দৈনিক বসুনিয়া নিউজ

দৈনিক বসুনিয়া নিউজ সত্যের পথে,সবার আগে।

22/08/2026

নীলফামারী চেম্বার অব কমার্স নির্বাচন। সভাপতি পদে
মাহবুব উর রহমান -২৮০
সোহেল পারভেজ-২৭৬
সুলতান মাহমুদ-২৪

কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন এমপি আমি...
21/08/2026

কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন এমপি আমির হামজা।

পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে আমির হামজা বলেন, আমাদের সরকারি যেটুকু সাহায্য আছে, তা আমি দেখব। ব্যক্তিগতভাবে মেয়েটির স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে তার লেখাপড়ার দায়িত্ব যতটুকু পারা যায়, সর্বোচ্চটা আমরা দেখছি। তাদের পারিবারিকভাবে আমি মাঝে মাঝে আমার পিএ ও ব্যক্তিগত কর্মকর্তাদের দিয়ে খোঁজখবর নেব।

তিনি আরও বলেন, আমরা জাতি, ধর্ম বা বর্ণ বুঝি না; আমরা আগে মানুষ ভাবি। আল্লাহ আমাদের মানুষের কল্যাণের জন্যই বের করেছেন, আমরা মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি।

13/08/2026
11/08/2026

নীলফামারী বড়মাঠে উচ্ছেদ অভিযান

09/08/2026

নীলফামারীর সৈয়দপুরে সড়ক দু*র্ঘটনায় একজন নি*হত

গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নীলফামারীতে সরকার বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য
06/08/2026

গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নীলফামারীতে সরকার বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য

ভারতের পশ্চিমবঙ্গের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ব্যক্তিগত ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ব্ল্যা*কমে...
06/08/2026

ভারতের পশ্চিমবঙ্গের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ব্যক্তিগত ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ব্ল্যা*কমেইলের অভিযোগে জামালপুরের এক কলেজ শিক্ষার্থীকে গ্রে*প্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’নীলফামারী প্রতিনিধিপরিবেশ সংরক্ষণে শিশু-কিশোরদের সচে...
05/08/2026

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

নীলফামারী প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণে শিশু-কিশোরদের সচেতন করে তুলতে নীলফামারীতে সামাজিক যুব সংগঠন অনুপ্রেরণা-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’।

সম্প্রতি আবুল হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল, হরতকিতলা, পলাশবাড়ী, নীলফামারীতে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, আবহাওয়া, প্লাস্টিক দূষণসহ বিভিন্ন পরিবেশগত বিষয়ে সচেতনতামূলক সেশন প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের চারটি দলে বিভক্ত করে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে নিজ নিজ এলাকার পরিবেশগত সমস্যা, সমস্যার কারণ এবং সম্ভাব্য সমাধান চিহ্নিত করার কার্যক্রম পরিচালনা করা হয়। এতে বাস্তবধর্মী আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় নিজেদের ভূমিকা সম্পর্কে সম্যক ধারণা লাভ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. আব্দুল আউয়াল, কনসালট্যান্ট (শিশু বিভাগ), নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং অনুপ্রেরণার উপদেষ্টা। তিনি বলেন, “শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজের কল্যাণে মানুষের অংশগ্রহণ বাড়াতে না পারলে দেশ ও সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।”

বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রইসুল ইসলাম রানা। তিনি বলেন, “পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মাদকসহ সব ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে হবে।”

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দুলাল হোসেন বলেন, “আমরা একটি গাছ কাটলে অন্তত ১০টি গাছ রোপণের মানসিকতা গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ। বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশ বিষয়ে সচেতন করা হয় এবং পরিবেশভিত্তিক শিক্ষা দেওয়া হয়।”

অনুপ্রেরণার সভাপতি সাকিল ইসলাম বলেন, “এই ক্লাইমেট ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে মৌলিক ধারণা দেওয়া হয়েছে। দলীয় কার্যক্রমের মাধ্যমে তারা নিজেদের এলাকার পরিবেশগত সমস্যা, সমস্যার কারণ এবং সম্ভাব্য সমাধান চিহ্নিত করেছে। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের সচেতনতামূলক আয়োজন প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি।”

এ সময় অনুপ্রেরণার সদস্য রঞ্জু ইসলাম, জয়দেব রায়, সাদিকুল ইসলাম ও নাজমুল হোসেন নিলয় উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের পরিবেশ ও জলবায়ু বিষয়ে আরও সচেতন ও সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নীলফামারীতে শহীদদের প্রতি জেলা প্রশাসনের শ্রদ্ধা।
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নীলফামারীতে শহীদদের প্রতি জেলা প্রশাসনের শ্রদ্ধা।

নীলফামারীতে নানা আয়োজনে জুলাই অভ্যুত্থান দিবস পালন।
05/08/2026

নীলফামারীতে নানা আয়োজনে জুলাই অভ্যুত্থান দিবস পালন।

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক বসুনিয়া নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share