ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন This is the Official page of Dhaka North City Corporation
(697)

06/09/2026

ক্যাম্পেইনটি বর্তমানে মূলত ময়লা-আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য পরিচালিত হচ্ছে।

পর্যায়ক্রমে অন্যান্য নাগরিক সমস্যাগুলোকেও এই উদ্যোগের আওতায় আনার চেষ্টা করা হবে। তবে বর্তমানে আমাদের মূল কার্যক্রম ময়লা-আবর্জনা অপসারণকে কেন্দ্র করেই চলমান রয়েছে।

তাই আপনাদের এলাকায় যেখানে ময়লা-আবর্জনা রয়েছে, সেসব স্থানের ছবি ও সঠিক লোকেশন কমেন্টে/ইনবক্সে পাঠিয়ে দিন। আমরা বিষয়গুলো যাচাই করে দ্রুত সমাধানের চেষ্টা করব।

আপনাদের সহযোগিতায় গড়ে উঠুক পরিচ্ছন্ন ও সুন্দর ঢাকা।

06/09/2026
আজ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬।ধারাবাহিকভাবে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা, পরিচ্ছন্নতা ও পোস্টার অপসারণ  কার্যক্রম অব্যাহত রে...
06/09/2026

আজ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬।

ধারাবাহিকভাবে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা, পরিচ্ছন্নতা ও পোস্টার অপসারণ কার্যক্রম অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগরবাসীর জন্য পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে ডিএনসিসি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন এর নির্দেশে   কার্যক্রম চলমান রয়েছে।নগরবাসীর পাঠানো তথ...
06/09/2026

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন এর নির্দেশে কার্যক্রম চলমান রয়েছে।
নগরবাসীর পাঠানো তথ্যের ভিত্তিতে সমস্যা শনাক্ত করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

05/09/2026

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ❗

আপনাদের দেওয়া অভিযোগের স্থানগুলো শনাক্ত করে আমরা সেখানে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করি। তাই কোনো অভিযোগ সমাধানের পর একই স্থানের পুরোনো ছবি বারবার পাঠানো হলে অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি হয় এবং মনে হতে পারে যে অভিযোগটি এখনো সমাধান করা হয়নি।

সেজন্য অনুরোধ থাকবে— কোনো অভিযোগ জানানোর পর আমাদের কার্যক্রম সম্পন্ন হলে, আপনারা দয়া করে সেই স্থানটি পুনরায় পরিদর্শন করে বর্তমান পরিস্থিতির ছবি বা ভিডিও তুলে আমাদের জানাবেন। যদি কাজ সম্পন্ন হওয়ার পরও একই স্থানে নতুন করে সমস্যা দেখা দেয়, তাহলে নতুন ছবি/ভিডিওসহ অভিযোগটি পুনরায় জানাবেন। এতে প্রকৃত সমস্যাটি শনাক্ত করা এবং দ্রুত ব্যবস্থা নেওয়া আমাদের জন্য আরও সহজ হবে।

05/09/2026

❗ কার্যক্রমে নাগরিকদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত সমাধানের উদ্যোগ নিয়েছি। তবে কিছু কিছু ক্ষেত্রে সরাসরি কাজ করা সম্ভব হয়নি। এর মধ্যে রয়েছে ব্যক্তিমালিকানাধীন জায়গা, আইনগত জটিলতা এবং সংশ্লিষ্ট স্থানে কাজ করার ক্ষেত্রে অনুমোদন বা আইনি সীমাবদ্ধতা। এসব বিষয় যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এছাড়া কিছু সমস্যা DNCC-এর সরাসরি আওতাধীন নয়; বিভিন্ন সরকারি সংস্থা, অধিদপ্তর বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের দায়িত্বাধীন। সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে বিষয়গুলো হস্তান্তর করা হয়েছে, যাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।

আমাদের লক্ষ্য শুধু অভিযোগ গ্রহণ করা নয়—প্রতিটি সমস্যার সঠিক কর্তৃপক্ষ নির্ধারণ করে সমাধানের পথে এগিয়ে নেওয়া।

৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার। রাত ৩:৪৫ মিনিট। ডিএনসিসি প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশনায় রাজধানীর মিরপুর-১...
04/09/2026

৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার। রাত ৩:৪৫ মিনিট।
ডিএনসিসি প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশনায় রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে আগারগাঁও পর্যন্ত সড়কের সংস্কার কার্যক্রম দ্রুতগতিতে চলমান রয়েছে।
নগরবাসীর চলাচলে ভোগান্তি কমাতে গভীর রাতেও চলছে এই সংস্কার কাজ।

04/09/2026

একশোতে একশ ডেঙ্গু মুক্ত ঢাকা

  আপনার অভিযোগ কমেন্ট বক্সে জানান। 📍 ছবি, সঠিক স্থানের নাম ও লোকেশন দিন। কোনো অভিযোগ গ্রহণযোগ্য না হলে তার কারণও আমরা জা...
04/09/2026

আপনার অভিযোগ কমেন্ট বক্সে জানান। 📍 ছবি, সঠিক স্থানের নাম ও লোকেশন দিন। কোনো অভিযোগ গ্রহণযোগ্য না হলে তার কারণও আমরা জানিয়ে দেব। অবশ্যই কমেন্টে জানান।

ক্লিন ঢাকা গড়ার কাজে নিজেকে সম্পৃক্ত করুন, হয়ে উঠুন একজন সত্যিকারের City Hero! নিজের এলাকার পরিচ্ছন্নতায় এগিয়ে আসুন। একট...
04/09/2026

ক্লিন ঢাকা গড়ার কাজে নিজেকে সম্পৃক্ত করুন, হয়ে উঠুন একজন সত্যিকারের City Hero!

নিজের এলাকার পরিচ্ছন্নতায় এগিয়ে আসুন। একটি স্থান পরিষ্কার করুন, আশপাশের মানুষকে সচেতন করুন এবং পরিচ্ছন্ন ও সুন্দর ঢাকা গড়ার এই উদ্যোগে নিজের ভূমিকা রাখুন।

📸 আপনার কাজের ছবি বা ভিডিও ধারণ করুন এবং আমাদের সঙ্গে শেয়ার করুন।

🏆 আপনার ইতিবাচক উদ্যোগ ও অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে জিতে নিতে পারেন City Hero পুরস্কার।

মনে রাখবেন—
শহর পরিষ্কার রাখার দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের নয়, এটি আমাদের সবার।

চলুন, নিজের কাজের মাধ্যমে প্রমাণ করি—
আমরাই পারি, আমরাই City Hero!

Address

গুলশান সেন্টার পয়েন্ট, প্লটঃ ২৩-২৬, রোডঃ ৪৬, গুলশান-২, ঢাকা Gulshan Center Point, Plot 23-26, Road 46, Gulshan 2
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ঢাকা উত্তর সিটি কর্পোরেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ঢাকা উত্তর সিটি কর্পোরেশন:

Shortcuts

Share