Islamic Democratic Communist Party - IDCP

Islamic Democratic Communist Party - IDCP মুসলিম বঙ্গ ইসলামি গনতান্ত্রিক কমিউনিস্ট পার্টি।

13/08/2026

"১৮ কোটি জনগণের দল আইডিসিবি কর্তৃক পাতানো রাষ্ট্রপতি নির্বাচন বর্জন।"
— মুখপাত্র ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল), আইডিসিবি।

23/07/2026

এবার মোদির পদ'ত্যা'গ চাইছে ‘তেলাপোকা পার্টি’

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান বি'ক্ষো'ভ এরই ধারণ করেছে সহিং'স রূপ। প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত ও বিচারের পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে লাগাতার বি'ক্ষো'ভ চালিয়ে যাচ্ছে তরুণদের নতুন প্লাটফর্ম ককরোচ (তেলাপোকা) জনতা পার্টি। তাদের এ আ'ন্দো'লনে যোগ দিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেসসহ অন্য আরও কয়েকটি রাজনৈতিক দল। বি'ক্ষো'ভ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিও উঠেছে এরই মধ্যে।

এমন অবস্থায় প্রশ্নপত্র ফাঁ'সের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কিন্তু, মোদির এই ঘোষণাকে কোনও পাত্তাই দিচ্ছেন না বি'ক্ষো'ভকারীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে একচুলও না সরে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ অব্যাহত রেখেছে তেলাপোকা পার্টিসহ অন্যান্য দলগুলো।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত ও বিচার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের পরও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। প্রশ্নপত্র ফাঁ'সের মা'মলার দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দেওয়ার পর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মোদিকে কটাক্ষ করে বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করে মোদি পুরো দিল্লিই বন্ধ করে দিতে প্রস্তুত।’

একইদিন ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎ দীপকে অভিযোগ করেন, আ'ন্দো'লন ভণ্ডু'ল করতে বাইরে থেকে লোক পাঠানো হচ্ছে।

তিনি বলেন, ‘ইচ্ছাকৃতভাবে বি'ক্ষো'ভে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বাইরে থেকে লোক আনা হচ্ছে। আমরা এক মাস ধরে এখানে অবস্থান করছি। এই এক মাসে এমন কোনও ঘটনা ঘটেনি। কিন্তু, আন্দোলন বড় হওয়ার পর এখন ইচ্ছাকৃতভাবে উস'কানি দিতে বাইরে থেকে স/ন্ত্রা/সী পাঠাচ্ছে বিজেপি।’

এদিকে আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করছে। বুধবার (২২ জুলাই) মধ্যরাতের পরও যন্তর মন্তর এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নি'ক্ষে'প করেছে পুলিশ।

বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে সহকারী পুলিশ কমিশনার (এসিপি) পদমর্যাদার দুই কর্মকর্তাসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। তবে, বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ তাদের ওপর নি'র্ম'মভাবে হাম'লা চালিয়েছে।

এমন অবস্থায় বৃহস্পতিবার সকাল থেকেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আবারও জড়ো হয়েছেন বিপুল সংখ্যক বি'ক্ষো'ভকারী।

এর কিছুক্ষণ আগেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মোদি বলেন, ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই’।

তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁ'সের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।’

ভারতের প্রধানমন্ত্রী তার বিশেষ ঘোষণায় আরও বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বি'চারের আওতায় আনতে সরকারের ধারাবাহিক পদক্ষেপেরই একটি অংশ এটি। যারা আমাদের তরুণদের ভবিষ্যৎ ন'ষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না।’

মোদির এই ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া জানান লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। এক্সে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি ক্ষ'তিগ্রস্ত করেছেন মোদিই।

মোদিকে উদ্দেশ করে রাহুল লিখেন, ‘আমাদের তরুণদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি আপনিই ন'ষ্ট করেছেন। আপনি পুরো শিক্ষা ব্যবস্থাকে দখল ও ধ্বং'স করার সুযোগ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন এবং এর জন্য দায়ীদের রক্ষা করেছেন।’

এ সময় মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতেও বলেন কংগ্রেসের এই শীর্ষ নেতা।

©দৈনিক নিরপেক্ষ

20/07/2026

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কেন্দ্র করে রণক্ষেত্রে নয়াদিল্লির। বন্ধ ইন্টারনেট.....

