বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস Bangladesh Khelafat Chhatra Majlis

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস Bangladesh Khelafat Chhatra Majlis

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস Bangladesh Khelafat Chhatra Majlis “আধুনিক যুগের সাথে সামঞ্জস্যশীল অতিবৃহৎ পরিসরের উন্নত একটি শিক্ষাপ্রতিষ্ঠান"
(2)

মহান আল্লাহ জাল্লা শানুহু তার মহান দ্বীনকে নবীগণের (আ.) মাধ্যমে আদর্শগত ও প্রমাণগতভাবে শ্রেষ্ঠত্ব দিয়ে প্রেরণ করেছেন। সেই সাথে ব্যবহারিক জীবনেও আল্লাহর সুমহান দ্বীনকে বিজয়ী করার জন্য নবীদেরকে দায়িত্ব দিয়েছেন। আখেরি নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্বীনের পূর্ণাঙ্গ বিজয়ের লক্ষ্যে জগতে খেলাফত প্রতিষ্ঠা করে গেছেন। তারপর চার খলিফা খেলাফতে রাশেদার মাধ্যমে দ্বীনের বিজয়কে আরো সম্প্রসারিত কর

েছেন। খেলাফতে রাশেদার পর সর্বোচ্চ মানের না হলেও দ্বীন বিজয়ের লক্ষে খেলাফতের ধারা এ জগতে ১৯২৪ সাল অবধি সাড়ে তেরশত বছর অব্যাহত ছিল। ব্রিটিশ নেতৃত্বাধীন পশ্চিমাগোষ্ঠী খেলাফত ধ্বংসের মাধ্যমে এ জগত থেকে রাষ্ট্রীয় খেলাফতের শেষ চিন্হটুকু মুছে ফেলা হলে ভারত উপমহাদেশের এক বিপ্লবী সাধক মহাপুরুষ শাইখুল হিন্দ মাহমুদ হাসান রহ. তাহরীকে খেলাফত নামে সেই হারানো খেলাফত পূণরুদ্ধারে আওয়াজ তোলেন। উপমাহাদেশের স্বাধীনতা লাভে যে আওয়াজ বড় ভূমিকা পালন করে।

তাহরিকে খেলাফতের ছয় দশক পরে স্বাধীন বাংলাদেশে এক মহান বুযুর্গ হযরত হাফেজ্জী হুজুর রহ. ১৯৮১ সালে খেলাফত আন্দোলন নামে সে আওয়াজের প্রতিধ্বনী তোলেন। হযরত হাফেজ্জীর ডাকে খেলাফতের পক্ষে গড়ে ওঠা গণজাগরণকে স্থায়ী ও সাংগঠনিক রুপদান করতে ইসলামী আন্দোলনের মহান রাহবার শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. ১৯৮৯ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ খেলাফত মজলিস।

আল্লাহর দ্বীনকে বিজয়ী করার এ চলমান প্রচেষ্টাকে বেগবান করার লক্ষ্যে আহলুসসুন্নাহ ওয়াল জামায়াতের আদর্শের ভিত্তিতে একটি শক্তিশালী সংগঠন গড়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ২৯ মে ২০০৯ পবিত্র জুমার দিনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। পাশাপাশি ছাত্রসমাজের মধ্য থেকে দ্বীন বিজয়ের যোগ্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

মানুষের প্রতি দয়া-মুমিনের পরিচয় মানুষের প্রতি দয়া, ভালোবাসা ও সহমর্মিতা প্রদর্শন ইসলামের অন্যতম মহান শিক্ষা।রাসূলুল্লাহ ...
01/09/2026

মানুষের প্রতি দয়া-
মুমিনের পরিচয়

মানুষের প্রতি দয়া, ভালোবাসা ও সহমর্মিতা প্রদর্শন ইসলামের অন্যতম মহান শিক্ষা।

রাসূলুল্লাহ ﷺ আমাদের শিখিয়েছেন—যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।

