Dhamoirhat-ধামইরহাট

Dhamoirhat-ধামইরহাট বরেন্দ্র ভূমির কেন্দ্রস্থলেই আমাদের বসবাস
(1)

ন‌ওগাঁ জেলার সর্ব উত্তরের একটি উপজেলা। এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ বালুরঘাট থানা,পূর্বে জয়পুরহাট জেলা এবং দক্ষিণ ও পশ্চিমে পত্নীতলা উপজেলা।
পাল রাজ বংশের শেষ খ্যাতিমান রাজা রামপালের সভাকবি সন্ধ্যাকরনন্দি বরেন্দ্র ভূমিকে ‘বসুধার শীর্ষ স্থান’ বলে উল্লেখ করেছেন। বরেন্দ্র ভূমির কেন্দ্রস্থলেই আমাদের বসবাস। আবার প্রাচীন বাংলার দুই রাজধানী পুন্ড্র বর্ধণ (মহাস্থানগড়) ও গৌড় (মালদহ ও পার্শ্ববর্তী এলাকা)

এর মধ্যস্থল এবং পরবর্তী কালের রাজধানী কর্ণসুবর্ণ, লক্ষনাবর্তী, লহ্মৌতি, পান্ডুয়া ও মুর্শিদাবাদ সবগুলিই আবর্তিত হয়েছিল এই জনপদকে ঘিরেই। এখানকার পরগনা সন্তোষ জনপ্রিয় রাজা মহীপালের নামের প্রথম অংশের সাথে যুক্ত হয়ে মহীসন্তোষ বা মাহীসন্তোষ নামে প্রসিদ্ধি লাভ করেছে। পঞ্চদশ শতকে সুলতান রুকুন উদ্দীন বারবাকশাহ এখানে বারবাকাবাদ নামের প্রাদেশিক রাজধানী স্থাপন করেন। স্থাপিত হয় টাকশাল, দুর্গ, মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা। কিন্তু মুঘল আমলে বিরান ভূমিতে পরিণত হয় সুলতানী আমলের মাহীগঞ্জ। অবশিষ্ট ছিল কেবল রাজস্ব আদায়ের প্রশাসনিক কাঠামো ‘ সরকার বারবাকাবাদ’। মাহী সন্তোষের সুলতানি আমলের ইতিহাস সম্পর্কে কিছু গবেষণা মুলক কাজ হয়েছে। সম্প্রতি মুসলিম বাংলার প্রথম মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত তকিউদ্দীন আল আরাবির মাজার নির্মিত হয়েছে।

ভট্রগুরব মিশ্র সুকবি এবং নারায়ন পালের (৯ম শতক) মন্ত্রী ছিলেন। তিনি দর্ভপানী মিশ্র সহ এই পরিবারের সকল মন্ত্রী, কবি, সাহিত্যিক, বিদ্যান ও বিদুষী গণের গুন কীর্ত্তণ করেছেন স্তম্ভলিপিতে। তিনি শিবের উপাষক ছিলেন। তাই উপাস্য দেবতার বাহন গড়–র-পাখী স্তম্ভের শীর্ষে স্থাপন করে শিবের উদ্দেশ্যে উৎস্বর্গ করেছিলেন। পাল রাজত্বের অবসানের পর ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর রেশম ও নীলচাষ কার্যে নিয়োজিত বাদাল কুঠির অধ্যক্ষ গভীর জঙ্গলে স্তম্ভটি নতুনভাবে আবিষ্কার করেন। তখন বজ্রখাতে গড়–র পাখিটি বিদীর্ণ হয়ে কিছুটা কাৎ অবস্থায় স্তম্ভটি দেখতে পাওয়া যায়। ইতিহাস বিশ্রুত স্থানীয় ধর্মাশ্রয়ী লোকজন তখন একটি কিংবদন্তির অবতারনা করে। পৌরানিক কাহিনী অবলম্বনে মানুষের ধারণা জন্মে যে, দেবদূত ভীম মর্ত্যলোকের ভূমি কর্ষনের দায়িত্ব পেয়েছিলেন। গভীর রজনীতে চাষ কার্য শেষে মঙ্গলবাড়ী এসে ভোর হয়। তিনি দ্রুত লোক চক্ষুর অন্তরালে স্বর্গে গমনকালে তার হাতে থাকা পান্টিটি আপন ভারে মাতিতে পুঁতে যায়।

