Tasnim Hasan Fuad

Tasnim Hasan Fuad آت الحمد الله على كل حال وفي كل شي

It's true fact
16/10/2022

It's true fact

15/10/2022
Ramadan kareem 2022
01/05/2022

Ramadan kareem 2022

10/03/2022

আহ! হযরতের কথা গুলো কত্ত চমৎকার! সুবহানাল্লাহ
ধন্যবাদ ইমাদ বিডিকে সাবটেল এড করার জন্য।

10/03/2022
02/01/2022

এসকল বিশ্ববিখ্যাত আলেমদের কারো জন্মস্থান সৌদি আরব না। মক্কা - মদীনা না। সৌদি আরব ও মক্কা মদিনার আলেমগণ এদের দিয়ে এবং এদের কিতাব দিয়ে দলিল পেশ করে থাকেন।

১) ইমাম বুখারী রহ. ----------------------- উজবেকিস্তান
২) ইমাম তিরমিজি রহ. ------------------- উজবেকিস্তান
৩) ইমাম দারেমী রহ. ---------------------- উজবেকিস্তান

৪) ইমাম নাসাঈ রহ. ----------------------- তুর্কমেনিস্তান
৫) ইমাম আবু দাউদ রহ. ---------------------- সিজিস্তান
৬) ইবনে খুজাইমা রহ. --------------------------- নিশাপুর

৭) ইমাম মুসলিম রহ. -------------------------------- ইরান
৮) ইমাম বায়হাকি রহ. ------------------------------ ইরান
৯) ইমাম গাজ্জালি রহ. ------------------------------ ইরান
১০) ইমাম আল-বাগাভী রহ. ----------------------- ইরান

১১) ইমাম শাফি রহ.------------------------- ফিলিস্তিন
১২) ইমাম আবু হানিফা রহ. ------------------------ ইরাক
১৩) ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ. ------------- ইরাক

১৪) ইবনে মাজাহ রহ. -------------------------------- ইরাক
১৫) আব্দুল কাদের জিলানী রহ. ------------------ ইরাক
১৬) ইমাম দারাকুতনী রহ. --------------------------- ইরাক
১৭) ইমাম আবী শায়বা রহ. ------------------------- ইরাক
১৮) ইমাম নুয়াইম বিন হাম্মাদ রহ. ---------------- ইরাক
১৯) ইমাম জাওযী রহ. -------------------------------- ইরাক
২০) ইমাম তাইমিয়া রহ. ---------------------------- সিরিয়া
২১) ইমাম কাইয়ুম রহ.- ----------------------------- সিরিয়া
২২) ইবনে কাছির রহ. ------------------------------- সিরিয়া
২৩) ইমাম যাহাবী রহ. ------------------------------- সিরিয়া
২৪) ইমাম নববী রহ. --------------------------------- সিরিয়া
২৫) ইবনে হাজার আসকালানী রহ. --------------- মিসর
২৬) ইমাম তাহাবী রহ. --------------------------------- মিসর
২৭) ইমাম সুয়ূতী রহ. ---------------------------------- মিসর

২৮) ইমাম কুরতুবী রহ. -------------------------------- স্পেন
২৯) ইমাম হাযম রহ. ----------------------------------- স্পেন

৩০) ইমাম তাবারানী রহ. --------- 'তাবারিয়া আস-শাম'
৩১) ইমাম শাওকানি রহ. -------------------------- ইয়ামেন

৩২) ইবনে হিব্বান রহ. --------------------- আফগানিস্তান
৩৩) ইমাম হাকেম রহ. ------- আফগানিস্তান/খোরাসান
৩৪) মোল্লা আলী ক্বারী রহ.- আফগানিস্তান/খোরাসান
৩৫) শাহ ওয়ালিউল্লাহ দেহলভি রহ.------------- ভারত।
মানকুল।

21/12/2021

আরবিতে সময়ের নাম:---
▢ সেকেন্ড ----------- ছা নিয়া
▢ মিনিট ------------- দিগিগা
▢ আধা ঘন্টা ------- নুছ ছাআ
▢ ঘন্টা ---------------- ছাআ
▢ আজ --------------- আলিওম
▢ আগামিকাল------ বুকরা
▢ গতকাল ------------ আমছ
▢ আগামি পরসু ----- বাদ বুকরা
▢ কখন ----------------- মাতা
▢ দিন ------------------- ইওম/নাহার
▢ রাত ------------------- ফিললিল
▢ এখন ----------------- আলহাদিন/ত
▢ আগে ----------------- কাবল
▢ পরে ------------------- বাদ/বাদেন
▢ প্রথম ------------------ আওয়াল
▢ সপ্তাহ ------------------ উছবুউ
▢ মাস --------------------- শাহার
▢ বছর ------------------- সানা