আসুন, হিংসা-বিদ্বেষ ভুলে একে অন্যের প্রতি দয়াশীল হই এবং সমাজে ভালোবাসা ও মানবিকতার চর্চা করি।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস

#মানুষের_প্রতি_দয়া #ইসলামের_শিক্ষা #সহমর্মিতা #বাংলাদেশ_খেলাফত_ছাত্র_মজলিস

আমানতের খেয়ানত করো না, আমানত রক্ষা করা একজন মুমিনের গুরুত্বপূর্ণ গুণ। রাসূলুল্লাহ ﷺ আমানতদারিতা ও বিশ্বস্ততার প্রতি বিশ...
31/08/2026

আমানতের খেয়ানত করো না, আমানত রক্ষা করা একজন মুমিনের গুরুত্বপূর্ণ গুণ। রাসূলুল্লাহ ﷺ আমানতদারিতা ও বিশ্বস্ততার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন।

আসুন, আমরা প্রত্যেকে নিজের ওপর অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন করি এবং খেয়ানত থেকে বেঁচে থাকি।

আমানত রক্ষা করি, বিশ্বস্ততার দৃষ্টান্ত গড়ি।

#বাংলাদেশ_খেলাফত_ছাত্র_মজলিস #আমানত #বিশ্বস্ততা #ইসলামী_জীবন

শাইখুল হাদিস পাঠাগারের উদ্যোগে ‘দ্য আইকন অব ইয়ুথ—মুহাম্মাদ ﷺ’ সেমিনারঢাকা | ২১ আগস্ট, সোমবারশাইখুল হাদিস পাঠাগারের উদ্যো...
31/08/2026

শাইখুল হাদিস পাঠাগারের উদ্যোগে ‘দ্য আইকন অব ইয়ুথ—মুহাম্মাদ ﷺ’ সেমিনার

ঢাকা | ২১ আগস্ট, সোমবার

শাইখুল হাদিস পাঠাগারের উদ্যোগে ‘দ্য আইকন অব ইয়ুথ—মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাতুয়াইল ইসলামিয়া আলীম মাদ্রাসায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর পূর্বের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর পূর্বের নির্বাহী সদস্য আজিজুল হাকিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা আনিসুর রহমান কাসেমী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামি চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক হাসান আল ফিরদাউস। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক আহমাদ মুরসালিন।

সেমিনারে বক্তারা তরুণ প্রজন্মের জন্য মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনাদর্শ, চরিত্র ও নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, তরুণদের নৈতিক ও আদর্শিক বিকাশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ও কর্ম অনুসরণীয় আদর্শ হতে পারে।

সেমিনারে শাইখুল হাদিস পাঠাগারের দায়িত্বশীল, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সত্যবাদিতা মুমিনের অন্যতম শ্রেষ্ঠ গুণ।সত্য মানুষকে নেকির পথে পরিচালিত করে, আর মিথ্যা মানুষকে পাপের পথে নিয়ে যায়। তাই জীব...
30/08/2026

সত্যবাদিতা মুমিনের অন্যতম শ্রেষ্ঠ গুণ।
সত্য মানুষকে নেকির পথে পরিচালিত করে, আর মিথ্যা মানুষকে পাপের পথে নিয়ে যায়। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যকে আঁকড়ে ধরি এবং মিথ্যা থেকে নিজেকে দূরে রাখি।

“তোমরা অবশ্যই সত্যবাদিতা অবলম্বন করো…” সহীহ বুখারী: ৬০৯৪

#সত্যবাদিতা #মিথ্যাথেকেবাঁচি #ইসলাম #বাংলাদেশ_খেলাফত_ছাত্র_মজলিস

রূপগঞ্জে সাধারণ মানুষের মাঝে খেলাফত ছাত্র মজলিসের খাবার ও সুপেয় পানি বিতরণনারায়ণগঞ্জ, ৩০ আগস্ট ২০২৬:বাংলাদেশ খেলাফত ছাত্...
30/08/2026