09/07/2026

সাবেক সোভিয়েত কমিউনিস্ট পার্টির নীতি ছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা।

IDCP কি পারবে সেভেন সিস্টার দখল করে ইসলামি ডেমোক্রেটিক কমিউনিজম প্রতিষ্ঠা করতে???

ইসলামি ডেমোক্রেটিক কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে দেশের আপামর জনসাধারণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও লাল সালাম।​ত্...
27/05/2026

ইসলামি ডেমোক্রেটিক কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে দেশের আপামর জনসাধারণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও লাল সালাম।

​ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনে আমরা কামনা করি সমাজ থেকে সকল বৈষম্য ও শোষণের অবসান ঘটুক। ঈদ বয়ে আনুক সাম্য, মৈত্রী এবং ভ্রাতৃত্বের নতুন বার্তা।

09/05/2026

কল কা তায় একটি মসজিদে নামাজের সময়, শুভেন্দ্রর লেলিয়ে দেওয়া উ/গ্র/বা/দী হিন্দুদের কার্যকলাপ

অভিনন্দন ❤️
05/05/2026

অভিনন্দন ❤️

বাংলাদেশের সকল ডিপ্লোমা টেকনিশিয়ানদের মহান মে দিবসের শুভেচ্ছা। দেশের উন্নয়ন ও শিল্পায়নের নেপথ্য কারিগর আপনারা। আপনাদের শ...
01/05/2026

বাংলাদেশের সকল ডিপ্লোমা টেকনিশিয়ানদের মহান মে দিবসের শুভেচ্ছা। দেশের উন্নয়ন ও শিল্পায়নের নেপথ্য কারিগর আপনারা। আপনাদের শ্রম আর ঘামেই গড়ে ওঠে সমৃদ্ধির ইমারত; তাই কর্মক্ষেত্রে টেকনিশিয়ানদের শ্রমের সঠিক মূল্যায়ন ও সম্মান নিশ্চিত হোক এবং সেই সাথে প্রকৌশলীদের সাম্রাজ্যবাদ নিপাত যাক।
~
ইসলামি ডেমোক্রেটিক কমিউনিস্ট পার্টি

01/05/2026

সিলেটি নাগরী লিপিতে মোট ৩৩টি বর্ণ রয়েছে, যার মধ্যে ৫টি স্বরবর্ণ এবং ২৮টি ব্যঞ্জনবর্ণ। সিলেটী ভাষা কেবল একটি আঞ্চলিক উপভাষা নয়, বরং এটি একটি সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের ধারক। বিশ্বজুড়ে প্রায় ১ কোটি ২০ লক্ষেরও বেশি মানুষ এই ভাষায় কথা বলেন, যা একে জনসংখ্যার বিচারে বিশ্বের অনেক রাষ্ট্রভাষার চেয়েও শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছে। অভিবাসী সিলেটিদের মাধ্যমে এই ভাষা লন্ডন (বিশেষ করে পূর্ব লন্ডন), আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। লন্ডনের অনেক স্থানে এই ভাষা দাপ্তরিক স্বীকৃতিও লাভ করেছে।

​সিলেটি ভাষা ও লিপি কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি বাংলার শত বছরের ঐতিহ্যের প্রতীক। এটি রাজা গৌড় গোবিন্দ কর্তৃক নির্যাতিত মুসলিমদের প্রতিরোধের ভাষা। সিলেটি নাগরী মূলত হযরত শাহজালাল (র.) এবং ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেটে ধর্ম প্রচারের মাধ্যম হিসেবে বিকশিত হয়েছিল। এই ভাষা ব্রিটিশবিরোধী আন্দোলনের এবং ১৯৪৭ সালের গণভোটে করিমগঞ্জকে হারানোর বেদনাবিধুর স্মৃতির প্রতীক। এমনকি আজ অবধি চা বাগানে স্বল্প মজুরিতে কাজ করা শ্রমিকদের জীবন সংগ্রামের সাথেও এই ভাষা মিশে আছে।