আরবিতে সাতদিনের নাম
▢ শনিবার ------- ইয়াওমুস সাব্‌ত
▢ ২. রবিবার ------- ইয়াওমুল আহাদ
▢ ৩. সোমবার ------ ইয়াওমুল ইছনাইন
▢ ৪. মঙ্গলবার ------ইয়াওমুছ ছুলাছা
▢ ৫. বুধবার --------- ইয়াওমুল আরবিয়া
▢ ৬. বৃহস্পতিবার -- ইয়াওমুল খামীস
▢ ৭. শুক্রবার -------- ইয়াওমুল জুমুআ

আরবিতে আরবি বারো মাসের নাম
▢ ১. মহরম
▢ ২. সফল
▢ ৩. রবিউল আউয়াল
▢ ৪. রবিউস সানি
▢ ৫. জমাদিউল আউয়াল
▢ ৬. জমাদিউস সানি
▢ ৭. রজব
▢ ৮. শাবান
▢ ৯. রমজান
▢ ১০. শওয়াল
▢ ১১. জিলক্বদ
▢ ১২. জিলহজ্জ

আরবিতে দিকের নাম:-
▢ পূর্ব --------- মাশরেক।
▢ পশ্চিম ----- মাগরেব
▢ উত্তর ------- শিমাল
▢ দক্ষীন ------ জুনুব
▢ উপর -------ফোগ
▢ নিচ ---------তাহাত
▢ ডান --------- ইয়ামিন
▢ বাম ---------- ইয়াসার
▢ সামনে ------- গিদ্দাম
▢ পিছনে ------- অররা
▢ দাহেল ------- ভিতরে
▢ বাররা -------- বাহিরে

আরবিতে রঙ্গের নাম:-
▢ রং ----------- লোন
▢ সাদা --------- আবিয়াত
▢ কাল --------- আম
▢ লাল --------- আহমার
▢ নীল --------- আজরাক
▢ সবুজ ------- আহদার
▢ হলুদ -------- আসফার
▢ বেগুনী ------ বানাফসাজি
▢ কমলা ------- বুরতুকাল
▢ খয়েরি ------- আন্নাবি
▢চকলেন ------বুন্নি
▢ গোলাপি ---- অয়ারদী
▢ সোনালী ----- যাহাবি
▢ সিলভার ----- ফিদ্দি
▢ ধূসর --------- রাসাদি
▢ আলো ------- ফাতেহ
▢ অন্ধকার ----- ঘামেক

আরবিতে গনিতিক সংখ্যা:-
▢ ১ ----------- ١
▢ ২ ----------- ٢
▢ ৩ ----------- ٣
▢ ৪ ------------٤
▢ ৫ ------------ ٥
▢ ৬ ------------ ٦
▢ ৭ ------------ ٧
▢ ৮ ------------ ٨
▢ ৯ ------------ ٩
▢ ১০ ---------- ١٠

▢ টাকা ----- ফুলুজ
▢ এক ------ ওয়াহিদ
▢ দুই -------- ইতনিন
▢ তিন ------- ছালাছা/তালাতাহ
▢ চার -------- আরবাআহ
▢ পাঁচ -------- খামসাহ
▢ ছয় --------- সিত্তাহ
▢ সাত -------- সাবআহ
▢ সাত -------- তামানিয়াহ
▢ নয় ---------- তিসআহ
▢ দশ ---------- আশারাহ
▢ এগার ------- এদাশার
▢ বারো -------- ইতনাশ
▢ তের --------- তালাতাশ
▢ চৌদ্দ -------- আরবাতাশ
▢ পনের ------- হামসতাশ
▢ ষোল -------- ছিত্তাশ
▢ আঠার ------ তামানতাশ
▢ ঊনিশ ------- তিসাআতাশ
▢ বিশ ---------- ইশরিন
▢ ত্রিশ ----------ছালাছাইন/তালাতিন
▢ চল্লিশ -------- আরবাইন
▢ পঞ্চাশ ------- হামসিন
▢ ষাট ----------- সিত্তিন
▢ সত্তর --------- সাবাআইন
▢ আশি --------- তামানিয়াইন
▢ নব্বই --------- তিছায়াইন
▢ একশত ----- মিয়া
▢ একহাজার - আলফুন

