বা চামড়ার অস্বাভাবিক বৃদ্ধি কখনোই অবহেলা করা উচিত নয়। কারণ অনেক সময় এগুলো স্কিন ক্যান্সারের লক্ষণ হতে পারে।

⚠️ সতর্ক হোন যদি—
• কোনো ক্ষত দীর্ঘদিনেও না সারে
• তিল বা দাগের রঙ/আকার বদলে যায়
• ক্ষত থেকে রক্ত বা পুঁজ পড়ে
• চামড়া শক্ত বা উঁচু হয়ে যায়
• দীর্ঘদিন ধরে চুলকানি, জ্বালা বা ব্যথা থাকে

প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে স্কিন ক্যান্সারের চিকিৎসা অনেক বেশি সফল হয়। তাই দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

শান্তি ক্যান্সার ফাউন্ডেশন নিয়মিত ক্যান্সার সচেতনতা, স্ক্রিনিং ও চিকিৎসা পরামর্শ কার্যক্রম পরিচালনা করছে, যাতে মানুষ সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা গ্রহণ করতে পারেন।

সচেতনতা বাড়ান, নিজের ও পরিবারের ত্বকের অস্বাভাবিক পরিবর্তনের দিকে খেয়াল রাখুন।
প্রাথমিক শনাক্তকরণই পারে জীবন বাঁচাতে।

10/05/2026

ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শান্তি ক্যান্সার ফাউন্ডেশন।

ঢাকার সেন্টারে নিয়মিত ডে-কেয়ারে কেমোথেরাপি প্রদান, ক্যান্সার রোগীদের চিকিৎসা ও বিশেষজ্ঞ পরামর্শ, এবং প্যালিয়েটিভ কেয়ারের মাধ্যমে রোগীদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করা হচ্ছে।

এছাড়াও নিয়মিত ব্রেস্ট, ওরাল ও জরায়ুমুখের ক্যান্সারের স্ক্রিনিং কার্যক্রমের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

সেন্টার–২ এ ক্যান্সার স্ক্রিনিং ও চিকিৎসা পরামর্শ সেবা নিয়মিত প্রদান করা হচ্ছে, যাতে আরও বেশি মানুষ সহজে সচেতনতা ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা পেতে পারেন।

আমাদের বিশ্বাস—
“সচেতনতা, দ্রুত শনাক্তকরণ ও মানবিক সেবাই পারে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করতে।”

আপনাদের সহযোগিতা, সচেতনতা ও দোয়া আমাদের পথচলার প্রেরণা।

একসাথে গড়ে তুলি ক্যান্সার সচেতন ও সহমর্মী সমাজ।

অদ্য ০৬.০৫.২০২৬ ইং তারিখ শান্তি ক্যান্সার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত CME ON- “Role of Bevacizumab in ovarian cancer manage...
06/05/2026

অদ্য ০৬.০৫.২০২৬ ইং তারিখ শান্তি ক্যান্সার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত CME ON- “Role of Bevacizumab in ovarian cancer management ”প্রোগ্রামটি অত্যন্ত সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রোগ্রামে ফাউন্ডেশনের সভাপতি মহোদয়সহ সকল সম্মানিত চিকিৎসকবৃন্দ ও স্টাফ উপস্থিত থেকে প্রোগ্রামটিকে প্রাণবন্ত ও ফলপ্রসূ করে তুলেছেন।

সকলের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

02/05/2026

প্রিয় মুখ ডা: আফরিন আহমেদ। তাঁর অসাধারণ সব গুনের পরিচয়ের ভীড়ে আরেকটি পরিচয়, তিনি শান্তি ক্যান্সার ফাউন্ডেশনের ডার্মাটোলজিস্ট এবং এক্সিকিউটিভ মেম্বার। এখন থেকে তিনি ফাউন্ডেশনে রোগী দেখছেন প্রতি বুধবার সকাল ১০ টা থেকে ২ টা।

আলহামদুলিল্লাহ,শান্তি ক্যান্সার ফাউন্ডেশন এর আয়োজনে মুখগহ্বরের ক্যান্সার সচেতনতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প সাথে বিশেষজ্ঞ চ...
24/04/2026

আলহামদুলিল্লাহ,
শান্তি ক্যান্সার ফাউন্ডেশন এর আয়োজনে মুখগহ্বরের ক্যান্সার সচেতনতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প সাথে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রোগ্রামটি সফল করার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা করলাম।
স্থান- সালুয়াটেকি(টোক কলেজের বিপরীতে) কাপাসিয়া, গাজীপুর (সেন্টার-০২)