রূপগঞ্জে সাধারণ মানুষের মাঝে খেলাফত ছাত্র মজলিসের খাবার ও সুপেয় পানি বিতরণ

নারায়ণগঞ্জ, ৩০ আগস্ট ২০২৬:
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে রূপগঞ্জের ভুলতা বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষের মাঝে খাবার ও সুপেয় পানি বিতরণ করা হয়েছে।

আজ (৩০ আগস্ট) রোববার অনুষ্ঠিত এ মানবিক কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে খাবার ও সুপেয় পানি তুলে দেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার দায়িত্বশীলবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদ আহমেদ এবং বায়তুলমাল সম্পাদক মো. রাকিব ভূঁইয়াসহ শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

ময়মনসিংহের গফরগাঁও, ভালুকা ও ত্রিশালে খেলাফত ছাত্র মজলিসের কর্মী কর্মশালা অনুষ্ঠিতময়মনসিংহ, ২৯ আগস্ট ২০২৬:বাংলাদেশ খেলাফ...
29/08/2026

ময়মনসিংহের গফরগাঁও, ভালুকা ও ত্রিশালে খেলাফত ছাত্র মজলিসের কর্মী কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহ, ২৯ আগস্ট ২০২৬:
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার আওতাধীন গফরগাঁও, ভালুকা ও ত্রিশাল উপজেলা শাখায় অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২৮ আগস্ট) শুক্রবার অনুষ্ঠিত এসব কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্ধারিত বিভিন্ন বিষয়ে আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুফতি মুহাম্মাদ আবু নাঈম, জেলা শাখার সাবেক সহ-সভাপতি হাফেজ মাহমুদ হাসান এবং ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মাদ নাঈম ইবনে আলী হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাখার সাবেক বায়তুল মাল সম্পাদক মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম এবং বর্তমান স্কুল-কলেজ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ ইমামুল মুত্তাকীনসহ সংশ্লিষ্ট শাখার দায়িত্বশীলবৃন্দ।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী ১ম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মহানগর দায়ি...
28/08/2026

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী ১ম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মহানগর দায়িত্বশীল আবু তাহেরের পরিচালনায় মুফতি ওলিউর রহমানের দরসে কুরআনের মাধ্যমে কর্মশালা শুরু হয়।

এতে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন সংগঠনের মহানগর সভাপতি রিদওয়ানুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ মায়মুন এবং বায়তুল মাল সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য হাবিবুল্লাহ মিসবাহ।

অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম।

গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস, যাত্রাব...
28/08/2026

গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস, যাত্রাবাড়ী জোন কর্তৃক আয়োজিত নাগরিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুশতাক আহমাদ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় দপ্তর ও প্রকাশনা সম্পাদক জাহিদ আবরার-সহ ঢাকা মহানগর পূর্বের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।

#বাংলাদেশ_খেলাফত_ছাত্র_মজলিস
#জুলাই_আন্দোলন
#জুলাই_সনদ_বাস্তবায়ন

নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিসনারায়ণগঞ্জ প্রতিনিধি২৮ আগস্ট ২০২৬এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপ...
28/08/2026

নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৬

এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ জেলা শাখা।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জের গাউছিয়া এলাকার সিলভার স্কাই রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক আহমাদ মুরসালিন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ও স্যার এফ রহমান হলের পাঠকক্ষ সম্পাদক ওয়াসির আল মাসতুর। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বাইতুল মাল সম্পাদক আলী হাসান তন্ময়।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, শিক্ষাজীবনে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

পরে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। অতিথিরা তাঁদের হাতে সম্মাননা পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে বিশেষ অতিথ...
27/08/2026

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুশতাক আহমাদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ দিদারুল ইসলামসহ খুলনা মহানগর ও জেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।

#বাংলাদেশ_খেলাফত_ছাত্র_মজলিস
#জুলাইআন্দোলন
#জুলাই_সনদ_বাস্তবায়ন

Address

59/3/3 Purana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস Bangladesh Khelafat Chhatra Majlis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস Bangladesh Khelafat Chhatra Majlis:

Shortcuts

Share