Bangladesh Press Council

Bangladesh Press Council We are committed to preserve the independence of the press and promote and improve the professional

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, ‘বাংলাদেশ প্রেস কাউন্সিলের দায়িত্ব হলো সাংব...
03/08/2023

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, ‘বাংলাদেশ প্রেস কাউন্সিলের দায়িত্ব হলো সাংবাদিকদের উন্নয়নে কাজ করা। তারা যাতে ন্যায় বিচার পায়, সেই বন্দোবস্ত করা। সেইসঙ্গে সাংবাদিকদের অন্যায়ের বিচারও করা হয়।’
বুধবার (০২ আগস্ট) বিকেলে বাংলাদেশ প্রেস কাউন্সিল সংবাদপত্র ও সাংবাদিকতার মান সংরক্ষণে সাংবাদিকতার নীতি-নৈতিকতা এবং সাংবাদিকতার আচরণবিধি প্রতিপালন সম্পর্কিত সেমিনার ও মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সাংবাদিকতার মধ্যে অন্যায় করলে তার বিচার কাউন্সিলেও হতে পারে। তবে আইন হয়ে গেলে সকল বিচার প্রেস কাউন্সিলে করা সম্ভব হবে।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ চলছে। এটি সম্পন্ন হলে সাংবাদিকদের নিজস্ব আইডি হবে। এ ছাড়া সাংবাদিকদের কল্যাণে ও অধিকার আদায়ে প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে।
গোপালগঞ্জ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমিনুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, প্রেস কাউন্সিলের সদস্য মোজাফফর হোসেন পল্টু, এম জি কিবরিয়া চৌধুরী, উৎপল কুমার সরকার, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, সাংবাদিক রবীন্দ্র নাথ অধিকারী, এসএম হুমায়ুন কবীর, প্রসুন মন্ডল, সৈয়দ মুরাদুল ইসলাম, মনোজ কুমার সাহা বক্তব্য রাখেন। এ সেমিনারে গোপালগঞ্জে কর্মরত ৬০ জন সাংবাদিক অংশ নেন।

26/10/2022
জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে আজ ২৫ আগস্ট প্রেস কাউন্সিল মিলনায়তনে।
25/08/2022

জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে আজ ২৫ আগস্ট প্রেস কাউন্সিল মিলনায়তনে।

25/08/2022
প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হক এর স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্য...
31/07/2022

প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হক এর স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, সম্মানিত সদস্য জনাব ইকবাল সোবহান চৌধুরী ও মুহম্মদ নূরুল হুদা এবং কাউন্সিলের সচিব জনাব মো.শাহ্ আলম।

বরেণ্য সাংবাদিক ও ভাষা সৈনিক আবদুল গাফ্ফার চৌধুরীর কফিনে প্রেস কাউন্সিলের পক্ষে  শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন ...
28/05/2022

বরেণ্য সাংবাদিক ও ভাষা সৈনিক আবদুল গাফ্ফার চৌধুরীর কফিনে প্রেস কাউন্সিলের পক্ষে শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব মনজুরুল আহসান বুলবুল।

ম্যানেজমেন্ট রিসোর্সেস এন্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ( এমআরডিআই) এর পক্ষে নির্বাহী পরিচালক জনাব হাসিবুর রহমান মুকুর তাঁদের...
11/05/2022

ম্যানেজমেন্ট রিসোর্সেস এন্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ( এমআরডিআই) এর পক্ষে নির্বাহী পরিচালক জনাব হাসিবুর রহমান মুকুর তাঁদের মিডিয়া গবেষণা প্রতিবেদন আজ ১১ মে ২০২২ দুপুর ১২.০০ ঘটিকায় প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম মহোদয়ের দপ্তরে তাঁর নিকট হস্তান্তর করেন।এ সময় প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব মনজুরুল আহসান বুলবুল, সচিব জনাব মো.শাহ্ আলম ও এমআরডিআই এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Address

40. Topkhana Road , Segunbagicha
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Press Council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share