23/04/2026
শুভ নববর্ষ ১৪৩৩নতুন বছরের প্রথম প্রভাতে শান্তি ক্যান্সার ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভাল...
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩

নতুন বছরের প্রথম প্রভাতে শান্তি ক্যান্সার ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা।

নববর্ষ মানেই নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন করে পথচলা। এই নতুন বছরে আমরা প্রার্থনা করি—আমাদের সকল ক্যান্সার যোদ্ধার জীবনে আসুক সুস্থতা, সাহস আর আলোর পথ। তাদের পরিবারগুলোর জন্য রইলো শক্তি ও অবিচল ভালোবাসা।

আমাদের সম্মানিত চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবী ও কর্মীদের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা—আপনাদের নিরলস সেবা ও মানবিকতা আমাদের প্রতিদিন অনুপ্রাণিত করে।

আমাদের সকল শুভানুধ্যায়ী ও দাতাদের প্রতি রইলো বিশেষ ধন্যবাদ—আপনাদের সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা, আপনাদের হাত ধরেই আমরা পৌঁছে যাচ্ছি অসহায় মানুষের পাশে।

আসুন, নতুন বছরে আমরা আরও বেশি সচেতন হই, একসাথে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করি, আর মানবিকতার বন্ধনে গড়ে তুলি একটি সুস্থ ও সুন্দর সমাজ।

নতুন বছর বয়ে আনুক সবার জীবনে সুস্থতা, শান্তি ও আশার আলো।

শুভ নববর্ষ
শান্তি ক্যান্সার ফাউন্ডেশন

⭐⭐ বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি ও শান্তি ক্যান্সার ফাউন্ডেশনকে অভিনন্দন! ⭐⭐এবছর বিশ্ব ক্যান্সার দিবস ২০২৬ উপলক্ষে...
26/03/2026

⭐⭐ বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি ও শান্তি ক্যান্সার ফাউন্ডেশনকে অভিনন্দন! ⭐⭐

এবছর বিশ্ব ক্যান্সার দিবস ২০২৬ উপলক্ষে শান্তি ক্যান্সার ফাউন্ডেশন ও বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির যৌথ উদ্যোগে বিগত ৪ ফেব্রুয়ারি বি এম ইউ স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছিলো ক্যান্সার এওয়ারনেস ও স্ক্রিনিং শীর্ষক সায়েন্টিফিক সেমিনার। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল এস কে এফ অনকোলজি।

অনুষ্ঠানে বিশ্ব ক্যান্সার দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ব্রেস্ট ক্যান্সার, জরায়ুমুখের ক্যান্সার, ওরাল ক্যান্সার ও কোলন ক্যান্সারের স্ক্রিনিং ও সচেতনতা নিয়ে সায়েন্টিফিক পরিবেশনা করা হয়। অনুষ্ঠানে আরও ছিলো বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির বিভিন্ন পরিবেশনা, কুইজ প্রতিযোগিতা, ফটোগ্রাফি ও পোস্টার প্রতিযোগিতা।

বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির আমন্ত্রণে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে প্রায় ১৫০ জন মেডিকেল স্টুডেন্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি (BMSS) হলো বাংলাদেশের চিকিৎসা শিক্ষার্থীদের সর্ববৃহৎ, অলাভজনক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন। বর্তমানে দেশের ৮০টি মেডিকেল কলেজসহ সারাদেশ থেকে ২৫,০০০-এরও বেশি সদস্য এতে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে।

BMSS আন্তর্জাতিক মেডিকেল স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনস ফেডারেশন (IFMSA)-এর একমাত্র জাতীয় সদস্য সংগঠন (National Member Organization, NMO)। IFMSA বিশ্বের প্রাচীনতম ও বৃহত্তম চিকিৎসা শিক্ষার্থী সংগঠন, যা জাতিসংঘ (UN) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সঙ্গে অংশীদারিত্বে কাজ করে।

শান্তি ক্যান্সার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে BMSS এর সাথে যৌথ উদ্যোগে ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং নিয়ে বিভিন্ন আয়োজন করে আসছে।