আরবিতে মানব দেহের বিভিন্ন নাম:-
▢ শরির ---------- জিছম
▢ মাথা ----------- রা'সুন
▢ টাকমাথা ----- আছলাহ
▢ চুল ------------- সায়ার
▢ কপাল --------- জাবহাতুন
▢ গাল ------------ আলখাদ
▢ নয়ন ----------- আইনুন
▢ কান ------------ ইজনুন
▢ নাক ------------ আনফুন বা উনুফ
▢ চেহারে --------- ওয়াজহুন
▢ মুখ -------------- ফামুন বা ফাম
▢ ঠোঁঠ ------------- শাপহ
▢ থুথা -------------- দিগিন
▢ মেরুদন্ড -------- আলআমুদ আলফাকারি
▢ ঘাড় -------------- রকাবা/রগাবা
▢ কাঁধ -------------- কিতফুন/কিতিফ/কাতাব
▢ বাহু --------------- জিরাআ
▢ কনুই -------------- মুরফাক
▢ কব্জি -------------- মাইচিম
▢ হাত ---------------- ইয়াদুন
▢ বুক ----------------- সদর
▢ কোমর ------------- দহর
▢ পেট ---------------- বতন
▢ উরু ----------------- আল ফাখদ
▢ হাঁটু ------------------ রুকবা
▢ পা ------------------- রুজুল
▢ টাকনু --------------- কাবুন
▢ পায়ের পাতা ------ কাদম

জেনে নিন অন্যান্য কিছু আরবি ভাষা:-
আরবি -----------বাংল
▢ শুকরান -------- ধন্যবাদ
▢ আনা ------------ আমি
▢ হুয়া -------------- সে
▢ ইন্তা -------------- তুমি(পুরুষ)
▢ ইন্তি -------------- তুমি(নারী)
▢ সিকু ------------- বাচ্ছা
▢ মামা ------------- মা
▢ আবুই/বাবা ---- বাবা
▢ আখোলেক ---- ভাই
▢ উক্তি ------------- বোন
▢ নাআম ----------- হ্যা
▢ আইয়্যুয়া -------- হ্যা
▢ লা ----------------- না
▢ মা ----------------- না
▢ মাআ ------------- সাথে
▢ মাআ সালাম--- সালামের সাথে
▢ মু/মুফি ---------- কি
▢ ফি ---------------- আছে
▢ মাফি ------------- নাই
▢ মজুদ ------------আছে
▢ কুল্লুসব
▢ মুসকিল --------- সমস্যা
▢ মাছুল ------------ জরিমানা
▢ কেফ ------------- কেমন
▢ খালেক ---------- খাল/অবস্তা
▢ মুখবর ----------- কি খবর
▢ জেন ------------- ভাল
▢ দকয়েস ----------- ভাল
▢ তামাম ----------- ভাল
▢ তায়্যিইব --------- টিক আছে
▢ হাজা/হাদা ------ এটা
▢ মা হাদা ---------- এটা না
▢ মর্জি -------------- ইচ্ছা
▢ জালান ----------- রাগ
▢ হুফ ---------------- ভয়
▢ মোসাহাদা -------- সাহায্য
▢ হোয়েন ----------- কোথায়
▢ লেইশ ------------- কেনো
▢ কিদা -------------- এমন
▢ মুখমাফি --------- বেকুব
▢ দখাল্লিবাল্লি ------- বাদ দাও
▢ মিয়া মিয়া ----- একশ একশ
▢ খাল্লি ----------- থাক
▢ ইনসান ---------- মানুষ
▢ গলদ ------------ ভুল
▢ মজনুন --------- পাগল
▢ সিদা ------------- সোজা
▢ লাজিম ---------- অবশ্যই
▢ আলাতুন ------- সব সময়
▢ কিদা ------------- এমন
▢ তাআল ---------- আসো
▢ রুহ --------------- যাওয়া
▢ মিন্নি ------------- এখানে
▢ মিন্নাত ----------- ওখানে
▢ গিলিস ----------- বসো
▢ ইমসি ------------ চলা
▢ ইয়াল্লা ----------- চলো
▢ মাহাল---------------- দোকা

 #ইতিহাস_ঐতিহ্য দ্য সাউথ গেইট অব দ্য লালবাগ...ঢাকার ইতিহাসের এক দুর্লভ চিত্রকর্ম যা ১৭৮৭ খ্রিস্টাব্দে জোহান জোফানী ঢাকায...
24/04/2021

