PWD Connect

PWD Connect Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PWD Connect, Government Organization, Public Works Department (PWD), Purta Bhaban, Segunbagicha, Dhaka.

আজিমপুর সরকারি আবাসনে ( জোন-এ ) নবনির্মিত মন্দির ও উপাসনালয় এর শুভ উদ্বোধন অনুষ্ঠান।
28/08/2026

আজিমপুর সরকারি আবাসনে ( জোন-এ ) নবনির্মিত মন্দির ও উপাসনালয় এর শুভ উদ্বোধন অনুষ্ঠান।

সুশৃঙ্খল, নিরাপদ ও পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে কঠোর বার্তা দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জ...
24/08/2026

সুশৃঙ্খল, নিরাপদ ও পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে কঠোর বার্তা দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাকারিয়া তাহের, এমপি। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, অনুমোদিত নকশার (Approved Design) ব্যত্যয় ঘটিয়ে কোনো ভবন নির্মাণ করা যাবে না।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, ‘দেশে ভবন নির্মাণের ক্ষেত্রে যেসব আইন, বিধি ও নীতিমালা রয়েছে, সেগ....

ক্রমবর্ধমান নগরায়ন ও পরিবেশগত পরিবর্তনের কারণে রাজধানীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা এবং ঢাকাকে ...
24/08/2026

ক্রমবর্ধমান নগরায়ন ও পরিবেশগত পরিবর্তনের কারণে রাজধানীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা এবং ঢাকাকে আরও বাসযোগ্য ও পরিবেশবান্ধব করতে গণপূর্ত অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন সংস্থা একাধিক স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।

ঢাকার ক্রমবর্ধমান তাপমাত্রা কমাতে ও 'হিট আইল্যান্ড' প্রভাব মোকাবিলায় সবুজায়ন, জলাশয় রক্ষা এবং পরিবেশবান্ধব নির্....

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মোঃ আলমগীর খাঁন সম্প্রতি মুন্সীগঞ্জ জেলার হাসপাতাল, জেলা কারাগার, সার্ক...
23/08/2026

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মোঃ আলমগীর খাঁন সম্প্রতি মুন্সীগঞ্জ জেলার হাসপাতাল, জেলা কারাগার, সার্কিট হাউজ পরিদর্শন করেছেন।

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মোঃ আলমগীর খাঁন সম্প্রতি রাজধানীর নির্বাচন কমিশন ভবন, নির্বাচন ট্রেনিং ...
23/08/2026

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মোঃ আলমগীর খাঁন সম্প্রতি রাজধানীর নির্বাচন কমিশন ভবন, নির্বাচন ট্রেনিং ইনস্টিটিউট এবং কুর্মিটোলা Multi Care স্পেশ্যালাইজড হাসপাতাল পরিদর্শন করেছেন।

Conducted a Leadership meeting with senior officials from all over the country.
20/08/2026

Conducted a Leadership meeting with senior officials from all over the country.

সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ জেলায় অনুষ্ঠিত রাষ্ট্রীয় সফরটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কিশোরগঞ্জ গণপূর্...
19/08/2026

সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ জেলায় অনুষ্ঠিত রাষ্ট্রীয় সফরটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কিশোরগঞ্জ গণপূর্ত বিভাগ অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করেছে। সফরটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে গণপূর্ত বিভাগ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, কিশোরগঞ্জ সদরের মাননীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সাথে নিবিড় সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালন করে। গণপূর্ত অধিদপ্তরের এই পেশাদারিত্ব ও নিবেদিত কাজের জন্য সংশ্লিষ্ট সকলেই ভূয়সী প্রশংসা করেছেন।

সফর চলাকালীন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং সদরের মাননীয় সংসদ সদস্য মহোদয় একত্রে কিশোরগঞ্জ গণপূর্ত বিভাগ সরেজমিনে পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গণপূর্ত বিভাগের নান্দনিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ কিশোরগঞ্জ সদরের মাননীয় সংসদ সদস্য গণপূর্ত অধিদপ্তরকে একটি ধন্যবাদসূচক প্রশংসাপত্র প্রদান করেছেন।

গণপূর্ত অধিদপ্তর (PWD) কেবল একটি সরকারি প্রতিষ্ঠান নয়; এটি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, স্থায়িত্ব এবং স্থাপত্যের ইতিহ...
18/08/2026

গণপূর্ত অধিদপ্তর (PWD) কেবল একটি সরকারি প্রতিষ্ঠান নয়; এটি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, স্থায়িত্ব এবং স্থাপত্যের ইতিহাস গড়ার এক অনন্য কারিগর। সম্প্রতি স্মরণিকা-২০২৬ প্রকাশনা ও রিটায়ার্ড সিনিয়র প্রধান প্রকৌশলী মহোদয়গণের সাথে এক অমূল্য আলোচনায় অধিদপ্তরের অতীত ঐতিহ্য, বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কিছু গভীর ও তাৎপর্যপূর্ণ দিক ফুটে উঠেছে।

গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নযোগ্য খাদ্য অধিদপ্তরের মেরামত/ পুনঃনির্মাণ/ নতুন নির্মাণ কাজের তালিকা। গণপূর্ত অধিদ...
17/08/2026

গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নযোগ্য খাদ্য অধিদপ্তরের মেরামত/ পুনঃনির্মাণ/ নতুন নির্মাণ কাজের তালিকা। গণপূর্ত অধিদপ্তর (PWD) এবং খাদ্য অধিদপ্তর (DG Food) যৌথ উদ্যোগে দেশের খাদ্য অধিদপ্তরের ধারণক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন অবকাঠামো মেরামত, পুনর্নির্মাণ ও নতুন নির্মাণের কাজ বাস্তবায়নে গণপূর্ত অধিদপ্তর।

গণপূর্ত অধিদপ্তরের (PWD) উপজেলা পর্যায়ের স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন পরিকল্পনাকে আরও দ্রুত, সুশৃঙ্খল ও তথ্যভিত্তিক করার ...
17/08/2026

গণপূর্ত অধিদপ্তরের (PWD) উপজেলা পর্যায়ের স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন পরিকল্পনাকে আরও দ্রুত, সুশৃঙ্খল ও তথ্যভিত্তিক করার লক্ষ্যে একটি বিশেষ ডিজিটাল সফটওয়্যার তৈরি করা হয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে দেশের প্রত্যন্ত উপজেলা ও হাসপাতাল পর্যায় থেকে বিদ্যমান অবকাঠামো, বেড সংখ্যা, জমি ও সাইটের তথ্য, চিকিৎসা ও সহায়ক সেবা, ইউটিলিটি সুবিধা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের প্রয়োজনীয় তথ্য দ্রুত সংগ্রহ করা সম্ভব হচ্ছে। সংগৃহীত তথ্য নির্ধারিত কাঠামো অনুযায়ী ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ ও বিশ্লেষণ করা হচ্ছে। ফলে বিভিন্ন উপজেলার তথ্য একই মানদণ্ডে তুলনা, মূল্যায়ন এবং প্রয়োজন নিরূপণ করা সহজ হচ্ছে। তথ্য যাচাই ও বিশ্লেষণের পর প্রকল্পের পরিধি, স্থানিক চাহিদা এবং প্রাক্কলিত ব্যয় নির্ধারণের মাধ্যমে দ্রুত প্রকল্প প্রস্তাব (DPP) প্রস্তুত করা যাচ্ছে। এর ফলে দীর্ঘ সময় ধরে ম্যানুয়াল পদ্ধতিতে তথ্য সংগ্রহ ও সংকলনের প্রয়োজন কমে আসছে এবং আরও নির্ভুল, বাস্তবসম্মত ও তথ্যভিত্তিক প্রকল্প প্রণয়নের সুযোগ তৈরি হচ্ছে। বর্তমান সরকারের স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে এই ডিজিটাল উদ্যোগ উপজেলা হাসপাতাল উন্নয়ন পরিকল্পনায় গতি, সমন্বয় ও দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রধান প্রকৌশলী জনাব মোঃ খালেকুজ্জামান চৌধুরী নেতৃত্ব ও দূরদর্শিতায় PWD-এর এই উদ্যোগ গণপূর্ত অধিদপ্তরকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও দক্ষ প্রতিষ্ঠানে রূপান্তরের ধারাকে এগিয়ে নিচ্ছে।একই সঙ্গে সফটওয়্যারভিত্তিক এই পদ্ধতি ভবিষ্যতে জেলা হাসপাতাল, সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ স্থাপনা, আদালত, কারাগারসহ অন্যান্য সরকারি অবকাঠামো প্রকল্পেও প্রয়োগের সুযোগ তৈরি করছে।
ডিজিটাল তথ্য সংগ্রহ, দ্রুত বিশ্লেষণ, সঠিক পরিকল্পনা এবং স্বচ্ছ প্রকল্প প্রণয়নের মাধ্যমে সরকারি অর্থের কার্যকর ব্যবহার ও উন্নত জনসেবা নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।এটি গণপূর্ত অধিদপ্তরের “আধুনিক, সবুজ ও ডিজিটাল PWD” গড়ে তোলার বৃহত্তর রূপান্তর কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ—যেখানে প্রযুক্তির মাধ্যমে পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত সরকারি অবকাঠামো উন্নয়নের মান, স্বচ্ছতা ও দক্ষতা আরও উন্নত করার লক্ষ্য রয়েছে।

Address

Public Works Department (PWD), Purta Bhaban, Segunbagicha
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when PWD Connect posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share