Our Prime Minister - OPM

Our Prime Minister - OPM Our Prime Minister - OPM
দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত সত্য ও নির্ভরযোগ্য তথ্য সবার আগে।

শুভ সকাল বাংলাদেশ 🇧🇩               #শুভ_সকাল_বাংলাদেশ  #শুভ_সকাল
01/08/2026

শুভ সকাল বাংলাদেশ 🇧🇩
#শুভ_সকাল_বাংলাদেশ #শুভ_সকাল

31/07/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ঢাকা | ৩১ জুলাই ২০২৬, শুক্রবার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করল সেই তাহসিন আব্দুল্লাহ; গত ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডি...
29/07/2026

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করল সেই তাহসিন আব্দুল্লাহ; গত ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যার হাসি ছুঁয়ে গিয়েছিল কোটি মানুষের হৃদয়।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন।আজ মঙ্গলবার (২৮ ...
28/07/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন।

আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পর্যালোচনা সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষা নীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা প্রদান করা হয়। প্রধানমন্ত্রী এসব কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ, কার্যকর পাঠদান, শিক্ষকদের যুগোপযোগী ও ধারাবাহিক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহিতা আরও শক্তিশালী করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

এ সময় প্রধানমন্ত্রী মাঠপর্যায়ে কর্মরত অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তাঁরা শিক্ষাক্ষেত্রের বাস্তব চিত্র, বিদ্যমান চ্যালেঞ্জ এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাঁদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং নীতিনির্ধারণ ও বাস্তবায়নের ক্ষেত্রে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পরামর্শকে যথাযথ গুরুত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান এবং শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা।
28/07/2026

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা।

গতকাল শিশু ও কিশোর-কিশোরীদের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা বিনিময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমান ❤️
28/07/2026

গতকাল শিশু ও কিশোর-কিশোরীদের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা বিনিময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমান ❤️

Address

Our Prime Minister's Office, Tejgaon, Bangladesh
Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our Prime Minister - OPM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share