MR Momin

MR Momin পলিটিক্যাল পেইজ।

শ্রমিক গণ-অভ্যুত্থানের ১৯বছর। ২০ মে ২০২৫ গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির  আন্দোলনের আব্দুল্লাহ আল মেহেদি সোহাগের ১৯তম...
23/05/2025

শ্রমিক গণ-অভ্যুত্থানের ১৯বছর।

২০ মে ২০২৫ গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের আব্দুল্লাহ আল মেহেদি সোহাগের ১৯তম মৃত্যু বার্ষিকী আজ। সোহাগ ছিলেন গাজিপুরের শ্রীপুরে অবস্থিত এস কিউ গ্রুপের এফ এস সুয়েটার শ্রমিক এবং গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের একজন সক্রিয় সাহসী নেতা। এফ এস সুয়েটারের শ্রমিকরা দির্ঘদিন যাবৎ পিসরেট বৃদ্ধি ও কারখানার ভিতরে শ্রমিক নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করে আসছিল। ১১ মে ২০০৬ তারিখে এফ এস সোয়েটার কর্তৃপক্ষ শ্রমিকদের উৎপাদিত পন্যের পিসরেট মজুরি ২০ টাকা কমিয়ে দেয়। হঠাৎ করে৫৮ টাকা রেটের মাল ২০ টাকা কমিয়ে ৩৮ টাকায় নির্ধারন করায় শ্রমিরা বঞ্চিত - ক্ষুব্ধ ও মর্মাহত হন।
সমস্যা সমাধানের জন্য শ্রমিকরা মালিক কর্তৃপক্ষেরর সাথে আলোচনায় বসে। সেখানে উর্ধ্বতন কর্মকর্তাসহ ভাড়াটিয়া মাস্তানরা শ্রমিকদের উপড় হামলা করে কয়েকজনকে আহত করে। ক্ষুব্ধ শ্রমিকরা মজুরি কমানো ও শ্রমিকদের উপড় হামলার প্রতিবাদে স্বতস্ফুর্ত ধর্মঘট শুরু করে। ১৩ মে এক বৈঠকে মালিকপক্ষ শ্রমিকদের কিছু দাবী মৌখিক ভাবে মেনে নেয়। শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেয়। মৌখিক ভাবে শ্রমিকদের দাবী মেনে নেয়া ছিল ধুরন্দর মালিকদের একটি অপকৌশল মাত্র। একদিকে দাবী মেনে নেয় অপরদিকে কারখানার ব্যাবস্থাপক বাদি হয়ে ৮০ জন শ্রমিকের নামে গোপনে শ্রীপুর থানায় মামলা দায়ের করে। ১৮ মে প্রকাশ্যে কারখানার শ্রমিক নেতা আমিনুল ও মুজিবুরকে কারখানা থেকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। পরের দিন শুক্রবার বিকালে গাজিপুর চৌরাস্তায় গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের ডাকে বিক্ষোভ সমাবেশ করা হয়। ২০ মে শনিবার সকালে শ্রমিকরা কারখানায় এসে মিথ্যা মামলা প্রত্যাহার ও সহ কর্মিদের মুক্তির দাবীতে ধর্মঘট শুরু করে। মালিক পক্ষ শ্রমিকদের কারখানা থেকে তারিয়ে দিতে পানি ও বিদ্যুৎ বন্ধ করে দেয় এবং পুলিশ ডেকে আনে। শ্রমিকরা বাধ্য হয়ে কারখানা ছেড়ে বেলা ১২ টার দিকে বাহিরে ঢাকা ময়মনসিংহ মহা সড়কে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের শ্রীপুর থানার সভাপতি শফি্উল আলম আজাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু করে। সোহাগ ছিলেন এই আন্দোলনের সামনের সারির নেতা ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের শ্রীপুর থানার সক্রিয় সংগঠক। পুলিশ শ্রমিকদের সেই মিছিল ছত্রভঙ্গ করে দিতে উদ্ধত হলে শুরু হয় সংঘর্ষ। শ্রমিকরা প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা করে। পুলিশ শত রাউন্ড টিয়ার সেল ও গুলি ছোড়ে শ্রমিকদের মিছিলে।