BNP Supporter All BD

BNP Supporter All BD The Bangladesh Nationalist Party-BNP is one of the major political parties of Bangladesh

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ২৮ জুলাই, ২০২৬, মঙ্গলবার | ঢাক...
28/07/2026

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

২৮ জুলাই, ২০২৬, মঙ্গলবার | ঢাকা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর বাংলাদেশে নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড (Dr. Laura Tomm-Bonde) সৌজন্য সাক্ষাৎ করেন।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে আইওএম'র সঙ্গে দুই দশকের দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদার, জাতীয় মানবপাচার বিরোধী প্রচেষ্টা শক্তিশালীকরণ, সাইবার প্রযুক্তিনির্ভর মানবপাচার রোধ, সীমান্ত ব্যবস্থাপনা, ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে আইওএম মিশন প্রধান জানান, সংস্থাটির ডেপুটি ডিরেক্টর জেনারেল (DDG) উগোচি ড্যানিয়েল (Ugochi Daniel) আগামী ১ থেকে ৫ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। তিনি উগোচি ড্যানিয়েলের বাংলাদেশ সফর উপলক্ষ্যে আগামী ০৪ আগস্ট ২০২৬ তারিখে ইউএন হাউজ বাংলাদেশে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের জন্য মন্ত্রীকে আমন্ত্রণ জানান।

মন্ত্রী নবনিযুক্ত চিফ অব মিশনকে বাংলাদেশে স্বাগত জানান এবং মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকীকরণ, প্রযুক্তিগত সক্ষমতা বিকাশ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক দিকনির্দেশনা ও পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএম-এর যৌথ উদ্যোগে প্রণীত 'সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা' (Integrated Border Management - IBM) কৌশলের জাতীয় বৈধকরণ (Validation) কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোয় সন্তোষ প্রকাশ করা হয়। একইসাথে বাংলাদেশের পুলিশ বাহিনীর বিশেষ শাখা (Special Branch) সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা প্রদানে আইওএম-এর অঙ্গীকার পুনর্নিশ্চিত করা হয়।

তাছাড়া বৈঠকে বাংলাদেশে মানবপাচার প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল ভূমিকা এবং আইওএম-এর কারিগরি সহায়তা নিয়ে আলোচনা হয়। আইওএম-এর পক্ষ থেকে নীতি সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ, গবেষণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং বৈশ্বিক তহবিল সংগ্রহের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের পর ড. লরা টম-বন্ড (Dr. Laura Tomm-Bonde)-এর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এটিই প্রথম দ্বিপাক্ষিক বৈঠক।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, আইওএম'র ন্যাশনাল কনসালটেন্ট (গভর্মেন্ট) ড. এস এম মোরশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে নির্বাচন কমিশন (ই...
28/07/2026

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ, ২৮ জুলাই ২০২৬ (মঙ্গলবার), জাতীয় সংসদ ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা হয়।

সড়ক ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বৃক্ষরোপণ করা এবং পশুপাখির প্রতি মানবিক আচরণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে...
28/07/2026

সড়ক ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বৃক্ষরোপণ করা এবং পশুপাখির প্রতি মানবিক আচরণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে শিশু-কিশোরদের প্রতি আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

25/07/2026

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই ও রোবোটিক্স (BEAR) সামিট ২০২৬’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বাংলাদেশ নভোথিয়েটার, তেজগাঁও, ঢাকা | ২৫ জুলাই ২০২৬, শনিবার

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এ...
25/07/2026

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই ও রোবোটিক্স (BEAR) সামিট ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

আজ শনিবার (২৫ জুলাই ২০২৬) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিটে তিনি সেমিকন্ডাক্টর শিল্পকে দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তিগত সক্ষমতা ও উচ্চমূল্য সংযোজনভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির অন্যতম প্রধান খাত হিসেবে উল্লেখ করেন। এ খাতের বিকাশে সরকার বিনিয়োগবান্ধব নীতি, কর ও শুল্ক সুবিধা, স্টার্টআপ সহায়তা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে কাজ করছে বলেও তিনি জানান।