#ইতিহাস_ঐতিহ্য

দ্য সাউথ গেইট অব দ্য লালবাগ...
ঢাকার ইতিহাসের এক দুর্লভ চিত্রকর্ম যা ১৭৮৭ খ্রিস্টাব্দে জোহান জোফানী ঢাকায় বসে আঁকেন।কোনো ইউরোপীয় শিল্পীর আঁকা ঢাকার সবচেয়ে পুরনো চিত্রকর্ম গুলোর মধ্যে এটি একটি।দ্য সাউথ গেইট অব দ্য লালবাগ আর নাগাপন ঘাট নামে দুটো তৈলচিত্র বহু বছর পরিচয়হীন ভাবে বৃটিশ লাইব্রেরীর আর্কাইভে পড়েছিল। কেউই সঠিকভাবে জানতো না ছবিদুটোর সঠিক পরিচয় ইতিহাস। অবশেষে চার্লস গ্ৰেগ নামে এক শিল্পকর্ম-গবেষক এই পেইন্টিং দুটো কিনে নিয়ে প্রায় ৬ বছর গবেষণা চালিয়ে খুঁজে বের করেন এটি জোহান জোফানীর আঁকা ঢাকার লালবাগ কেল্লার ভেতরের দৃশ্য।চার্লস গ্ৰেগ স্বশরীরে ঢাকায় এসে নাগাপন ঘাট খ্যাত ওয়ারী সিমেট্রি আর তার পূর্বপুরুষের সমাধির এপিটাফ এবং লালবাগ কেল্লা পরিদর্শন করে যান।অবিশ্বাস্য হলেও সত্য চার্লস গ্ৰেগের পূর্বপুরুষ ছিলেন ঢাকায় নিযুক্ত ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর এক উচ্চপদস্থ মেরিন ক্যাপ্টেন।এখনো যার সমাধি রয়েছে ওয়ারী সিমেট্রিতে।

বীরশ্রেষ্ঠ মতিউর স্ত্রী’র কাছে শেষ চিঠি।বীরশ্রেষ্ঠ মতিউর একটা অসম্ভব সুন্দর প্রেমের চিঠি লিখেছিলেন। তাঁর শেষ চিঠিঃপ্রিয়ত...
16/12/2020

বীরশ্রেষ্ঠ মতিউর স্ত্রী’র কাছে শেষ চিঠি।
বীরশ্রেষ্ঠ মতিউর একটা অসম্ভব সুন্দর প্রেমের চিঠি লিখেছিলেন। তাঁর শেষ চিঠিঃ

প্রিয়তমা মিলি,

একটা চুম্বন তোমার পাওনা রয়ে গেলো….সকালে প্যারেডে যাবার আগে তোমাকে চুমু খেয়ে বের না হলে আমার দিন ভালো যায় না।আজ তোমাকে চুমু খাওয়া হয় নি।আজকের দিনটা কেমন যাবে জানিনা…..এই চিঠি যখন তুমি পড়ছো, আমি তখন তোমাদের কাছ থেকে অনেক দূরে।ঠিক কতটা দূরে আমি জানিনা।

মিলি, তোমার কি আমাদের বাসর রাতের কথা মনে আছে? কিছুই বুঝে উঠার আগে বিয়েটা হয়ে গেলো। বাসর রাতে তুমি ফুঁপিয়ে ফুঁপিয়ে যখন কাঁদছিলে, আমি তখন তোমার হাতে একটা কাঠের বাক্স ধরিয়ে দিলাম। তুমি বাক্সটা খুললে….সাথে সাথে বাক্স থেকে ঝাকে ঝাকে জোনাকি বের হয়ে সারা ঘরময় ছড়িয়ে গেলো। মনে হচ্ছিলো আমাদের ঘরটা একটা আকাশ….আর জোনাকিরা তারার ফুল ফুটিয়েছে! কান্না থামিয়ে তুমিনবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলে, “আপনি এত পাগল কেনো!?” মিলি, আমি আসলেই পাগল….নইলে তোমাদের এভাবে রেখে যেতে পারতাম না।