গুলিবিদ্ধ হয়ে মারা যান শ্রমিকদের পরম বন্ধু ও সাহসী সংগঠক সহযোদ্ধা আব্দুল্লা আল মেহেদী সোহাগ। আহত হন শতাধিক শ্রমিক।
প্রশাসনের সহযোগীতায় মালিক পক্ষ সোহাগের লাশ গুম করার অপতৎপরতা চালায়। কিন্ত শ্রমিক আন্দোলন আরো বিক্ষুব্ধ হয়ে উঠে। শ্রমিক আন্দোলনের চাপের মুখে ২১ মে বিকালে গাজিপুরের ডেপুটি কমিশনারের উপস্থিতে কারখানার ভিতরে সুতার বস্তায় চাপা দেয়া অবস্থায় সোহাগের লাশ খুজে পাওয়া যায়। ফাঁস হয়ে যায় খুনি মালিক ও প্রশাসনের লাশ গুমের ষড়যন্ত্র। পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে সোহাগের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাতে। আন্দোলন আরো নতুন মাত্রা পায়। সোহাগ হত্যার প্রতিবাদে সর্বত্র ছড়িয়ে পড়ে আন্দোলন। ২০মে রাতে জরুরি মিটিং ডেকে সোহাগ হত্যার প্রতিবাদে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের আহবানে ও নেতৃত্বে ২৩ মে গাজিপুরসহ সারা দেশে ধর্মঘট ঘোষনা করা হয়। ধর্মঘট সফল করার লক্ষ্যে ২২ মে গাজীপুরসহ বিভিন্ন শিল্প এলাকায় মাইকিং, মিছিল এবং রাতে মশাল মিছিল করে শ্রমিকরা।২৩ মে ভোর থেকেই রাজপথ দখলে নেয় শ্রমিকরা। ২৩ মে আমরা গার্মেন্ট শ্রমিকরা এক সফল ধর্মঘট পালন করি। অবশ্য একদিনের ধর্মঘট লাগাতার তিনদিন পর্যন্ত চলে। সরকার ও মালিকরা বেসামাল হয়ে আন্দোলনের মাঠ থেকে গ্রেফতার করে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি কমরেড মোশরেফা মিশুসহ প্রায় শতাধিক নেতা কর্মিকে। আন্দোলন আরো বেগবান হয়। সরকার ও গার্মেন্ট মালিকরা আন্দোলনের মুখে সোহাগের জীবনের বিনিময়ে বাধ্য হয় ত্রিপক্ষিয় চুক্তি করতে। সেই চুক্তি নিয়ে তালবাহনা করতে থাকলে আবারো চুক্তি বাস্তবায়নের দাবীতে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের ডাকে ১০ ই অক্টোবর সফল ধর্মঘট পালন হয়। এবং এই আন্দোলনের ফলে দির্ঘ ১২ বছর পর ২০০৬ সালে গঠিত হয় ওয়েজ বোর্ড। আমরা আজো যে বেতন পাই তা অমানবিক, চলমান মনুষ্যচিত বেতনের দাবীতে আমাদের যে আন্দোলন, তার প্রেরনা শহীদ আব্দুল্লা আল মেহেদি সোহাগ। সোহাগসহ অনেক বন্ধুর রক্ত ভেজা পথ ধরেই আমরা সাফল্যের পথে লড়াই চালিয়ে যাব। সোহাগ- লাল সালাম কমেরড।