​সিলেটি নাগরীতে আরবি ও ফার্সি শব্দের আধিক্য লক্ষ্য করা যায়। এটি মূলত সাধু ও সুফিদের ভাষা হিসেবে পরিচিত। চতুর্দশ শতাব্দীর দিকে সুফি-সাধকদের মাধ্যমেই এই লিপির প্রচার ও প্রসার শুরু হয়। সিলটি ভাষা বা সিলেটি উপভাষার সাহিত্যের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। এই ভাষার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর নিজস্ব লিপি, যা 'সিলটি নাগরী' (Sylheti Nagri) নামে পরিচিত। এই লিপিটি মূলত আধ্যাত্মিক এবং মরমি সাহিত্য চর্চার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হতো। হাসন রাজা, রাধারমণ দত্ত, শাহ আব্দুল করিম এবং শীতালং শাহের গান ও দর্শন এই ভাষার মাধ্যমেই বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে।

​এই ভাষায় কথা বলতেন বৃহত্তর সিলেটের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং নেত্রকোনা, ময়মনসিংহ ও কিশোরগঞ্জের একাংশের মানুষ। এছাড়াও ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরামের অনেক অঞ্চলেও এই ভাষার ব্যাপক প্রচলন রয়েছে।
আমাদের মাতৃভাষা বাংলা হলেও সকল দাপ্তরিক কাজে ইংরেজি ব্যবহার করা হয়, যা সত্যিই খুব লজ্জাজনক। অন্য একটি স্বতন্ত্র ভাষা আজ কালকুঠুরিতে হারিয়ে যাচ্ছে, যে ভাষার ইতিহাস খুবই প্রাচীন এবং যে ভাষায় রয়েছে আধ্যাত্মিকতার ছোঁয়া।

সিলেটি ভাষাকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে অন্তত ১০০ বছরের জন্য একে বাংলাদেশের প্রথম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত।

আগামীতে যখন, IDCPর নেতৃত্বে ভারতের সেভেন সিস্টার, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মায়ানমার, মালদ্বীপ নিয়ে 'আখন্ড সিলেট' গঠিত হবে, তখন "আখন্ড সিলেট" এর রাষ্ট্র ভাষা হিসেবে নাগরী লিপিতে লেখা 'সিলেটি ভাষা'কে স্বীকৃতি দেওয়া হবে।

সমগ্র দক্ষিণ এশিয়া কেবল IDCP-র অধিকারভুক্ত হইবে এবং এই দেশটির নাম হইবে 'The Great IDCP'। উক্ত রাষ্ট্রের প্রশাসনিক ও রাজন...
28/04/2026

সমগ্র দক্ষিণ এশিয়া কেবল IDCP-র অধিকারভুক্ত হইবে এবং এই দেশটির নাম হইবে 'The Great IDCP'। উক্ত রাষ্ট্রের প্রশাসনিক ও রাজনৈতিক রাজধানী হইবে সিলেট এবং দ্বিতীয় বাণিজ্যিক রাজধানী রূপে কাবুল পরিগণিত হইবে। দক্ষিণ এশিয়ার বর্তমান সকল রাষ্ট্র এক একটি কেন্দ্রশাসিত প্রদেশে রূপান্তরিত হইবে এবং সেখানে তাহাদের নিজস্ব প্রাদেশিক রাজধানী বিদ্যমান থাকিবে। সাধারণ মানুষ নিজ নিজ মাতৃভাষায় বাক্যালাপ করিতে পারিবে; তবে আরব বিশ্বের সহিত সুসম্পর্ক বজায় রাখিবার নিমিত্তে আরবি ভাষাকে বিশেষ প্রাধান্য প্রদান করা হইবে। 'The Great IDCP'-র মুদ্রার নাম হইবে 'IDCP Mohur'(মোহর)।

​'The Great IDCP'-তে নিরঙ্কুশ রাজতন্ত্র প্রচলিত থাকিবে। এখানে রাষ্ট্রের যাবতীয় ক্ষমতা (আইন, বিচার ও শাসন বিভাগ) একমাত্র রাজার হস্তেই ন্যস্ত থাকিবে। রাজার সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে এবং তজ্জন্য তাঁহাকে কাহারও নিকট জবাবদিহি করিতে হইবে না।

Address

Dhaka
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Democratic Communist Party - IDCP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share