BNP TV

BNP TV BNP TV( বি এন পি টিভি) পেজে আসার জন্য আপনাকে ধন্যবাদ। পেজটি ফলো করে পাসে থাকুন।এবং জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করুন। 🌾🌾

12/11/2026

এরা কখনো দেশের মানুষের জন্য রাজনীতি করে না। এরা নিজ সার্থের জন্য সব করতে পারে,,

সরকার পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তাদের খাদ্য ব্যয় কিছুটা কমাতে ৩০ টাকা দরে চাল বিক্রির...
12/11/2026

সরকার পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তাদের খাদ্য ব্যয় কিছুটা কমাতে ৩০ টাকা দরে চাল বিক্রির পরিকল্পনা নিয়েছে। কর্মসূচির আওতায় একজন শ্রমিক মাসে ১০ কেজি চাল কিনতে পারবেন।

কর্মসূচি বাস্তবায়নে চলতি ২০২৬-২৭ অর্থবছরের সংশ্লিষ্ট বাজেট খাত থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ সচিবের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

প্রস্তাব অনুযায়ী, একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজির দাম হবে ৩০ টাকা। প্রাথমিকভাবে ঢাকা মহানগর, ঢাকার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন শ্রমঘন শিল্পাঞ্চলে এ কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ প্রতি শুক্রবার ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে প্রতি ট্রাকে ৫ টন চাল হিসাবে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের মধ্যে বিক্রয় করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) তুরস্কের আনতালিয়ায় COP31 সম...
12/11/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) তুরস্কের আনতালিয়ায় COP31 সম্মেলনে ইন্দোনেশীয় প্রতিনিধি দলের প্রধান হাশিম জোজোহাদিকুসুমো, ইসলামী সহযোগিতা সংস্থার (OIC) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সভাপতি সামেদ আগিরবাশের সঙ্গে কুশল বিনিময় করেন।

12/11/2026
কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে সরকার দেশের ২০টি জেলার ৪০টি উপজেলায় কৃষকদের জন্য ৮০টি ফার...
12/11/2026

কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে সরকার দেশের ২০টি জেলার ৪০টি উপজেলায় কৃষকদের জন্য ৮০টি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, কৃষিপণ্য সংরক্ষণ এবং আমদানি নির্ভরতা হ্রাসের উদ্দেশ্যে ‘জলবায়ু-সহনশীল কৃষির জন্য কৃষকদের মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের প্রকল্প’-এর আওতায় এই মিনি কোল্ড স্টোরেজগুলো নির্মাণ করা হবে। ইতোমধ্যে কৃষকদের জন্য ৬০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়া ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় দেশের ২৬টি জেলার ৫৪টি উপজেলায় ১০০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যমাত্রা ছিল। এই ১০০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

মন্ত্রী আরও জানান, কৃষিপণ্যের সংরক্ষণ ও বিপণন ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে ‘প্রাকৃতিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিপণ্য সংরক্ষণ, মূল্য সংযোজন ও বিপণন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় সারা দেশে পাঁচ হাজার সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার প্রতিটির ধারণক্ষমতা হবে ২০ মেট্রিক টন।

ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা সব ধরনের মামলা নির্ধারিত প্রক্রিয়া ও সরকারি যাচাই-বাছাই শেষে প্রত্যাহার কর...
12/11/2026

ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা সব ধরনের মামলা নির্ধারিত প্রক্রিয়া ও সরকারি যাচাই-বাছাই শেষে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছে বলে যাচাইয়ে প্রমাণিত হলে হত্যা মামলাসহ যেকোনো ধরনের মামলা প্রত্যাহার করা হবে। এ ক্ষেত্রে কোনো শর্ত বা দ্বিধাদ্বন্দ্বের সুযোগ থাকবে না।

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী রাজনৈতিক মামলায় অভিযুক্ত নেতাকর্মীদের নির্ধারিত ফরমে মামলা প্রত্যাহারের আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কারও বিরুদ্ধে মামলা থাকলে যত দ্রুত সম্ভব প্রত্যাহারের আবেদন করুন। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকার মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেবে।

12/11/2026
12/11/2026

যারা আওয়ামী লীগ নিয়ে মায়া কান্না করছো তারা দেখো নেট বন্ধ করে কিভাবে
আওয়ামী লীগ মানুষ মারছে।

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ।জুলাই-আগস্টের আন্দোলনের রক্তের দাগ এখনো শুকায়নি। প্রায় ...
12/11/2026

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ।

জুলাই-আগস্টের আন্দোলনের রক্তের দাগ এখনো শুকায়নি। প্রায় ১ হাজার ৪০০ মায়ের বুক খালি হয়েছে। স্বজন হারানো পরিবারের আহাজারি এখনো থামেনি। বিচার প্রক্রিয়াও এখনো সম্পন্ন হয়নি। অথচ ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। এ অবস্থায় তরুণ প্রজন্মের ঘরে বসে থাকার সুযোগ নেই। তাই এখনো তরুণদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখতে হবে।

—
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

নভেম্বর ১১, ২০২৬

11/11/2026

🤣🤣🤣

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNP TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share