সেনাবাহিনী আমার অহংকার

সেনাবাহিনী আমার অহংকার এটি বাংলাদেশ সেনাবাহিনীর সকল দেশপ্রেমিক সমর্থকদের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। আপনার সমর্থন ও ভালোবাসা জানান। We ❤️ Bangladesh Army

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনীর মহালছড়ি জোন✅খাগড়াছড়ির মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের ...
19/07/2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনীর মহালছড়ি জোন✅

খাগড়াছড়ির মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন। সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক নগদ অর্থ, ত্রাণসামগ্রী ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি আগুন নেভাতে গিয়ে আহত স্থানীয়দের প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সেনাবাহিনী প্রধানের সাথে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎঢাকা, ১৫ জুলাই ২০২৬ (বুধবার): বাং...
16/07/2026

সেনাবাহিনী প্রধানের সাথে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ১৫ জুলাই ২০২৬ (বুধবার): বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত H.E. Joris van Bommel আজ সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে, পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় মান্যবর রাষ্ট্রদূত ব-দ্বীপ ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশে টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন।

Ambassador of the Netherlands to Bangladesh pays courtesy call on Army Chief

Dhaka, 15 July 2026 (Wednesday): Ambassador of the Netherlands to Bangladesh H.E. Joris van Bommel paid a courtesy call on Chief of Army Staff General Waqar-uz-Zaman, SBP, OSP, SGP, psc, at the Army Headquarters today.

During the meeting, besides exchanging greetings, bilateral defense cooperation and various matters of mutual interest were discussed. During this meeting, the Ambassador expressed his interest in collaborating with Bangladesh in developing sustainable water management by utilizing the Netherlands' experience and expertise in delta management and flood control.

চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায়  বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রম
16/07/2026

চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রম

15/07/2026

সড়ক অবরোধ ছেড়ে দিতে শিক্ষার্থীদের আহ্বান জানাল সেনাবাহিনী। 🇧🇩**
সবার নিরাপত্তা, জনদুর্ভোগ কমানো এবং স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
#বাংলাদেশসেনাবাহিনী #বাংলাদেশ

শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার। 🌍🕊️ইউএনএফআইসিওয়াইপি (UNFICYP) মিশনে ফোর্স কমান্ডার লেফটেন্যা...
15/07/2026

শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার। 🌍🕊️
ইউএনএফআইসিওয়াইপি (UNFICYP) মিশনে ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমের সঙ্গে যুক্তরাজ্যের মেজর জেনারেল টম বেউইকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়। এ সময় মিশনের সামরিক কার্যক্রম নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয় এবং দ্বীপে দায়িত্ব পালনরত ব্রিটিশ শান্তিরক্ষীদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন। 🇧🇩🤝🇬🇧
#শান্তিরক্ষা #বাংলাদেশসেনাবাহিনী

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ। তিনি দ্বিতীয়বারের মতো সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেছেন।...
15/07/2026

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ। তিনি দ্বিতীয়বারের মতো সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেছেন। এটি একটি ঐতিহাসিক ঘটনা। "কঠোর প্রশিক্ষণ নাও, তাহলে যুদ্ধ সহজ হবে"; এই নীতির বাস্তব প্রতিফলন এটি। নিঃসন্দেহে এই সফর সেনাবাহিনীর মনোবল আরও বৃদ্ধি করবে। এটি অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ। বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ বিশ্বমানের। এই প্রশিক্ষণকেই আমাদের সম্ভাব্য শত্রুরা সবাচাইতে ভয় পায়। আমাদের প্রতিপক্ষ সবসময় এ ধরনের প্রশিক্ষণকে গুরুত্বের সঙ্গে দেখে, আর প্রধানমন্ত্রী এই প্রশিক্ষণকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি একেবারে সঠিক জায়গায় গুরুত্ব দিচ্ছেন।

13/07/2026

বরিশালে সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্যাম্পে প্রধানমন্ত্রী

13/07/2026

🟩 বাংলাদেশের মানুষ সবসময় সশস্ত্রবাহিনীকে নিয়ে গর্ববোধ করে।
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে -প্রধানমন্ত্রী তারেক রহমান।

শেকড়ের টান কখনও পুরোনো হয় না, শুধু আরও গভীর হয়।
13/07/2026

শেকড়ের টান কখনও পুরোনো হয় না, শুধু আরও গভীর হয়।

বন্যাদুর্গত বান্দরবানে ৩৪০ পরিবারের পাশে সেনাবাহিনী, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষটানা অতি ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক...
13/07/2026

বন্যাদুর্গত বান্দরবানে ৩৪০ পরিবারের পাশে সেনাবাহিনী, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ
টানা অতি ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মাঠে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন।
বন্যাকবলিত বান্দরবান সদর উপজেলার বিভিন্ন এলাকায় ৩৪০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে সেনাবাহিনীর মেডিকেল টিম দেড় শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করে।
ত্রাণ ও চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Address

Dhaka Cantonment
Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when সেনাবাহিনী আমার অহংকার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share