একাদশ শতকে পাল রাজত্বের অধঃপতনের যুগে দ্বিতীয় মহীপালের দুঃশাসনের বিরুদ্ধে এক গণ বিক্ষোভের সৃষ্টি হয়। এর নেতৃত্ব প্রদান করেছিলেন স্থানীয় কৈবর্ত নায়ক দিব্যোক। তিনি দিবর দিঘীতে প্রতিষ্ঠিত দিব্যোক স্মৃতি স্তম্ভের (দিবরদীঘি) নিকটবর্তী স্থানে মহীপালের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হয়ে বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন। দিব্যোকের ভ্রাতুস্পুত্র ভীম জনপ্রিয় শাসক ছিলেন। তারই স্মৃতি দেবদূত ভীমের অলৌকিক শক্তিকে হয়তো আচ্ছন্ন করেছে। প্রাচীন কাল থেকেই এই অঞ্চলের মানুষ হিন্দু ধর্মানুরাগী ছিলেন। এখানে হরগৌরির যুগল স্বর্ণমূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং খিষ্ট্র পূর্ব দ্বিতীয় শতকের শিবলিঙ্গের অনুরূপ একটি বিগ্রহের আরধনা করত এখানকার মানুষ। সভ্যতার আলো থেকে বঞ্চিত কুসংস্কারাচ্ছন্ন মানুষ এই ধর্মীয় অনুভূতির কেন্দ্রে এক সময় আবিষ্কার করে মঙ্গলজলের। এখানকার একটি জলাশয় থেকে সকল প্রকার রোগ শোকের মুক্তি লাভের আশায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ মঙ্গলবার দিন ভিড় জমাতো। সেখান থেকেই মঙ্গল বারির মহিমায় মঙ্গলবাড়ী হাটে রূপান্তরিত হয়েছে। একাদশ শতকের শেষার্ধে ভীমকে পরাজীত করে রামপাল প্রিয় পিতৃভূমি বরেন্দ্র উদ্ধার করেন। তিনি প্রজা সাধারণের আকুন্ঠ ভালবাসা অর্জনের জন্য সর্বাত্বক প্রচেষ্টা চালিয়েছিলেনএবং জগদ্দল মহাবিহার (বিশ্ববিদ্যালয়) ও রামাবতি নামক রাজধানী প্রতিষ্ঠা করে সুখ্যাতি অর্জন করেছিলেন। এ সময় পাহাড়পুর মহাবিহার বিদ্রোহীরা ভস্মীভূত করায় এটি পরিত্যাক্ত হয়েছিল। রামাবতিকে জগদ্দল মহাবিহারের দক্ষিণে এবং মালদহের নিকটে বলে নিদের্শ করা হয়েছে। ভৌগোলিক অবস্থান,ভবন-অট্রালিকার ধ্বংসাবশেষ ও নামের সঙ্গে কিছুটা মিল থাকায় আড়ানগর, লক্ষনপাড়ার সন্নিকটে আমাইড় গ্রামটিই রামাবতি বলে অনুমিত হয়।

রাজশাহী জেলার ইতিহাস রচয়িতা প্রখ্যাত ঐতিহাসিক কাজী মোহাম্মদ মিছের মহোদয়ের বর্ণনা মতে- ‘ধামা’ শব্দ থেকে ধামইরহাট শব্দের উৎপত্তি। আর এর পিছনের ঐতিহাসিক সুত্র হলো, ১৮৫৫ সালের ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর শাসন-শোষনের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহ। এই বিদ্রোহ ব্যর্থ হলে সাঁওতাল উপজাতী গোষ্ঠীর মানুষেরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে রাজমহল ত্যাগ করে দুরবর্তী দুর্গম, পাহাড়, বন, জঙ্গলে পালিয়ে আত্মরক্ষা করে। এদেরই একটি শাখা বর্তমান ধামইরহাট উপজেলা পরিষদের দক্ষিণাংশে জঙ্গলে বসবাস শুরু করে। কালক্রমে প্রাণ ভয়মুক্ত হয়ে জীবন জীবিকার তাগিদে সহজ লভ্য বাঁশ ও বেঁত দিয়ে মানুষের দৈনন্দিন গৃহস্থালী কাজের অতি প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত কাজে মনোযোগ দেয়। এসব সামগ্রীর পসরা নিয়ে সপ্তাহের রবিবার দিন মাহালীরা বর্তমান হাট খোলায় বিক্রি করতে বসতো। পণ্য গুলির মধ্যে ধামাই ছিল প্রধান। কেননা এ সময় লেন-দেনের জন্য বাটখারা বা দাঁড়িপাল্লার পরিবর্তে ধামার ব্যাপক প্রচলন ছিল। আর ধামার পাশাপাশি দোন, ডোল, ডালি, ডালা, চাঙ্গারী, ঝাঁটা, কুলা, খইচালা, মাথল প্রভৃতি পন্যগুলি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। দূর-দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে ভিড় জমাতো। এভাবে ধামা বিক্রির হাট দিনে দিনে প্রসার লাভ করে। এখানে গড়ে উঠে বাজার, পুলিশ স্টেশন, থানা উন্নয়ন কেন্দ্র এবং বর্তমানের ধামইরহাট উপজেলা পরিষদ।

সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার সাতজনের মৃত্যু হয়েছে।তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত ক...
09/08/2026

সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার সাতজনের মৃত্যু হয়েছে।

তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

ধামইরহাট উপজেলার ফ্যামিলি কার্ডের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীর নামের তালিকা
09/08/2026

ধামইরহাট উপজেলার ফ্যামিলি কার্ডের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীর নামের তালিকা