মিলি, আমার জীবনের সবচেয়ে আনন্দময় দিন প্রিয় কন্যা মাহিনের জন্মের দিনটা। তুমি যন্ত্রনায় কাতরাচ্ছিলে। বাইরে আকাশ ভাঙা বৃষ্টি….আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কষ্টে পুড়ে যাচ্ছি। অনেক্ষন পরে প্রিয় কন্যার আরাধ্য কান্নার শব্দ….আমার হাতের মুঠোয় প্রিয় কন্যার হাত! এরপর আমাদের সংসারে এলো আরেকটি ছোট্ট পরী তুহিন….মিলি, তুমি কি জানো….আমি যখন আমার প্রিয় কলিজার টুকরো দুই কন্যাকে এক সাথে দোলনায় দোল খেতে দেখি, আমার সমস্ত কষ্ট -সমস্ত যন্ত্রণা উবে যায়। তুমি কি কখনো খেয়াল করেছো, আমার কন্যাদের শরীরে আমার শরীরের সূক্ষ্ম একটা ঘ্রাণ পাওয়া যায়? মিলি…আমাকে ক্ষমা করে দিয়ো।

আমার কন্যারা যদি কখনো জিজ্ঞেস করে, “বাবা কেন আমাদের ফেলে চলে গেছে?” তুমি তাদের বলবে, “তোমাদের বাবা তোমাদের অন্য এক মা’র টানে চলে গেছে….যে মা’কে তোমরা কখনো দেখো নি। সে মার নাম “বাংলাদেশ”। মিলি….আমি দেশের ডাককে উপেক্ষা করতে পারি নি।আমি দেশের জন্য জকে ছুটে না গেলে আমার মানব জন্মের জন্য সত্যিই কলঙ্ক হবে। আমি তোমাদের যেমন ভালোবাসি, তেমনি ভালোবাসি আমাকে জন্ম দেওয়া দেশটিকে। যে দেশের প্রতিটা ধুলিকনা আমার চেনা। আমি জানি….সে দেশের নদীর স্রোত কেমন…একটি পুটি মাছের হৃদপিন্ড কতটা লাল। ধানক্ষেতে বাতাস কিভাবে দোল খেয়ে যায়….।

এই দেশটাকে হানাদাররা গিলে খাবে, এটা আমি কি করে মেনে নিই?আমার মায়ের আচল শত্রুরা ছিড়ে নেবে….এটা আমি সহ্য করি কিভাবে মিলি?
আমি আবার ফিরবো মিলি….আমাদের স্বাধীনতার পতাকা বুক পকেটে নিয়ে ফিরবো।
আমি, তুমি, মাহিন ও তুহিন….বিজয়ের দিনে স্বাধীন দেশের পতাকা উড়াবো সবাই।তোমাদের ছেড়ে যেতে বুকের বামপাশে প্রচন্ড ব্যথা হচ্ছে…আমার মানিব্যাগে আমাদের পরিবারের ছবিটা উজ্জ্বল আছে। বেশি কষ্ট হলে খুলে দেখবো বারবার।
ভালো থেকো মিলি….ফের দেখা হবে। আমার দুই নয়ণের মণিকে অনেক অনেক আদর।

ইতি,
মতিউর।
২০ শে আগস্ট, রোজ শুক্রবার,১৯৭১

হরিন টার চোখে কোনো ভয় দেখতে পাচ্ছেন?এ ছবিটা শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে। ফটোগ্রাফার ছবিটা তোলার পর থেকে ডিপ্রেশনে চলে ...
03/11/2020

হরিন টার চোখে কোনো ভয় দেখতে পাচ্ছেন?

এ ছবিটা শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে। ফটোগ্রাফার ছবিটা তোলার পর থেকে ডিপ্রেশনে চলে যান।
চিতা বাঘ গুলো মা হরিণ ও তার দুই বাচ্চাকে ধাওয়া করে।

মা হরিণটা খুব সহজেই চিতা বাঘগুলোর কাছে নিজেকে ধরা দেয় অথচ সে দৌড়ে পালিয়ে যেতে পারতো কিন্তু সে তা না করে নিজেকে বলি দেয়, যাতে তার বাচ্চা দুটো পালিয়ে যেতে পারে।😭

ছবিতে দেখা যাচ্ছে চিতা বাঘগুলোর খাবারে পরিনত হওয়া মা হরিণটি তার বাচ্চাদের দূরে নিরাপদে পালিয়ে যাওয়া অবধি তাকিয়েই আছেন ।😓
-মা তো মা ই!
পৃথিবীর ইতিহাসে মা একটি পবিত্র নাম।
(সংগৃহিত)

Address

Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 11:00
Wednesday 09:00 - 11:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 00:00

Telephone

+8801938095108

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasnim Hasan Fuad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tasnim Hasan Fuad:

Share