23/05/2025

🔹 বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ সংশোধনী ২০১৮
🔹 ধারা ১১৮: উৎসব ছুটিঃ প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বছরে ১১ দিনের মজুরিসহ উৎসব ছুটি প্রদান করিতে হইবে।
এবং বিধি দ্বারা নির্ধারিতভাবে মালিক উক্ত ছুটির দিন ও তারিখ স্থির করিবেন।
[ (৩) কোনো শ্রমিককে কোনো উৎসব-ছুটির দিনে কাজ করিতে বলা যাইতে পারিবে, তবে ইহার জন্য তাহাকে এক দিনের বিকল্প ছুটি এবং দুই দিনের ক্ষতিপূরণমূলক মজুরি প্রদান করিতে হইবে।]

প্যারাডাইজ স্পিনিং মিলস লিমিটেড,  মাওনা, শ্রীপুর, গাজীপুরের বেতন বঞ্চিত চার শতাধিক শ্রমিক আজ তাদের দুই মাসের বকেয়া বেতন...
31/07/2023

প্যারাডাইজ স্পিনিং মিলস লিমিটেড, মাওনা, শ্রীপুর, গাজীপুরের বেতন বঞ্চিত চার শতাধিক শ্রমিক আজ তাদের দুই মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে টঙ্গীস্থ কলকারখানা পরিদর্শন অধিদপ্তর ঘেরাও করে।
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সবুজ, গাজীপুর জেলা সাধারণ সম্পাদক নয়ন আহমেদ, শ্রীপুর থানা সভাপতি নাজমুল হক তারা, সাধারণ সম্পাদক আলি আকবরের নেতৃত্বে অনুষ্ঠিত এই ঘেরাও কর্মসূচিতে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা সভাপতি হারুন সরকার সহ আরো বেশ কয়েকটি সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ১০.৩০ থেকে শুরু হওয়া ঘেরাও কর্মসূচি চলাকালে অধিদপ্তরের সহকারী মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা বেলা ১২টায় আন্দোলনরত শ্রমিক ও প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন।
বৈঠক চলাকালীন গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) মহোদয়,কলকারখানা অধিদপ্তরের সহকারী মহাপরিচালককে টেলিফোন করে আগামী ৩ জুলাই ডিসি কার্যালয়ে বৈঠকের মাধ্যমে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেন।

শ্রীপুর, গাজীপুরে অবস্থিত প্যারাডাইজ স্পিনিং মিলস্ লিঃ এ কর্মরত শ্রমিক। তারা অনেকেই উক্ত কারখানায় ১০ থেকে ২০ বছর পর্যন্...
23/07/2023

শ্রীপুর, গাজীপুরে অবস্থিত প্যারাডাইজ স্পিনিং মিলস্ লিঃ এ কর্মরত শ্রমিক। তারা অনেকেই উক্ত কারখানায় ১০ থেকে ২০ বছর পর্যন্ত অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে চাকুরী করে আসতেছে। গত ২৫ শে জুন ২০২৩, মালিকপক্ষ তাদের বেতন ও ঈদ বোনাস পরিশোধ না করেই, কারখানায় ৮ জুলাই পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করে। তখন তারা বেতন বোনাস চাইতে গেলে নানা রকম ভয়-ভীতি দেখায়। উপায়ন্তর না পেয়ে তারা কেউ কেউ কোনরকম ধার দেনা করে, ঈদের ছুটিতে প্রিয় মা-বাবা সহ নিকট আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে গ্রামের বাড়িতে যায়। কিন্তু অনেকের ভাগ্যে বেতন বোনাস বঞ্চিত ও ধার দেনায় ব্যর্থ হয়ে পবিত্র ঈদে স্বজনদের সাথে দেখা করতে বাড়িতে যেতে পারে নাই।
গত ৯ জুলাই কারখানা খোলার নির্ধারিত তারিখে সকাল ৬ টার শিফটের শ্রমিকগন কাজে যোগ দিতে কারখানার গেটে গিয়ে দেখে তালাবদ্ধ। কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন ও উপস্থিত ২/১ জন কর্মকর্তা তাদের কে বলেন- পরের সপ্তাহে কারখানা খুলবে, সকলের বেতন-বোনাস পরিশোধ করা হবে। কিন্তু পরের সপ্তাহে গেলে তাদের কে একই রকম মিথ্যা প্রতিশ্রুতি দেয়। আজও অবৈধভাবে কারখানা বন্ধ এবং তাদের বেতন-বোনাস বঞ্চিত রেখে অনিশ্চিত ও মানবেতর জীবনযাপনে বাধ্য করা হচ্ছে। তাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জুন জুলাই মাসের বেতন ও ঈদ বোনাস দিয়ে দেওয়া না হলে। সকল শ্রমিকগণ পাওনা আদায় ও কারখানা খোলার দাবিতে মালিক এবং সংশ্লিষ্ট অফিসের সামনে বিক্ষোভ/ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হবে।

প্যারাডাইস স্পিনিং মিলস লিঃ এর শ্রমিকগণ।
সহযোগিতায়ঃ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম।

গাজীপুরের সাতাইশ বাগানবাড়ি এলাকায় প্রিন্স জেকার্ড সোয়েটার লিমিটেডের সামনে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্...
26/06/2023