শোক সংবাদ নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি  খাস নওগাঁ নিবাসী এমদাদ হক সুমন আজ আনুমানিক সকাল ১২ টা পর ইন্তেকাল করেছে...
02/08/2026

শোক সংবাদ
নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি
খাস নওগাঁ নিবাসী এমদাদ হক সুমন আজ আনুমানিক সকাল ১২ টা পর ইন্তেকাল করেছেন।
মরহুমের জানাজার নামাজ খাস নওগাঁ ঈদগা মাঠে বাদ এশা অনুষ্ঠিত হবে।

নওগাঁর ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের চকচন্ডি স্কুলের পশ্চিম দিক থেকে এই শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। এরপর ধামইরহাট থান...
01/08/2026

নওগাঁর ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের চকচন্ডি স্কুলের পশ্চিম দিক থেকে এই শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। এরপর ধামইরহাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে মেয়েটির নাম মিম। পিতার নাম সে বলতে পারেনি। বাড়ি বলছে সাফিনা পার্কের কাছে। এই এলাকায় সে কিভাবে এসেছে তা বিস্তারিত জানা সম্ভব হয়নি।

মেয়েটির পরিবারের খোঁজ পেলে ধামইরহাট থানায় যোগাযোগের জন্য বিনীতভাবে অনুরোধ রইল।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আর...
01/08/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরাফাত ইমাম গতরাতে স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকায় ইন্তেকাল করেছেন।

ধামইরহাটের মালাহার গ্রামের কৃতি সন্তান প্রফেসর  ড.মো.এমতাজ হোসেন,কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য  নিয়োগ পাওয়...
28/07/2026

ধামইরহাটের মালাহার গ্রামের কৃতি সন্তান প্রফেসর ড.মো.এমতাজ হোসেন,কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নিয়োগ পাওয়ায় নওগাঁর বরেন্ত্র অঞ্চলের সম্মানীত জনগনের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।

28/07/2026

নতুন করে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে আবেদন কারীদের ব্যবহারিক পরীক্ষা আগামীকাল বুধবার (২৯ জুলাই) বিকেল ৩.০০ টায় ধামইরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। আবেদনকারীরা যথা সময়ে উপস্থিত থাকবেন।
সুত্র: উপজেলা সমাজসেবা অফিস, ধামইরহাট, নওগাঁ।

গাংরা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: মিজানুর রহমান ইন্তেকাল করিয়াছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
28/07/2026

গাংরা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: মিজানুর রহমান ইন্তেকাল করিয়াছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মিনি রাতারগুল / ঘুকসি বিল , চকচান্দিরা,ধামইরহাট,নওগাঁ ।
26/07/2026

মিনি রাতারগুল / ঘুকসি বিল , চকচান্দিরা,ধামইরহাট,নওগাঁ ।

চমকে ওঠার মতো তথ্য! দেশের বাজারের প্রচলিত ৭৬.৫% টুথপেস্টে মিলেছে Microplastic।গবেষণায় যেসব টুথপেস্টে Microplastic শনাক্...
26/07/2026

চমকে ওঠার মতো তথ্য! দেশের বাজারের প্রচলিত ৭৬.৫% টুথপেস্টে মিলেছে Microplastic।

গবেষণায় যেসব টুথপেস্টে Microplastic শনাক্ত হয়েছে (প্রতি ১০০ গ্রামে)

- Mediplus Fluoride Gel (৩২০)
- Closeup Red Hot (১৬০)
- Closeup Menthol Fresh (১৬০)
- Kodomo Ultra Shield Formula (১৪০)
- Signal Green Tea (১২০)
- Pepsodent Advance Salt (১০০)
- Himalaya Complete Care (১০০)
- Sensodyne Fresh Mint (৮০)
- Meril Baby Strawberry (৬০)
- Meril Baby Orange (৪০)
- Pepsodent Kids Orange (২০)

যেসব টুথপেস্টে Microplastic শনাক্ত হয়নি

- Genfresh
- Parachute Just for Baby (Mango)
- Closeup Red Hot Zinc Fresh Technology
- Kodomo Orange

গবেষণার সারসংক্ষেপ

- মোট নমুনা: ৩৪টি (১৯টি ব্র্যান্ড)
- Microplastic পাওয়া গেছে: ২৬টি (৭৬.৫%)
- পাওয়া যায়নি: ৮টি (২৩.৫%)
- বাংলাদেশে উৎপাদিত ২৫টি নমুনার মধ্যে ২২টিতে Microplastic শনাক্ত হয়েছে।
- শিশুদের ৬টি টুথপেস্টের মধ্যে ৪টিতে (৬৬.৭%) Microplastic পাওয়া গেছে।

- দ্য বিজনেস স্টান্ডার্ড

Address

Dhamoirhat, Naogaon
Dhamoirhat

Alerts

Be the first to know and let us send you an email when Dhamoirhat-ধামইরহাট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dhamoirhat-ধামইরহাট:

Shortcuts

Share