এবছর International Federation of Medical Student Association (IFMSA) কর্তৃক আয়োজিত মার্চ মিটিং ২০২৬-এর পাবলিক হেলথ অ্যাক্টিভিটি ফেয়ারে বিশ্ব ক্যান্সার দিবসের এই আয়োজন "ইকোস অফ রেজিলিয়েন্স: স্টোরিজ ওভেন ইন স্ট্রেংথ" নামে অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

গত ৮ই মার্চ অনলাইনে অনুষ্ঠিত এই ফেয়ারে, SCOPH - BMSS Bangladesh ও Shanti Cancer Foundation এর যৌথ উদ্যোগে World Cancer Day 2026 এ অনুষ্ঠিত “Echoes Of Resilience “ বিশ্বজুড়ে IFMSA -এর ১৪০টিরও বেশি National Member Organization (NMO) -এর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে।

SCOPH BMSS ও Shanti Cancer Foundation কর্তৃক উপস্থাপিত এই উদ্যোগটি সৃজনশীল প্রচারণার সাথে প্রমাণ-ভিত্তিক জনস্বাস্থ্য শিক্ষাকে একীভূত করে ক্যান্সার সচেতনতা, প্রাথমিক শনাক্তকরণ এবং সামাজিক জটিলতা হ্রাসের একটি বহুমাত্রিক পদ্ধতির উপর আলোকপাত করেছে। সক্ষমতা বৃদ্ধি অধিবেশন, মঞ্চ নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে এই কার্যক্রমটি ১২৫ জনেরও বেশি মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীকে ক্ষমতায়িত করেছে, ১৫০ জনেরও বেশি অংশগ্রহণকারীকে সম্পৃক্ত করেছে এবং ২৫,০০০-এরও বেশি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেছে।

এই উদ্যোগটিকে প্রভাবশালী ও অর্থবহ করে তোলার সাথে জড়িত সকলকে অসংখ্য অভিনন্দন। এই অর্জনটি উদ্ভাবন ও সহযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা পেশাজীবীদের ক্ষমতায়ন এবং জনস্বাস্থ্যের জরুরি চ্যালেঞ্জগুলো মোকাবেলার প্রতি সকলের অঙ্গীকারকে আরও দৃঢ় করে।

বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটিকে তাদের এই অসাধারণ অর্জনের জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভবিষ্যতে এরকম আরও বিভিন্ন যৌথ উদ্যোগে তারা আমাদের সহযোগী হয়ে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা ও ব্যবস্থাপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে এই কামনাই করি।

🌙✨ ঈদ মোবারক ✨🌙পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে শান্তি ক্যান্সার ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ...
18/03/2026

🌙✨ ঈদ মোবারক ✨🌙

পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে শান্তি ক্যান্সার ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

এই ঈদে আমরা বিশেষভাবে স্মরণ করছি আমাদের প্রিয় ক্যান্সার যোদ্ধা রোগীদের—আপনাদের সাহস, ধৈর্য ও লড়াই আমাদের অনুপ্রেরণা। আপনাদের পরিবারের সদস্যদের প্রতিও রইলো গভীর সহমর্মিতা ও শুভকামনা।

শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবী ও কর্মীদের—আপনাদের নিরলস পরিশ্রম, মানবিকতা ও সেবার মনোভাবই আমাদের এগিয়ে চলার শক্তি।

বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের সকল দাতা ও শুভানুধ্যায়ীদের—আপনাদের সহায়তাই আমাদের পথচলার শক্তি, আপনাদের হাত ধরেই আমরা পৌঁছে যাচ্ছি অসহায় মানুষের পাশে।

এই ঈদে আসুন, আমরা সবাই মিলে ভালোবাসা, সহমর্মিতা আর মানবিকতার বার্তা ছড়িয়ে দেই।

সবার জীবনে নেমে আসুক শান্তি, সুস্থতা ও নতুন আশার আলো।

সবাইকে আবারও জানাই—ঈদ মোবারক 🌙❤️

শান্তি ক্যান্সার ফাউন্ডেশন

Address

21/12, Block-B, Babor Road
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 14:00
Tuesday 09:00 - 14:00
Wednesday 09:00 - 14:00
Thursday 09:00 - 14:00
Saturday 09:00 - 14:00
Sunday 09:00 - 14:00

Telephone

+8801708521186

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shanti Cancer Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shanti Cancer Foundation:

Share

Category