বক্তব্য শেষে মাননীয় প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এরপর তিনি আধুনিক সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই ও রোবোটিক্স প্রযুক্তির আকর্ষণীয় স্টলসমূহ ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।

বিশ্বব্যাপী প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে সেমিকন্ডাক্টর শিল্পের গুরুত্ব দ্রুত বাড়ছে। এই বাস্তবতায় বাংলাদেশকে শুধু উৎপাদনশীল...
25/07/2026

বিশ্বব্যাপী প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে সেমিকন্ডাক্টর শিল্পের গুরুত্ব দ্রুত বাড়ছে। এই বাস্তবতায় বাংলাদেশকে শুধু উৎপাদনশীল অর্থনীতিই নয়, উদ্ভাবননির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।

-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

25/07/2026

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ এবং এ বিষয়ে বিস্তারিত জানাতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর সংবাদ সম্মেলন ।

জাতীয় সংসদ সচিবালয়, ঢাকা
২৪ জুলাই ২০২৬, শুক্রবার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অ...
25/07/2026

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

আজ ২৪ জুলাই ২০২৬, শুক্রবার বিকাল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতি পদত্যাগ করেন। এরপর স্পিকার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন এবং সংবিধানের বিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন শুরু করেন।

25/07/2026

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বক্তব্য | Dacca Institute of Research and Analytics (DAIRA) আয়োজিত Bengal Delta Conference 2026 (BDC 2026)।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা।
২৪ জুলাই ২০২৬, শুক্রবার

#বিএনপি #মির্জাআলমগীর

বগুড়া ও এর সন্নিহিত এলাকা সমন্বয়ে একটি পরিকল্পিত আধুনিক নগর প্রতিষ্ঠার লক্ষ্যে এ অঞ্চলের ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশে...
25/07/2026

বগুড়া ও এর সন্নিহিত এলাকা সমন্বয়ে একটি পরিকল্পিত আধুনিক নগর প্রতিষ্ঠার লক্ষ্যে এ অঞ্চলের ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, অপরিকল্পিত নগরায়ন রোধ করা, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্য-প্রযু্ক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভা-বৈঠকে উপস্থাপন করা হয়। এ আইনের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশন ও সংলগ্ন এলাকা নিয়ে চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি সমন্বয়ে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ শিরোনামে একটি সংবিধিবদ্ধ সংস্থা প্রতিষ্ঠা করা হবে; এ কর্তৃপক্ষ গণশুনানি ও প্রাক-প্রকাশসহ বিধিবদ্ধ প্রক্রিয়ায় মহাপরিকল্পনা থেকে উন্নয়ন প্রকল্প ও স্থানীয় পরিকল্পনা পর্যন্ত একটি পর্যায়ভিত্তিক পরিকল্পনা কাঠামো নির্ধারণ করবে, যেখানে কর্তৃপক্ষের ছাড়পত্র ব্যতীত কোনো নির্মাণ বা প্রকল্প গ্রহণ করা যাবে না। নদী-নালা, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সুরক্ষায় কঠোর পরিবেশগত বিধিনিষেধ আরোপ; ভূমি পুনর্বিন্যাস (Land Readjustment, ন্যূনতম ৬০% মালিকের সম্মতিতে) ও ভূমি পুনঃউন্নয়ন (Land Redevelopment)-এর মতো আধুনিক ভূমি ব্যবস্থাপনা কৌশল প্রবর্তন; অননুমোদিত নির্মাণ ও জলাধার ভরাটসহ বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ড নির্ধারণের পাশাপাশি নিজস্ব তহবিল, উন্নয়ন ফি ধার্য্য, ঋণগ্রহণ ও নিরীক্ষার বিধান এ আইনে অন্তর্ভুক্ত আছে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রীসভা।

Address

28/1 VIP Road, Naya Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when BNP Supporter All BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share