গাজীপুরের সাতাইশ বাগানবাড়ি এলাকায় প্রিন্স জেকার্ড সোয়েটার লিমিটেডের সামনে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন গাজীপুর শাখার সভাপতি শ্রমিক নেতা শহিদুল ইসলাম হত্যার প্রতিবাদে, হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবীতে ডিসি অফিস গাজীপুর এর সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম এর সংহতি প্রকাশ।

07/06/2023

সংবাদ বিজ্ঞপ্তি : ৬ জুন ২০২৩

গণতন্ত্র মঞ্চের রোডমার্চে হামলার নিন্দা ও দায়ীদের বিচার দাবি
নির্বাচন কমিশনের ক্ষমতা হ্রাস করার চক্রান্ত বন্ধ কর
---------------------------বাম গণতান্ত্রিক জোট

বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাম জোটের কেন্দ্রীয় নেতা ও সিপিবি সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্কসবাদীর) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সভাপতি হামিদুল হক আজ ৬ জুন এক যুক্ত বিবৃতিতে গতকাল ৫ জুন বগুড়ার মোকামতলা ও শহরের হোটেলে গণতন্ত্র মঞ্চের রোডমার্চে আওয়ামী সন্ত্রাসীদের হামলা, গাড়ি ভাঙচুর এবং নেতা-কর্মীদের আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শাসক দলের সন্ত্রাসীদের দ্বারা বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধাদান-হামলার ঘটনা প্রমাণ করে বর্তমান সরকার ও তার দলীয় লোকজন গণবিক্ষোভের ভয়ে কম্পমান হয়ে এ ধরনের হীন সন্ত্রাসী হামলা চালাচ্ছে, যা সরকারের স্বৈারাচারী মনোভাবের বহিপ্রকাশ। নেতৃবৃন্দ শাসক দলের সন্ত্রাসী হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান।
অপর এক বিবৃতিতে বাম জোটের নেতৃবৃন্দ আরপিও সংশোধন করে নির্বাচন কমিশনের ক্ষমতা হ্রাস করার সরকারের চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা-মনোনয়নপত্র জমা, বাছাই, প্রার্থী তালিকা প্রকাশ, ভোট গ্রহণ ও ফল ঘোষণাসহ গ্যাজেট প্রকাশ পর্যন্ত এই পুরো প্রক্রিয়া মিলেই ‘নির্বাচন’। ফলে এই পুরো সময়কালে নির্বাচনে অনিয়ম হলে প্রার্থীতা বাতিলসহ পুরো সংসদীয় আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা কমিশনের যা বর্তমান আরপিওতেও রয়েছে। কিন্তু গাইবান্ধা নির্বাচনের পর অত্যন্ত দূরভিসন্ধিমূলকভাবে সরকার ও ভোট ডাকাতির সংসদে অনিয়ম হলে পুরো সংসদীয় আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা কেড়ে নিয়ে শুধুমাত্র যে যে কেন্দ্রে অনিয়ম সেই কেন্দ্রের ভোট বাতিলের এবং ‘নির্বাচন’কে ‘পুলিং’ এর বিধান যুক্ত করে আরপিও সংশোধনের বিল সংসদে উত্থাপন করেছে।যা কমিশনের ক্ষমতা হ্রাস করবে।
নেতৃবৃন্দ বলেন, ভোটের ফল ঘোষণা এমনকি গেজেট প্রকাশের পরও তদন্তসাপেক্ষে অনিয়ম ধরা পড়লে পুরো সংসদীয় আসনের ভোট বাতিল করার বিধান যুক্ত হওয়া উচিৎ।

বার্তাপ্রেরক
রাজেকুজ্জামান রতন
সহকারী সাধারণ সম্পাদক
বাসদ কেন্দ্রীয় কমিটি ও সদস্য
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদ
০১৭২৬৫০০৭২১

শ্রমিক সমাবেশ ১লা মে,বিকাল ৩.৩০ ঘটিকা,সাভার উলাইল বাসস্ট্যান্ড সংলগ্ন।
29/04/2023

শ্রমিক সমাবেশ
১লা মে,
বিকাল ৩.৩০ ঘটিকা,
সাভার উলাইল বাসস্ট্যান্ড সংলগ্ন।

Address

২৭/৮-২সি তোপ খানা রোড, ঢাকা ১০০০
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when MR Momin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share