22/06/2026
জরুরি হটলাইন : ৩৩৩ সেবা 💡
দেশের নাগরিকেরা ৩৩৩ এবং প্রবাসীরা ০৯৬৬৬৭৮৯৩৩৩ নম্বরে কল করে সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের সঙ্গে যোগাযোগের তথ্য, বিভিন্ন এলাকার পর্যটনের স্থানসমূহ এবং বিভিন্ন জেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন। সরকারি তথ্য ও সেবা সব সময়’ স্লোগান চালু হয় নতুন কল সেন্টারটি। এ ছাড়াও কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে প্রতিকারের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে তথ্য প্রদান ও অভিযোগ জানানো যাবে। দুর্যোগের সময়ে সাহায্যের জন্য জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করা যাবে এর মাধ্যমে। কল সেন্টারটি ২৪ ঘণ্টা সেবা দেবে।
ওয়েব লিংক :